Chapter 1 - 

পুঁইমাচা - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১। 'পুঁইমাচা' গল্পটির লেখক হলেন-

a) মানিক বন্দ্যোপাধ্যায়

b) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
c) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
d) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ (c) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়


২। 'পুঁইমাচা' গল্পটি প্রথম কোন্ পত্রিকায় প্রকাশিত হয়েছিল?


a) বঙ্গদর্শন

b) ভারতবর্ষ
c) প্রবাসী
d) আনন্দবাজার

উত্তরঃ (c) প্রবাসী


৩। 'পুঁইমাচা' গল্পটি প্রবাসী পত্রিকার কোন সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল?


a) ১৩৩০ বঙ্গাব্দের পৌষ সংখ্যায়

b) ১৩৩১ বঙ্গাব্দের মাঘ সংখ্যায়
c) ১৩২০ বঙ্গাব্দের পৌষ সংখ্যায়
d) ১৩২৯ বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায়


উত্তরঃ (b) ১৩৩১ বঙ্গাব্দের মাঘ সংখ্যায়


৪। সহায়হরি স্ত্রীর কাছে একটা বড়ো বাটি কি ঘটি চেয়েছিলেন কেন?


a) মধু আনার জন্য

b) জল আনার জন্য
c) রস আনার জন্য
d) মিষ্টি আনার জন্য

উত্তরঃ (c) রস আনার জন্য


৫। সহায়হরি রস আনবেন কোথা থেকে?


a) কালীময় গাছ কেটেছে, সেখান থেকে
b) তারক খুড়ো গাছ কেটেছে, সেখান থেকে
c) শ্রীমন্ত মজুমদারের কাছ থেকে
d) প্রসন্ন খুড়োর কাছ থেকে

উত্তরঃ (b) তারক খুড়ো  গাছ কেটেছে, সেখান থেকে


৬। তারক খুড়োর কাছ থেকে 'একটু ভাল রস' আনতে চেয়েছিল কে?


a) ক্ষেন্তি

b) অন্নপূর্ণা
c) পুঁটি
d) সহায়হরি

উত্তরঃ (d) সহায়হরি


৭। অন্নপূর্ণা কোথায় বসে তাঁর চুলে তেল মাখাচ্ছিলেন?


a) বারান্দায় বসে

b) উঠোনে বসে
c) খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে
d) পুকুরঘাটে বসে

উত্তরঃ (c) খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে


৮। স্বামী সহায়হরিকে দেখে অন্নপূর্ণার প্রতিক্রিয়া কীরূপ ছিল?


a) গায়ের কাপড় একটু টেনে দিলেন মাত্র

b) বাটি কি ঘটি বের করে দেবার চেষ্টা করছিলেন
c) বিশেষ কোনো কথাও বলেননি
d) রস একটু বেশি করে আনতে বললেন

উত্তরঃ (a) গায়ের কাপড় একটু টেনে দিলেন মাত্র


৯। "তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পার?"-অন্নপূর্ণার এই জিজ্ঞাসাটি ছিল- 


a) বেশ বুঢ় সুরে

b) বেশ করুণ সুরে
c) অত্যন্ত শান্ত সুরে
d) অত্যন্ত রুক্ষ সুরে

উত্তরঃ (c) অত্যন্ত শান্ত সুরে


১০। 'সহায়হরির মনে ভীতির সঞ্চার' হয়েছিল কেন?


a) স্ত্রীর রুক্ষ মেজাজের জন্য

b) স্ত্রীর চুপ করে বসে থাকার জন্য
c) স্ত্রীর উচ্চস্বরে কথা বলার জন্য
d) স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে কথা বলার জন্য

উত্তরঃ (d) স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে কথা বলার জন্য



১১। "ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থিরভাব মাত্র,"- 'ইহা'

বলতে কীসের প্রতি ইঙ্গিত করা হয়েছে?


