Chapter 7 -

অর্থনৈতিক ভূগোল


1. ভূগোল শাস্ত্রের যে শাখায় মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ ও প্রাকৃতিক পরিবেশের পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয়, সেই শাস্ত্রকে বলা হয়-

(a) প্রাকৃতিক ভূগোল

(b) সামাজিক ভূগোল

(c) অর্থনৈতিক ভূগোল

(d) রাজনৈতিক ভূগোল

উত্তরঃ অর্থনৈতিক ভূগোল


2. অর্থনৈতিক কাজের বিবর্তনে মানুষের অর্থনৈতিক কার্যাবলি শুরু হয়-

(a) উদ্ভিদ ও প্রাণীর গার্হস্থ্যকরণ পর্যায়ে

(b) কৃষি বিপ্লব পর্যায়

(c) কৃষি ও শিল্প বিপ্লব পর্যায়ে

(d) শিল্প বিপ্লব পর্যায়ে

উত্তরঃ উদ্ভিদ ও প্রাণীর গার্হস্থ্যকরণ পর্যায়ে


3. অর্থনৈতিক ভূগোলে মানুষের বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর পরিবেশের প্রভাব আলোচনা করা হয়-এ কথা বলেন-

(a) হান্টিংটন

(b) ইসি সেম্পেল

(c) জিমারম্যান

(d) ভি অনুচিন

উত্তরঃ জিমারম্যান


4. খনির শ্রমিক যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত-

(a) তৃতীয় স্তরের

(b) দ্বিতীয় স্তরের

(c) চতুর্থ স্তরের

(d) প্রথম স্তরের

উত্তরঃ প্রথম স্তরের


5. সোনালি পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত-

(a) কৃষিকাজ

(b) পরিবহণ

(c) শিল্পকর্ম

(d) পরামর্শদান

উত্তরঃ পরামর্শদান


6. সেবাক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয়-

(a) সাদা পোশাকের কর্মী

(b) নীল পোশাকের কর্মী

(c) গোলাপি পোশাকের কর্মী

(d) লাল পোশাকের কর্মী

উত্তরঃ গোলাপি পোশাকের কর্মী


7. 'নীতি নির্ধারণ' যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ, তা হল-

(a) মাধ্যমিক কার্যাবলি

(b) এগুলির কোনোটিই নয়

(c) পরিসেবামূলক কার্যাবলি

(d) আধুনিক কার্যাবলি

উত্তরঃ আধুনিক কার্যাবলি


8. যে অর্থনৈতিক কাজকর্ম সম্পূর্ণ প্রতিষ্ঠাননির্ভর, তা হল-

(a) তৃতীয় স্তরে

(b) চতুর্থ বা নব্যস্তরে

(c) প্রথম স্তরে

(d) দ্বিতীয় স্তরে

উত্তরঃ চতুর্থ বা নব্যস্তরে


9. পশম সংগ্রহ যে প্রকার অর্থনৈতিক কাজ-

(a) প্রাথমিক

(b) মাধ্যমিক

(c) পরিসেবামূলক

(d) আধুনিক

উত্তরঃ প্রাথমিক


10. Three Sector Hypothesis ধারণাটি করেন-

(a) রিকার্ডো ও উইভার

(b) পাওয়েল ও ডেভিস

(c) ক্লার্ক ও ফোরাসাইট

(d) ডেভিস ও পেঙ্ক

উত্তরঃ ক্লার্ক ও ফোরাসাইট


11. পুরোনো স্মৃতিসৌধ স্থানে ভ্রমণ কী শিল্প নামে পরিচিত?

(a) পর্যটন

(b) হেরিটেজ

(c) বিনোদন

(d) তথ্যপ্রযুক্তি

উত্তরঃ হেরিটেজ


12. সিদ্ধান্তগ্রহণ বা ডিসিশান নেওয়ার কাজে নিযুক্ত শ্রমিকরা হলেন-

(a) নীল পোশাকের শ্রমিক

(b) গোলাপি পোশাকের শ্রমিক

(c) সাদা পোশাকের শ্রমিক

(d) স্বর্ণালি পোশাকের শ্রমিক

উত্তরঃ স্বর্ণালি পোশাকের শ্রমিক


13. কোন্টি প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজ?

(a) চিকিৎসা

(b) খনিজ আহরণ

(c) শিক্ষাব্যবস্থা

(d)  ব্যাংক পরিসেবা

উত্তরঃ  খনিজ আহরণ


14. গোলাপি গলাবন্ধ শ্রমিক যে স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত, তা হল-

(a) পঞ্চম স্তর

(b) চতুর্থ স্তর

(c) তৃতীয় স্তর

(d) দ্বিতীয় স্তর

উত্তরঃ তৃতীয় স্তর


15. ভারতে নিয়োজিত জনসংখ্যা অর্থনীতির কোন্ ক্ষেত্রে সর্বাধিক?

(a) দ্বিতীয়

(b) প্রাথমিক

(c) তৃতীয়

(d) আধুনিক

উত্তরঃ প্রাথমিক


16. প্রাকৃতিক সম্পদের সাথে যে স্তরের কার্যাবলি জড়িত-

(a) নব্যস্তর

(b) প্রাথমিক স্তর

(c) দ্বিতীয় স্তর

(d) তৃতীয় স্তর

উত্তরঃ প্রাথমিক স্তর


17. কমলা পোশাকের কর্মী বলা হয়-

(a) বনজ সম্পদ সংগ্রহ

(b) খাদান কাজের কর্মী

(c) দোকানের মহিলা কর্মী

(d) কৃষিকাজের কর্মী

উত্তরঃ দোকানের মহিলা কর্মী


18. কোন্ সংস্থার অস্থায়ী কর্মীদের যে পোশাকের কর্মী বলা হয়?

(a) সবুজ পোশাকের কর্মী

(b) কমলা পোশাকের কর্মী

(c) হালকা নীল পোশাকের কর্মী

(d) রংহীন পোশাকের কর্মী

উত্তরঃ  হালকা নীল পোশাকের কর্মী


19. রংহীন পোশাকের কর্মীদের যে নামে আখ্যায়িত করা হয়-

(a) সেলুনকর্মী

(b) বাজি প্রস্তুতকারক

(c) মাটির পুতুল নির্মাণকারী

(d) বেকার বা কর্মহীন

উত্তরঃ বেকার বা কর্মহীন


20. অদ্বিতীয় শ্রমনিবিড় শিল্প নামে পরিচিত কোন্ পরিসেবাটি?

(a) ব্যাবসা ও বাণিজ্য

(b) পর্যটন

(c) পরিবহণ

(d) সেবাকাজ

উত্তরঃ পর্যটন