Chapter 2 -

শিক্ষার লক্ষ্য



1. এ কথা কে বলেছেন? "জীবনের লক্ষ্যই শিক্ষার লক্ষ্য।"

(a) রেমন্ট

(b) রুশো

(c) ডিউই

(d) অ্যাডাম্স।

উত্তরঃ (c) ডিউই


2. শিক্ষার উদ্দেশ্য হিসেবে দেহ মনের সমান্তরাল সুষম বিকাশের কথা উল্লেখ করেছেন-

(a) অ্যারিস্টট্ল

(b) প্লেটো

(c) অ্যাডাম্স

(d) রেমন্ট।

উত্তরঃ (a) অ্যারিস্টট্ল


3. প্রাচীন কালে জ্ঞানার্জনকেই শিক্ষার অন্যতম লক্ষ্য বলে মনে করা হত-

(a) ভারতে

(b) গ্রিসে

(c) চীনে

(d) সবগুলি ঠিক।

উত্তরঃ (d) সবগুলি ঠিক।


4. "মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য।" — শিক্ষার এইপ্রকার লক্ষ্যকে বলা হয়-

(a) বৃত্তিমূলক লক্ষ্য

(b) নৈতিক লক্ষ্য

(c) কৃষ্টিমূলক লক্ষ্য

(d) সামাজিক লক্ষ্য।

উত্তরঃ (a) বৃত্তিমূলক লক্ষ্য


5. বর্তমানে শিক্ষার লক্ষ্য হল-

(a) শিক্ষার্থীর সার্বিক বিকাশ

(b) শিক্ষার্থীর শুধুমাত্র নৈতিক বিকাশ

(c) শিক্ষার্থীর শুধুমাত্র আধ্যাত্মিক বিকাশ

(d) কোনোটিই নয়।

উত্তরঃ (a) শিক্ষার্থীর সার্বিক বিকাশ


6. শিক্ষার লক্ষ্যের অন্তর্ভুক্ত নয়-

(a) জ্ঞানার্জন

(b) নৈতিকতা 

(c) বৃত্তিমুখী

(d) ধর্মসহিমুতা।

উত্তরঃ (d) ধর্মসহিমুতা।


7. শিক্ষার লক্ষ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান হল-

(a) শিক্ষক

(b) পুস্তক

(c) মনোবিদ্যা

(d) সবগুলি ঠিক।

উত্তরঃ (d) সবগুলি ঠিক।


8. আদিম যুগে শিক্ষার লক্ষ্য ছিল

(a) চাকরি করা

(b) খাদ্যসংগ্রহ ও নিরাপত্তার কৌশল রপ্ত করা

(c) রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা

(d) সবকটি ঠিক।

উত্তরঃ (b) খাদ্যসংগ্রহ ও নিরাপত্তার কৌশল রপ্ত করা


9. প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্য ছিল-

(a) মোক্ষলাভ

(b) চরিত্রগঠন

(c) পার্থিব জীবনকে উপভোগ করা

(d) জ্ঞানার্জন।

উত্তরঃ (a) মোক্ষলাভ


10. 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে কোন্ বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়?

(a) মানবসম্পদের উন্নয়ন

(b) সমাজ উন্নয়ন

(c) নৈতিক শিক্ষা

(d) বৃত্তিমূলক শিক্ষার উপর।

উত্তরঃ (a) মানবসম্পদের উন্নয়ন


11. সংগতিবিধান হল শিক্ষার —

(a) লক্ষ্য

(b) পাঠক্রম

(c) নৈতিকতা

(d) প্রক্রিয়া।

উত্তরঃ (a) লক্ষ্য


12. শিক্ষার লক্ষ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান হল—

(a) মনোবিদ্যা

(b) দর্শনশাস্ত্র

(c) বিদ্যালয়

(d) সাংস্কৃতিক ঐতিহ্য।

উত্তরঃ (b) দর্শনশাস্ত্র


13. "লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ।"-এ কথা বলেছেন—

(a) জন লক্

(b) বিবেকানন্দ

(c) জন ডিউই

(d) রুশো।

উত্তরঃ (c) জন ডিউই


14. "ভবিষ্যতের পরিপূর্ণ জীবনযাপনের জন্য প্রস্তুতি নেওয়াই শিক্ষার একমাত্র লক্ষ্য হওয়া উচিত।"- এই উক্তিটি করেছেন— 

(a) জন ডিউই

(b) জন অ্যাডাম্স

(c) হার্বার্ট স্পেনসার

(d) জন হেনরি।

উত্তরঃ (c) হার্বার্ট স্পেনসার


16. শিক্ষার একটি লক্ষ্য নির্ধারক উপাদান হল—

(a) জৈবিক উপাদান

(b) বস্তুগত উপাদান

(c) অবস্তুগত উপাদান

(d) ভৌগোলিক উপাদান।

উত্তরঃ (d) ভৌগোলিক উপাদান।


17. "চরিত্রগঠনই শিক্ষার চরম আদর্শ।" - এটি কার উক্তি?

(a) রুশোর

(b) ফ্রয়েবেলের

(c) ডিউইয়ের

(d) হার্বার্টের।

উত্তরঃ (d) হার্বার্টের।


18. বিবেকানন্দের মতে, শিক্ষার লক্ষ্য হল—

(a) চরিত্রগঠন

(b) গণতান্ত্রিকবোধের বিকাশসাধন

(c) মোক্ষলাভ

(d) শিশুর অন্তর্নিহিত সত্তার বিকাশ।

উত্তরঃ (d) শিশুর অন্তর্নিহিত সত্তার বিকাশ।


19. "মানুষকে দিব্যজীবনের জন্য প্রস্তুত করা ছিল শিক্ষার অন্যতম লক্ষ্য।"- এই কথাটি বলেছেন-

(a) ঋষি অরবিন্দ

(b) রাজা রামমোহন

(c) বিদ্যাসাগর

(d) মহাত্মা গান্ধি।

উত্তরঃ (a) ঋষি অরবিন্দ


20. "ব্যক্তিকে আত্মোপলব্ধিতে সাহায্য করাই হল শিক্ষার অন্যতম লক্ষ্য।"- এই মতবাদে বিশ্বাসীরা হলেন-

(a) ভাববাদী

(b) জড়বাদী

(c) প্রকৃতিবাদী 

(d) প্রয়োগবাদী।

উত্তরঃ (a) ভাববাদী