Chapter 12 - 

মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা-শ্রীকৃষ্ণকীর্তন, বৈয়বপদাবলি, চৈতন্য ও চৈতন্যজীবনী, মঙ্গলকাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্তপদাবলি



১। বাংলা সাহিত্যের ইতিহাসে 'মধ্যযুগ' বলতে যে সময়-কালকে বোঝায় তা হল-

(ক) পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী            (খ) চতুর্দশ থেকে সপ্তদশ শতাব্দী

(গ) ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দী            (ঘ) ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দী

উত্তরঃ পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী

২। বাংলা সাহিত্যের ইতিহাসে 'অধকারময় যুগ' হল-

(ক) দশম ও একাদশ শতাব্দী             (খ) ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দী

(গ) চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দী            (ঘ) নবম ও দশম শতাব্দী

উত্তরঃ ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দী

৩। বাংলা সাহিত্যে যুগসন্ধিক্ষণ হল-

(ক) ১৬৫০-১৭০০ খ্রিস্টাব্দ              (খ) ১৮০৩-১৮৫৭ খ্রিস্টাব্দ

(গ) ১৬৯০-১৭৫০ খ্রিস্টাব্দ               (ঘ) ১৭৬০-১৮০০ খ্রিস্টাব্দ

উত্তরঃ ১৭৬০-১৮০০ খ্রিস্টাব্দ

৪। সেনরাজারা ছিলেন-

(ক) শৈবসংস্কৃতির ধারক             (খ) ব্রাহ্মণ্যসংস্কৃতির ধারক

(গ) বৌদ্ধসংস্কৃতির ধারক            (ঘ) জৈনসংস্কৃতির ধারক

উত্তরঃ ব্রাহ্মণ্যসংস্কৃতির ধারক

৫। পালরাজারা ছিলেন-

(ক) বৌদ্ধসংস্কৃতির ধারক             (খ) বৈষ্ণবসংস্কৃতির ধারক

(গ) ব্রাহ্মণ্যসংস্কৃতির ধারক            (ঘ) শৈবসংস্কৃতির ধারক

উত্তরঃ বৌদ্ধসংস্কৃতির ধারক

৬। মধ্যযুগের বাংলা সাহিত্যের সবচেয়ে সমৃদ্ধ শাখা হল-

(ক) অনুবাদ সাহিত্য            (খ) জীবনী সাহিত্য

(গ) মঙ্গলকাব্য                    (ঘ) মুসলমান কবিদের সাহিত্য

উত্তরঃ মঙ্গলকাব্য

৭। 'শ্রীকৃষ্ণকীর্তন' পুথিটি আবিষ্কার করেন-

(ক) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ          (খ) হরপ্রসাদ শাস্ত্রী

(গ) দীনেশচন্দ্র সেন                         (ঘ) বড়ু চণ্ডীদাস

উত্তরঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ

৮। 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের অপর নাম যা, পুথিতে প্রাপ্ত চিরকুট থেকে জানা যায়-

(ক) শ্রীকৃষ্ণলীলা               (খ) শ্রীকৃষ্ণসন্দর্ভ

(গ) শ্রীকৃষ্ণগীতি                (ঘ) শ্রীকৃষ্ণভজন

উত্তরঃ শ্রীকৃষ্ণসন্দর্ভ

৯। বাংলা ভাষা ও সাহিত্যের আদি মধ্যযুগের একমাত্র নিদর্শন হল-

(ক) চর্যাপদ                (খ) গোরক্ষনাথ

(গ) বৈষ্ণবপদাবলি      (ঘ) শ্রীকৃষ্ণকীর্তন

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

১০। 'শ্রীকৃষ্ণকীর্তন'-এর প্রথম খণ্ডের নাম হল-

(ক) দান খণ্ড         (খ) ভার খণ্ড

(গ) তাম্বুল খণ্ড       (ঘ) জন্ম খণ্ড

উত্তরঃ জন্ম খণ্ড

১১। 'শ্রীকৃয়কীর্তন' কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয়?

(ক) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে            (খ) শ্রীরামপুর মিশন থেকে

(গ) সাহিত্য পরিষদ থেকে                       (ঘ) রাঢ় আকাদেমি থেকে

উত্তরঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে

১২। বাংলা ভাষায় রচিত প্রথম কাহিনিকাব্য হল-

(ক) চর্যাপদ                      (খ) মহাভারত 

(গ) চৈতন্যচরিতামৃত         (ঘ) শ্রীকৃষ্ণকীর্তন

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

১৩। 'শ্রীকৃয়কীর্তন' কাব্যের প্রধান তিনটি চরিত্র হল-

(ক) রাধা, কৃষ্ণ, বড়াই          (খ) রাধা, বলভদ্র, আইহন

(গ) কৃষ্ণ, সুদাম, আইহন     (ঘ) কুরু, রাধা, সুদাম

উত্তরঃ রাধা, কুষ্ণ, বড়াই

১৪। কবি বড়ু চণ্ডীদাসের উপাস্য দেবতা হলেন-

(ক) দেবী বাসুলি         (খ) দেবী চণ্ডী

(গ) দেবী মনসা           (ঘ) দেবী দুর্গা

উত্তরঃ দেবী বাসুলি

১৫। 'শ্রীকৃরুকীর্তন' কাব্যের পদসংখ্যা হল-

(ক) ৪৬০টি           (খ) ৬১৫টি

(গ) ৪১৮টি             (ঘ) ৫৯৩টি

উত্তরঃ ৪১৮টি

১৬। 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি সম্পাদনা করেন-

(ক) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ          (খ) বড়ু চণ্ডীদাস

(গ) দীনেশচন্দ্র সেন                         (ঘ) দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়

উত্তরঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ

১৭। "কে না বাঁশী বাএ বড়ায়ি কালিনী নই কুলে"-এটি কোন খণ্ডের অন্তর্গত।

(ক) নৌকা খণ্ডের               (খ) বংশী খণ্ডের

(গ) বৃন্দাবন খণ্ডের              (ঘ)  দান খণ্ডের

উত্তরঃ বংশী খণ্ডের

১৮। কবি জয়দেব কোন্ শতাব্দীর কবি।

(ক) পঞ্চদশ          (খ) ষোড়শ

(গ) দ্বাদশ              (ঘ) সপ্তদশ

উত্তরঃ দ্বাদশ

১৯। বাংলায় বৈয়ব পদাবলির আত্মপ্রকাশ ও বিস্তার কাল-

(ক) পঞ্চদশ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত             (খ) পঞ্চদশ থেকে সপ্তদশ শতক পর্যন্ত

(গ) দ্বাদশ থেকে পঞ্চদশ শতক পর্যন্ত                 (ঘ) ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত

উত্তরঃ পঞ্চদশ থেকে সপ্তদশ শতক পর্যন্ত

২০। বিদ্যাপতির ভাবশিষ্য-

(ক) জ্ঞানদাস            (খ) বলরামদাস

(গ) গোবিন্দদাস         (ঘ) চন্ডীদাস

উত্তরঃ গোবিন্দদাস