a) স্ত্রীর চুপচাপ বসে থাকা
b) স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে কথা বলা
c) স্ত্রীর চড়া সুরে কথা বলা
d) স্ত্রীর বসে বসে তেল মাখা


উত্তরঃ (b) স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে কথা বলা


১২। কোথায় কোথায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গাঁয়ে বাস করা যায় না বলে অন্নপূর্ণার ধারণা?


a) বাগ্দি-দুলে পাড়ায়

b) চক্রবর্তী ও মুখুয্যে পাড়ায়
c) চক্রবর্তী ও সরকার পাড়ায়
d) মুখুয্যে ও চৌধুরী পাড়ায়

উত্তরঃ (a) বাগ্দি-দুলে পাড়ায়


১৩। "একঘরে করবে গো, তোমাকে একঘরে করবে,"-কারণ-


a) সহায়হরি বাগ্দি-দুলে পাড়ায় ঘুরে বেড়ায়

b) সহায়হরি চোর
c) সহায়হরির মেয়ের আশীর্বাদ হয়েও বিয়ে হল না
d) সহায়হরি নীচু জাত

উত্তরঃ (c) সহায়হরির মেয়ের আশীর্বাদ হয়েও বিয়ে হল না


১৪। 'সবাই একঘরে করেছেন, এবার বাকি আছেন' শুধু-


a) চৌধুরী ঠাকুর

b) কালীময় ঠাকুর
c) মুখুয্যে ঠাকুর
d) মজুমদার মশাই

উত্তরঃ (b) কালীময় ঠাকুর


১৫। অন্নপূর্ণা জ্বলে উঠলেন-


a) অস্থিরভাবে

b) তেলে-বেগুনে
c) প্রচণ্ড রাগে
d) উত্তেজিতভাবে

উত্তরঃ (c) প্রচণ্ড রাগে


১৬। "স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই..." কতক্ষণ?


a) যতক্ষণ স্ত্রীর কথার প্রতিবাদ না করবেন

b) যতক্ষণ স্ত্রীর সুরে সুর না মেলাবেন
c) যতক্ষণ ক্ষেন্তিকে না ডেকে আনবেন
d) সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকবেন

উত্তরঃ  (d) সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকবেন


১৭। সহায়হরি দাওয়া থেকে নেমে কাঁসার বাটি হাতে নিয়ে কোন দিকে যাচ্ছিলেন?


a) সদর দরজার দিকে

b) খিড়কি-দরজার দিকে
c) পুকুরঘাটের দিকে
d) রান্নাঘরের দিকে

উত্তরঃ (b) খিড়কি-দরজার দিকে


১৮। সহায়হরি খিড়কি-দরজা দিয়ে বেরিয়ে যেতে গিয়ে কী দেখে আনন্দিত হয়েছিলেন?


a) ক্ষেন্তির হাতে এক বোঝা পুঁইশাক

b) ক্ষেন্তির হাতে এক বাটি রস
c) স্ত্রী অন্নপূর্ণা মৃদু মৃদু হাসছেন
d) ক্ষেন্তির হাতে একটি নারকেল

উত্তরঃ (a) ক্ষেন্তির হাতে এক বোঝা পুঁইশাক


১৯। ক্ষেন্তির হাতে থাকা পুঁইশাকগুলোকে দেখলে মনে হয়-


a) পুঁইশাকগুলি কচি

b)পুইশাকগুলি পাকা
c) পুইশাকগুলি পচা
d) পুঁইশাকগুলি শুকনো

উত্তরঃ (b) পুইশাকগুলি পাকা


২০। সহায়হরির ছোটো মেয়ে দুটির একজনের হাত খালি, কিন্তু অপরটির হাতে ছিল-


a) এক বাটি রস

b) গোটা দুই-তিন পুঁইপাতা জড়ানো কোনো দ্রব্য
c) একটা মেটে আলু
d) গোটা দুই পুঁই ডাঁটা

উত্তরঃ (b) গোটা দুই-তিন পুঁইপাতা জড়ানো কোনো দ্রব্য