Chapter 11 -

সামাজিক সংগঠন ও সামাজিক কাঠামো



1. সামাজিক সংগঠন হল-

(a) ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে সম্পর্কের একটি বিন্যাস বা ধরন

(b) সমাজের একটি কম গুরুত্বপূর্ণ অংশ

(c) কেবলমাত্র গোষ্ঠীর বিন্যাস

(d) সবগুলি ঠিক।

উত্তরঃ (a) ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে সম্পর্কের একটি বিন্যাস বা ধরন

2. গতানুগতিক অর্থ অনুযায়ী সামাজিক সংগঠন হল-

(a) বিভিন্ন সামাজিক লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের মাধ্যম

(b) সমাজব্যবস্থার খুবই গুরুত্বপূর্ণ অংশ

(c) সমাজের একটি অংশ

(d) সবগুলি ঠিক।

উত্তরঃ (a) বিভিন্ন সামাজিক লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের মাধ্যম

3. "An organisation is an articulation of different parts which perform various functions; it is an active group device for getting something done."- বলেছেন-

(a) এলিয়ট এবং মেরিল

(b) এইচ এম জনসন

(c) অগবার্ন ও নিমকফ

(d) ক্রো এবং কো

উত্তরঃ (c) অগবার্ন ও নিমকফ

4. কয়েকটি সামাজিক সংগঠনের নাম হল

(a) পরিবার

(b) ক্লাব

(c) a ও b উভয়ই ঠিক

(d) কোনোটিই নয়

উত্তরঃ (c) a ও b উভয়ই ঠিক

5. সমাজের মধ্যে সামাজিক সংগঠনগুলি -

(a) পরিবর্তনশীল

(b) অপরিবর্তনশীল

(c) নিষ্ক্রিয়

(d) কোনোটিই নয়

উত্তরঃ (a) পরিবর্তনশীল

6. একটি সাধারণ ছোটো সংগঠন হল-

(a) বিদ্যালয়

(b) ক্লাব

(c) হাসপাতাল

(d) বিদ্যালয়ের ক্রীড়া-দল

উত্তরঃ (d) বিদ্যালয়ের ক্রীড়া-দল

7. একটি বড়ো সামাজিক সংগঠন হল -

(a) হাসপাতাল

(b) ক্লাব

(c) ক্রিকেট দল

(d) ব্যান্ড

উত্তরঃ (a) হাসপাতাল

8. একটি উল্লেখযোগ্য সামাজিক সংগঠনের নাম হল-

(a) তারাপীঠ

(b) রবীন্দ্র সরোবর

(c) ভারত সেবাশ্রম

(d) তাজমহল

উত্তরঃ (c) ভারত সেবাশ্রম

9. ক্ষুদ্রতম সামাজিক সংগঠন হল-

(a) পরিবার

(b) গ্রাম

(c) রাজ্য

(d) দেশ

উত্তরঃ (a) পরিবার

10. সামাজিক কাঠামো কী?

(a) দুই ব্যক্তির মধ্যে পৃথক সম্পর্ক

(b) সামাজিক সম্পর্কের স্থায়ী এবং অস্থায়ী দিকগুলির সমন্বয়

(c) একটি ভবন নির্মাণ

(d) একটি সমাজের সামাজিক নিয়ম

উত্তরঃ (b) সামাজিক সম্পর্কের স্থায়ী এবং অস্থায়ী দিকগুলির সমন্বয়

11. 'সামাজিক কাঠামো' শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন-

(a) দ্য তকভিল

(b) হার্বার্ট স্পেনসার

(c) কার্ল মার্কস

(d) ক্রো এবং ক্রো

উত্তরঃ (a) দ্য তকভিল

12. সামাজিক কাঠামো সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছিলেন-

(a) দ্য তকভিল

(b) কার্ল মার্কস

(c) র‍্যাডক্লিফ ব্রাউন

(d) হার্বার্ট স্পেনসার

উত্তরঃ (c) র‍্যাডক্লিফ ব্রাউন

13. কে সমাজের অংশগুলির মধ্যে বিরাজমান সম্পর্ককে সামাজিক কাঠামো বলে বর্ণনা করেছিলেন?

(a) দ্য তকভিল

(b) রেমন্ড ফার্থ

(c) হার্বার্ট স্পেনসার

(d) কার্ল মার্কস

উত্তরঃ (b) রেমন্ড ফার্থ

14. সামাজিক কাঠামোর ধারণার অন্তর্ভুক্ত হল -

(a) অবস্থান

(b) ভূমিকা

(c) a ও b উভয়ই ঠিক

(d) কোনোটিই নয়

উত্তরঃ (c) a ও b উভয়ই ঠিক

15. "সামাজিক কাঠামো বলতে সমাজব্যবস্থার অংশগুলির মধ্যে যে পুনঃসংগঠনশীল ও ছকবাঁধা সম্পর্ক বিরাজ করে, তাকে বোঝায়।"-বলেছেন-

(a) হার্বার্ট স্পেনসার

(b) জে ডব্লিউ ভি জ্যানডেন

(c) কার্ল মার্কস

(d) এনাদের কেউই নন।

উত্তরঃ (b) জে ডব্লিউ ভি জ্যানডেন

16. ক-টি স্তর রয়েছে? মার্কিন সমাজবিজ্ঞানী হ্যারি এম জনসনের মতে, সামাজিক কাঠামোর

(a) ৪টি

(b) 5টি

(c) 4টি

(d) 19টি

উত্তরঃ (c) 4টি

17. স্থায়ী সামাজিক মিথস্ক্রিয়ার ফলে সৃষ্টি হয়-

(a) সামাজিক গোষ্ঠী বা প্রতিষ্ঠান

(b) সামাজিক ন্যায়

(c) সামাজিক দলবদ্ধতা

(d) সবগুলি ঠিক।

উত্তরঃ (a) সামাজিক গোষ্ঠী বা প্রতিষ্ঠান

18. সামাজিক কাঠামো গড়ে ওঠে কী দিয়ে?

(a) ব্যক্তি

(b) পরিবেশ

(c) অবস্থান

(d) গোষ্ঠী

উত্তরঃ (c) অবস্থান

19. উইলিয়ম গ্রাহাম সামনার কত সালে তাঁর 'Folkways' শিরোনামের ক্লাসিক রচনায় 'লোকপথ' (Folkways) শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন?

(a) 1920 সালে

(b) 1905 সালে

(c) 1906 সালে

(d) 1912 সালে।

উত্তরঃ (c) 1906 সালে

20. রীতিনীতির অপর নাম হল-

(a) প্রথা বা আচার

(b) সমাজের আদর্শ

(c) তত্ত্বকথা

(d) সমাজব্যবস্থা।

উত্তরঃ (a) প্রথা বা আচার