The Parrot's Tale
LONG ANSWER-TYPE
1. "Such birds they are of no use at all" -Why did the King say this? Why did the King want the bird to be educated? What did he do? [রাজা কেন উক্তিটি করেছিলেন? রাজা কেন পাখিটিকে শিক্ষিত করতে চেয়েছিলেন? তিনি কী করেছিলেন?] 1+3+1
Ans. The King said so because the bird had neither any sense of etiquette nor can chant holy scriptures.
The King's bird did whatever necessary for a bird to do. It sang songs, flew and jumped around. However, the bird was not accustomed to the ways of educated individuals. It did not know how to recite the Holy scriptures. According to the king, it lacked the minimum sense of etiquette. Not only these, the bird only ate fruits in the orchards that made the royal fruit market run with a deficit. It was of no use. As a result, the king was displeased with the bird and felt that it needed strict education.
The king called the Minister and commanded him to make arrangements for the little bird's education. He even spent a lot of money for this. [রাজা কথাটি বলেছিলেন কারণ পাখিটির শিষ্টাচার সম্পর্কে কোনো জ্ঞান ছিল না এবং এটি শাস্ত্র পাঠ করতে পারত না।
রাজার পাখিটি, একটি পাখির যা যা সহজাত তাই করত। এটি গান গাইত, উড়ে বেড়াত এবং চারপাশে লাফাত। তবে পাখিটি শিক্ষিত ব্যক্তিদের রীতি নীতির সাথে অভ্যস্থ ছিল না। এটি ধর্মগ্রন্থ পাঠ করতে জানত না এবং রাজার মতে, এর ন্যূনতম শিষ্টাচারও ছিল না। তাঁর মতানুসারে পাখিটি কেবল বাগানের ফল খেত যার কারণে বাজারে রাজকীয় ফলের ঘাটতি দেখা যেত। এটি কোনো কাজেই আসত না। ফলস্বরূপ, রাজা পাখিটির উপর অসন্তুষ্ট ছিলেন এবং অনুভব করেছিলেন যে এটির কঠোর শিক্ষার প্রয়োজন।
রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন এবং ছোট্ট পাখিটিকে শিক্ষা প্রদানের ব্যবস্থা করার জন্য তাকে আদেশ দিলেন। এমনকি তিনি এর জন্য অনেক অর্থও ব্যয় করেছিলেন।]
2. "There are improvements of the cage all right, but nobody cares for the bird"-Who said this? Why did he think that nobody cared for the bird? How did the King react to this statement? [কে একথা বলেছিলেন? কেন তিনি মনে করেছিলেন যে কেউ পাখির খেয়াল রাখে না? এই মন্তব্যে রাজার প্রতিক্রিয়া কী ছিল?] 1+2+2
Ans. A fault finder said this in the story 'The Parrot's Tale'.
As soon as the construction of the bird's cage was completed everyone appreciated the beauty of the cage. However, a fault finder remarked that nobody was really curious to know what actually the bird felt. He actually understood the bird's condition and that is why he said this.
When the King came to know about this he immediately summoned his nephew to enquire about the fault finder's statement. The nephew shut all rumours. He said that if the king was really interested to know about the bird's condition he should summon the goldsmith, pundits and the scribes who were involved in the bird's education process and the fault finders.[একজন নিন্দুক 'The Parrot's Tale' গল্পে একথা বলেছিলেন।
পাখির খাঁচা তৈরি হওয়ার সাথে সাথেই সবাই খাঁচার সৌন্দর্যের প্রশংসা করেছিল। তবে, একজন নিন্দুক মন্তব্য করেছিলেন যে আসলে পাখিটি কেমন অনুভব করছে তা জানার জন্য কেউ আগ্রহী নয়। তিনি পাখির অবস্থা সঠিকভাবে বুঝতে পেরেছিলেন এবং সেইজন্যই তিনি একথা বলেছিলেন।
যখন রাজা এই কথা জানতে পারলেন, তখন তিনি অবিলম্বে তাঁর ভাইপোকে ডেকে পাঠালেন নিন্দুকের বক্তব্য যাচাই করতে। ভাইপো সমস্ত গুজব বন্ধ করে দেন। তিনি বলেন যে রাজা যদি সত্যিই পাখির অবস্থা জানতে আগ্রহী হন, তাহলে তিনি স্বর্ণকার, পণ্ডিত এবং লিপিকারদের ডেকে পাঠাবেন যারা পাখির শিক্ষা প্রক্রিয়ায় জড়িত ছিলেন এবং সেইসাথে নিন্দুকদেরও ডাকবেন।]
3. "What is the reason behind the foolishness of this creature?"-Which creature is referred to here? Who were discussing the reason behind the creature's foolishness? What steps were taken to eradicate the bird's foolishness? [এখানে কোন্ জীবটির কথা বলা হয়েছে? কারা জীবটির নির্বুদ্ধিতার কারণ নিয়ে আলোচনা করছিলেন? পাখিটির নির্বুদ্ধিতা দূর করার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছিল?] 1+1+3
Ans. The King's pet bird is referred to in the above extract.
