Chapter 4 -
শিক্ষার বিভিন্ন রূপ
1. প্রথাগত শিক্ষার অপর নাম হল—
(a) পেশাগত শিক্ষা
(b) জীবনব্যাপী শিক্ষা
(c) নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা
(d) অনিয়ন্ত্রিত শিক্ষা।
উত্তরঃ (c) নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা
2. প্রথাগত শিক্ষায় শিক্ষার—
(a) তিনটি উপাদান থাকে
(b) চারটি উপাদান থাকে
(c) একটি উপাদান থাকে
(d) দুটি উপাদান থাকে।
উত্তরঃ (b) চারটি উপাদান থাকে
3. নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত কোন্ বক্তব্য প্রযোজ্য নয়?
(a) এই শিক্ষা নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত
(b) এই শিক্ষা নির্দিষ্ট নির্ঘণ্টের মধ্যে সীমাবদ্ধ নয়
(c) এই শিক্ষায় সুপরিকল্পিত এবং নির্দিষ্ট পাঠক্রম বর্তমান
(d) এই শিক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি নিয়মিত।
উত্তরঃ (b) এই শিক্ষা নির্দিষ্ট নির্ঘণ্টের মধ্যে সীমাবদ্ধ নয়
4. ব্যক্তির সার্বিক উন্নয়নের শিক্ষা দেওয়া হয়—
(a) অনিয়ন্ত্রিত শিক্ষায়
(b) অপ্রথাগত শিক্ষায়
(c) প্রথাগত শিক্ষায়
(d) দূরশিক্ষায়।
উত্তরঃ (c) প্রথাগত শিক্ষায়
5. শিক্ষানীতি প্রত্যক্ষ বা পরোক্ষ রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় যে শিক্ষাব্যবস্থায়, তা হল-
(a) নিয়ন্ত্রিত শিক্ষায়
(b) দূরশিক্ষায়
(c) অনিয়ন্ত্রিত শিক্ষায়
(d) অপ্রথাগত শিক্ষায়।
উত্তরঃ (a) নিয়ন্ত্রিত শিক্ষায়
6. শিক্ষক ও শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক থাকে যে শিক্ষায়, তা হল—
(a) অনিয়ন্ত্রিত শিক্ষায়
(b) নিয়ন্ত্রিত শিক্ষায়
(c) দূরশিক্ষায়
(d) সবকটি ঠিক।
উত্তরঃ (b) নিয়ন্ত্রিত শিক্ষায়
7. প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করা হয় যে শিক্ষাব্যবস্থায়—
(a) প্রথাগত শিক্ষায়
(b) বিধিবদ্ধ শিক্ষায়
(c) নিয়ন্ত্রিত শিক্ষায়
(d) সবগুলি ঠিক।
উত্তরঃ (c) নিয়ন্ত্রিত শিক্ষায়
৪. নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে যে শিক্ষাব্যবস্থা পরিচালিত হয়, তাকে বলা হয়—
(a) নিয়ন্ত্রিত শিক্ষা
(b) অনিয়ন্ত্রিত শিক্ষা
(c) প্রথামুক্ত শিক্ষা
(d) সবকটি ঠিক।
উত্তরঃ (a) নিয়ন্ত্রিত শিক্ষা
9. যে শিক্ষার বিভিন্ন স্তর রয়েছে—
(a) অনিয়ন্ত্রিত শিক্ষা
(b) প্রথামুক্ত শিক্ষা
(c) নিয়ন্ত্রিত শিক্ষা
(d) কোনোটিই নয়।
উত্তরঃ (c) নিয়ন্ত্রিত শিক্ষা
10. মহাপুরুষদের জীবনী অনুসরণ করা হয় যে শিক্ষাব্যবস্থায়—
(a) নিয়ন্ত্রিত শিক্ষায়
(b) অনিয়ন্ত্রিত শিক্ষায়
(c) দূরশিক্ষায়
(d) প্রথামুক্ত শিক্ষায়।
উত্তরঃ (a) নিয়ন্ত্রিত শিক্ষায়
11. কোন্ শিক্ষায় কঠোরভাবে শৃঙ্খলা অনুসরণ করা হয়?
(a) অনিয়ন্ত্রিত শিক্ষায়
(b) নিয়ন্ত্রিত শিক্ষায়
(c) প্রথাবর্জিত শিক্ষায়
(d) দূরাগত শিক্ষায়।
উত্তরঃ (b) নিয়ন্ত্রিত শিক্ষায়
12. বিধিবদ্ধ শিক্ষার উদাহরণ হল—
(a) বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা
(b) করেসপন্ডেন্স কোর্সের শিক্ষা
(c) দূরাগত শিক্ষা
(d) জীবনব্যাপী শিক্ষা ও পারিবারিক শিক্ষা।
উত্তরঃ (a) বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা
13. শিক্ষার প্রধান রূপের সংখ্যা হল—
(a) 2 টি
(b) 3 টি
(c) 4 টি
(d) 5 টি।
উত্তরঃ (b) 3 টি
14. যে শিক্ষায় শিক্ষার চারটি উপাদানই সুসংগঠিত ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা হয়, তাকে বলে -
(a) অনিয়ন্ত্রিত শিক্ষা
(b) নিয়ন্ত্রিত শিক্ষা
(c) প্রথাবহির্ভূত শিক্ষা
(d) সবগুলি ঠিক।
উত্তরঃ (b) নিয়ন্ত্রিত শিক্ষা
15. "সুনির্দিষ্ট ব্যবস্থার মধ্যে যে শিক্ষা পরিচালিত হয়, তাকে প্রথাগত শিক্ষা বলা হয়"- বলেছেন-
(a) পি ডি শুক্লা
(b) জে পি নায়েক
(c) ক্রো এবং ক্রো
(d) রবীন্দ্রনাথ।
উত্তরঃ (b) জে পি নায়েক
16. নিয়ন্ত্রিত শিক্ষায় যে উপাদান থাকে, সেটি হল—
(a) শিক্ষক ও শিক্ষার্থী
(b) পাঠক্রম
(c) শিক্ষালয়
(d) সবকটি ঠিক।
উত্তরঃ (d) সবকটি ঠিক।
17. Formal Education-এর বাংলা প্রতিশব্দ হল-
(a) প্রথাগত শিক্ষা
(b) প্রথাবদ্ধ শিক্ষা
(c) নিয়ন্ত্রিত শিক্ষা
(d) সবগুলি ঠিক।
উত্তরঃ (d) সবগুলি ঠিক।
18. নিয়ন্ত্রিত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য
(a) লক্ষ্যহীন শিক্ষা
(b) পাঠক্রম ও মূল্যায়ননির্ভর শিক্ষা
(c) জীবনব্যাপী শিক্ষা
(d) ডিগ্রিধারী শিক্ষা।
উত্তরঃ (d) ডিগ্রিধারী শিক্ষা।
19. শিক্ষার্থীরা বয়স অনুযায়ী ভরতি হয়—
(a) প্রথামুক্ত শিক্ষায়
(b) প্রথাগত শিক্ষায়
(c) অপ্রথাগত শিক্ষায়
(d) স্বতঃশিক্ষায়।
উত্তরঃ (b) প্রথাগত শিক্ষায়
20. প্রথাগত শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল—
(a) পুর্বনির্দিষ্ট উদ্দেশ্য
(b) পরিকল্পিত পাঠক্রম
(c) শিক্ষক-শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক
(d) সবকটি ঠিক।
উত্তরঃ (b) পরিকল্পিত পাঠক্রম