Chapter 1 -
শিক্ষার অর্থ
1. ল্যাটিন শব্দ 'Educere'-এর অর্থ হল-
(a) লালনপালন করা
(b) বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা
(c) শৃঙ্খলাবদ্ধ করা
(d) শিক্ষণ কর্ম।
উত্তরঃ (b) বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা
2. ল্যাটিন শব্দ 'Educo'-র অর্থ হল-
(a) টেনে বের করা
(b) শিক্ষাদান করা
(c) লালনপালন করা
(d) অর্থ উপলব্ধি করা।
উত্তরঃ (a) টেনে বের করা
3 'Educatum' শব্দটির অর্থ হল-
(a) নির্দেশদান করা
(b) শিক্ষাদান করা
(c) প্রকাশ করা
(d) পরিচর্যা করা।
উত্তরঃ (b) শিক্ষাদান করা
4 ল্যাটিন শব্দ 'Educatus' শব্দটির অর্থ হল –
(a) লালনপালন করা
(b) আচার ব্যবহার
(c) শিক্ষাদান
(d) বাইরে নিয়ে আসা।
উত্তরঃ (d) বাইরে নিয়ে আসা।
5. Educare -এর অর্থ হল –
(a) লালনপালন করা
(b) নির্দেশনাদান করা
(c) নিষ্কাশন করা
(d) কোনোটিই নয়।
উত্তরঃ (a) লালনপালন করা
6. Educatum, Educare, Educere হল -
(a) গ্রিক শব্দ
(b) ল্যাটিন শব্দ
(c) ফরাসি শব্দ
(d) ইংরেজি শব্দ।
উত্তরঃ (b) ল্যাটিন শব্দ
7. শিক্ষা সংস্কৃত শব্দ 'শাস্' ধাতু থেকে এসেছে, যার অর্থ হল –
(a) শাসন করা
(b) নির্দেশ দেওয়া
(c) নিয়ন্ত্রণ করা
(d) জ্ঞান আহরণ করা।
উত্তরঃ (d) জ্ঞান আহরণ করা।
8. 'Education' কথাটির অর্থ হল-
(a) বিকাশ
(b) বৃদ্ধি
(c) সঞ্চালন
(d) ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ।
উত্তরঃ (d) ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ।
9. বিদ্যা' কথাটির অর্থ হল-
(a) পরিণমন
(b) শিখন
(c) ধারণ
(d) জ্ঞান
উত্তরঃ (d) জ্ঞান
10. বিদ্যা শব্দটি সংস্কৃত 'বিদ' ধাতু থেকে এসেছে। এই বিদ' ধাতুটির অর্থ হল—
(a) শাসন করা
(b) নিয়ন্ত্রণ করা
(c) জ্ঞান অর্জন করা
(d) নির্দেশ দেওয়া।
উত্তরঃ (c) জ্ঞান অর্জন করা
11. শিক্ষা শব্দটির উদ্ভব হয়েছে সংস্কৃত ধাতু—-
(a) শিক্ষ থেকে
(b) শাস্ থেকে
(c) বিদ্ থেকে
(d) শিখ থেকে
উত্তরঃ (b) শাস্ থেকে
12. সংস্কৃত শিক্ষ ধাতুটির অর্থ হল-
(a) শৃঙ্খলা
(b) নির্দেশদান
(c) শিক্ষণ
(d) সবগুলিই
উত্তরঃ (a) শৃঙ্খলা
13. বিদ্যাগ্রহণ সংস্কৃত কোন্ ধাতুর অর্থ?
(a) শিক্ষ
(b) বিদ্
(c) শাস্
(d) কোনোটিই নয়
উত্তরঃ (a) শিক্ষ
14. বিবেকানন্দের মতে শিক্ষা হল—
(a) মানুষের আধ্যাত্মিক বিকাশ
(b) মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ
(c) মানুষের সর্বাঙ্গীণ বিকাশের পথ
(d) মানুষের মনে আনন্দ জাগ্রত করা।
উত্তরঃ (b) মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ
15. শিক্ষা সম্পর্কে গান্ধিজি বলেছেন—
(a) শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ
(b) ব্যক্তির দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রক্রিয়াই হল শিক্ষা
(c) শিক্ষা হল পরিপূর্ণ জীবনবিকাশের প্রক্রিয়া
(d) শিক্ষা শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী সার্বিক বিকাশে সাহায্য করে।
উত্তরঃ (b) ব্যক্তির দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রক্রিয়াই হল শিক্ষা
16. "মানুষের বিকাশমান আত্মসত্তাকে বিকশিত করতে সাহায্য করাই হল শিক্ষা।" বলেছেন–
(a) বিবেকানন্দ
(b) অরবিন্দ
(c) গান্ধিজি
(d) বিদ্যাসাগর।
উত্তরঃ (b) অরবিন্দ
17. শিক্ষা হল পরিপূর্ণ জীবনবিকাশের প্রক্রিয়া।" -বলেছেন-
(a) জন ডিউই
(b) ফ্রয়েবেল
(c) গান্ধিজি
(d) অরবিন্দ
উত্তরঃ (a) জন ডিউই
18. "শিক্ষা হল ভারতীয় ধারণায় দ্বিতীয় জন্ম, উন্নত অধ্যাত্মজীবনে প্রবেশের দীক্ষা।"- বলেছেন-
(a) গান্ধিজি
(b) অরবিন্দ
(c) রবীন্দ্রনাথ
(d) রাধাকৃয়ন
উত্তরঃ(d) রাধাকৃয়ন
19. সমাজের সংরক্ষণ ও উন্নয়নের প্রক্রিয়াকে শিক্ষা বলেছেন-
(a) হর্নি
(b) পেইনি
(c) রস
(d) মনরো।
উত্তরঃ (d) মনরো।
20."আধ্যাত্মিক জ্ঞানই একমাত্র জিনিস, যা আমাদের দুঃখ চিরতরে মোচন করতে পারে এবং অন্যান্য জ্ঞান কেবলমাত্র সাময়িকভাবে ক্ষুধা মেটাতে পারে।" কে বলেছেন?
(a) বিবেকানন্দ
(b) গান্ধিজি
(c) বুশো
(d) রেমন্ট।
উত্তরঃ (a) বিবেকানন্দ