The scholars, appointed for the bird's education were discussing the reason behind the creature's foolishness.
After a long discussion it was concluded that much learning could not be stored in the tiny nest which is built with chips and twigs. Therefore, it was necessary to build a good cage for it. Accordingly, a goldsmith was hired to make a cage for the bird. The cage turned out to be an exquisite one. Swinging the pig tail pundit came to teach the bird. Subsequently, scribes were appointed who made copies of the manuscripts and made an enormous mound of knowledge. Everyone praised the efforts taken to eradicate the bird's foolishness. [এখানে রাজার পোষ্য পাখির কথা বলা হয়েছে।
পাখিটির শিক্ষার জন্য নিযুক্ত পণ্ডিতগণ জীবটির নির্বুদ্ধিতার কারণ নিয়ে আলোচনা করছিলেন।
দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তে আসা হয় যে কাঠ এবং শুকনো ডালপালা দিয়ে তৈরি ছোট্ট বাসায় বেশি জ্ঞান সঞ্চয় করা যায় না। অতএব, এর জন্য একটি ভালো খাঁচা তৈরি করা প্রয়োজন। সেই অনুযায়ী, পাখির খাঁচা বানানোর জন্য একজন স্বর্ণকারকে নিযুক্ত করা হয়েছিল। খাঁচাটি একটি চমৎকার শিল্পকর্ম রূপে তৈরি হয়েছিল। টিকি দুলিয়ে পণ্ডিত পাখিটিকে শিক্ষা দিতে এলেন। পরবর্তীতে, লিপিকারদের নিযুক্ত করা হয়েছিল যারা পান্ডুলিপির অনুলিপি তৈরি করে জ্ঞানের বিশাল স্তূপ তৈরি করেছিল। পাখির নির্বুদ্ধিতা দূর করার জন্য গৃহীত পদক্ষেপের জন্য সবাই প্রশংসা করেছিল।]
4. "Education or no education, at least the bird has got the cage! What a lucky bird!" Which bird is referred to here? Why was the bird called lucky? What does the statement suggest here? [এখানে কোন্ পাখির কথা বলা হয়েছে? পাখিটিকে ভাগ্যবান কেন বলা হয়েছে? এই উক্তিটি এখানে কী বোঝাতে চাইছে?] 1+1+3
Ans. The King's 'foolish' bird, which he wanted to educate is referred to.
The bird was called 'lucky' because, here acconding to them in the name of education, it got the security and comfort of a golden cage. The cage was so expensive and exquisite that everyone rushed to see it.
bThis statement is sarcastic. The author subtly criticises a society that prioritises materiaistic possessions and security over education and personal growth. Here, the focus is more on the extravagance of the arrangements than on education itself. It equates 'luck' with a luxurious life, ignoring pivotal aspects like freedom, intellectual stimulation, and personal development. [এখানে রাজার বোকা পাখিটি, যাকে তিনি শিক্ষিত করতে চেয়েছিলেন, - তার কথা বলা হয়েছে।
পাখিটিকে ভাগ্যবান বলা হয়েছে কারণ, তাদের মতে, শিক্ষার নামে - সে একটি সোনার খাঁচার নিরাপত্তা ও আরাম পেয়েছে। খাঁচাটি এতই দামি আর সুন্দর ছিল যে সবাই তা দেখতে ছুটে এসেছিল।
এই উক্তিটি ব্যঙ্গাত্মক। লেখক এখানে, সূক্ষ্মভাবে, এমন একটি সমাজের সমালোচনা করেছেন যারা শিক্ষা ও ব্যক্তিগত বিকাশের চেয়ে বস্তুগত সম্পত্তি ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেন। এখানে শিক্ষার থেকে বেশি, আয়োজনের ঘনঘটাকে গুরুত্ব দেওয়া হয়। এটি সৌভাগ্য-কে বিলাস বহুল জীবনের এর সমতুল্য মনে করে, স্বাধীনতা, বুদ্ধিবৃত্তিক উদ্দীপনা এবং ব্যক্তিগত বিকাশের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলি উপেক্ষা করে।]
5. Briefly comment on the use of irony in the story the 'The Parrot's Tale'. ['The Parrot's Tale' গল্পে বিদ্রুপের ব্যবহার প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা করো।]5
Ans. Rabindranath Tagore's short story employs irony to unpack the limitations of mainstream education. Firstly, the king wanted the bird to be educated like human beings. It shows his folly in comprehending the vivacious nature of the bird's. He failed to understand that the bird was meant for liberty and not for learning etiquette and chanting scriptures. Secondly, the nephew too failed to understand the exact nature of the bird education. He had an exquisite cage built for the bird's education. But in reality, it was for external validation. Even the pundit who were summoned to educate the bird, thought it best to produce voluminous books and stuff the pages into the bird's mouth. This were not enough. In one final attempt to traumatise the bird, its wings were chopped of. After every way to freedom was closed the only way to be alive was death. With the bird's death everyone finally seemed to be content with the bird's education.
