Chapter 5 -
আবহাওয়া ও জলবায়ু
1. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হল-
(a) 20.94 শতাংশ
(b) 20.98 শতাংশ
(c) 20.86 শতাংশ
(d) 20.27 শতাংশ
উত্তরঃ 20.94 শতাংশ
2. বায়ুমন্ডলের যে গ্যাসটির পরিমাণ সর্বাধিক, তা হল-
(a) অক্সিজেন
(b) নাইট্রোজেন
(c) কার্বন ডাইঅক্সাইড
(d) আর্গন
উত্তরঃ নাইট্রোজেন
3. বায়ুমণ্ডলে ওজোন গ্যাস …………… স্তরে ঘনীভূত অবস্থায় থাকে।
(a) আয়নোস্ফিয়ার
(b) স্টস্ট্র্যাটোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার
(d) ট্রপোস্ফিয়ার
উত্তরঃ আয়নোস্ফিয়ার
4. ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুমণ্ডল প্রায় কত কিমি পর্যন্ত বিস্তৃত?
(a) 1000 কিমি
(b) 5000 কিমি
(c) 10000 কিমি
(d) 100000 কিমি
উত্তরঃ 10000 কিমি
5. মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উন্নতা-
(a) বাড়ে
(b) একই থাকে
(c) কমে
(d) এগুলির কোনোটিই নয়
উত্তরঃ কমে
6. ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে হোমোস্ফিয়ার বলা হয়?
(a) 60 কিলোমিটার
(b) 120 কিলোমিটার
(c) 90 কিলোমিটার
(d) 110 কিলোমিটার
উত্তরঃ 90 কিলোমিটার
7. সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে-
(a) ওজোন
(b) জেনন
(c) আর্গন
(d) ক্রিপ্টন
উত্তরঃ ওজোন
8. স্বাভাবিক উন্নতা হ্রাসের হার পরিলক্ষিত হয়-
(a) স্ট্র্যাটোস্ফিয়ারে
(b) ট্রপোস্ফিয়ারে
(c) থার্মোস্ফিয়ারে
(d) মেসোস্ফিয়ারে
উত্তরঃ ট্রপোস্ফিয়ারে
9. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হল-
(a) 20.19 শতাংশ
(b) 78.08 শতাংশ
(c) 79.09 শতাংশ
(d) 20.50 শতাংশ
উত্তরঃ 78.08 শতাংশ
10. একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ হল-
(a) অক্সিজেন
(b) কার্বন ডাইঅক্সাইড
(c) নাইট্রোজেন
(d) হাইড্রোজেন
উত্তরঃ কার্বন ডাইঅক্সাইড
11. বায়ুমণ্ডলের শীতলতম স্তর-
(a) স্ট্র্যাটোস্ফিয়ার
(b) ট্রপোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার
(d) থার্মোস্ফিয়ার
উত্তরঃ মেসোস্ফিয়ার
12. বায়ুমণ্ডলের যে স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিন্ড পুড়ে ছাই হয়ে যায়, তার নাম-
(a) ট্রপোস্ফিয়ার
(b) মেসোস্ফিয়ার
(c) স্ট্র্যাটোস্ফিয়ার
(d) আয়নোস্ফিয়ার
উত্তরঃ মেসোস্ফিয়ার
13. অতিবেগুনি রশ্মি শোষিত হয়-
(a) মেসোস্ফিয়ারে
(b) ট্রপোস্ফিয়ারে
(c) স্ট্র্যাটোস্ফিয়ারে
(d) আয়নোস্ফিয়ারে
উত্তরঃ স্ট্র্যাটোস্ফিয়ারে
14. বায়ুমণ্ডলের যে স্তরে অরোরা বা মেরুজ্যোতি দেখা যায়-
(a) আয়নোস্ফিয়ারে
(b) ম্যাগনেটোস্ফিয়ারে
(c) এক্সোস্ফিয়ারে
(d) মেসোস্ফিয়ারে
উত্তরঃ আয়নোস্ফিয়ারে
15. ওজোন গহ্বর তৈরি হয়েছে-
(a) নিরক্ষীয় অঞ্চলে
(b) উপক্রান্তীয় অঞ্চলে
(c) কুমেরু অঞ্চলে
(d) ক্রান্তীয় অঞ্চলে
উত্তরঃ কুমেরু অঞ্চলে
16. ওজোন ধ্বংসকারী মূল গ্যাস হল-
(a) CFC
(b) N2
(c) CO2
(d) S2
উত্তরঃ CFC
17. বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে পরিমাণে দ্বিতীয়-
(a) হাইড্রোজেন
(b) অক্সিজেন
(c) কার্বন ডাইঅক্সাইড
(d) হিলিয়াম
উত্তরঃ অক্সিজেন
18. ওজোন গহ্বর সেখানে সৃষ্টি হয় যেখানে স্ট্যাটোস্ফিয়ারে ওজোনের ঘনত্ব থাকে-
(a) 220 ডবসন ইউনিটের কম
(b) 200 ডবসন ইউনিটের কম
(c) 220 ডবসন ইউনিট
(d) 200 ডবসন ইউনিট
উত্তরঃ 200 ডবসন ইউনিটের কম
19. বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হল-
(a) ওজোন
(b) শিশির
(c) লবণকণা
(d) মেঘ
উত্তরঃ লবণকণা
20. 'প্রাকৃতিক সৌরপর্দা' বলা হয়-
(a) ট্রপোস্ফিয়ারকে
(b) স্ট্র্যাটোস্ফিয়ারকে
(c) ওজোনোস্ফিয়ারকে
(d) মেসোস্ফিয়ারকে
উত্তরঃ ওজোনোস্ফিয়ারকে