['The Parrot's Tale' গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রুপ ব্যবহারের মাধ্যমে মূলধারার শিক্ষার সীমাবদ্ধতা তুলে ধরেছেন। প্রথমত, রাজা চেয়েছিলেন পাখিটিকে মানুষের মতো শিক্ষিত করতে। এটি পাখির প্রাণবন্ত প্রকৃতি বুঝতে তার মূঢ়তাকে প্রকাশ করে। তিনি বুঝতে ব্যর্থ হন যে পাখিটি স্বাধীনভাবে বাঁচার জন্য, শিষ্ঠাচার ও শাস্ত্র পাঠের জন্য নয়। দ্বিতীয়ত, ভাইপোও পাখির শিক্ষার জন্য একটি চমৎকার খাঁচা তৈরি করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে এটিকে বাহ্যিকভাবে বলবৎ করা হয়েছিল। এমনকি পন্ডিতরা, যাদের পাখিটিকে শিক্ষিত করার জন্য ডাকা হয়েছিল, তারাও বিশাল বই-এর স্তূপ তৈরি করা এবং পাখির মুখে পৃষ্ঠাগুলি ঠেসে দেওয়াই সর্বোত্তম মনে করেছিলেন। এগুলি পর্যাপ্ত ছিল না। শেষ প্রচেষ্টায় পাখিটিকে যন্ত্রণা দেওয়ার জন্য তার ডানা কেটে দেওয়া হয়েছিল। স্বাধীনতার সমস্ত পথ বন্ধ করে দেওয়ার পর, বাঁচার একমাত্র উপায় হল মৃত্যু। পাখির মৃত্যুর পর অবশেষে সবাইকে পাখির শিক্ষায় সন্তুষ্ট বলে মনে হয়।]
6. "Bravo Learning is going to overflow!" Where does the phrase appear? Who said this? What does it suggest? [বাক্যাংশটি কোথায় দেখা যায়? কে এই কথা বলেছিলেন? বাক্যাংশটি দ্বারা কি বোঝানো হয়েছে?] 1+1+3
Ans. This phrase appears in Rabindranath Tagore's short story, 'The Parrot's Tale'.
The phrase was exclaimed by those who witnessed the growing pile of book pages in the cage for the parrot's education.
In the story, The King decides to educate his parrot. The King's pundits and scholars devise a system of education that involves confining the parrot to a cage and filling it with heaps of book pages. The phrase ironically highlights the absurdity of the approach to education. Here the focus is on accumulating vast amounts of information rather than fostering genuine understanding and creativity. It suggests that true learning cannot be achieved through mere accumulation of knowledge. It requires freedom, exploration, and a connection to the natural world. [রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প 'The Parrot's Tale'-এ এই বাক্যাংশটি দেখা যায়।
যারা তোতার শিক্ষার জন্য খাঁচায় বইয়ের স্তূপ বাড়তে দেখছিল, তাঁরা এই কথা বলেছিলেন।
গল্পে, রাজা তাঁর তোতাকে শিক্ষিত করার সিদ্ধান্ত নেন। রাজার পণ্ডিত ও বিদ্বানগণ শিক্ষার এমন এক পদ্ধতি তৈরি করেন যেখানে তোতাকে একটি খাঁচায় বন্দি করে রাখা হয় এবং বই-এর পাতা দিয়ে ভরে দেওয়া হয়। কথাটি শিক্ষা পদ্ধতির অযৌক্তিকতাকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরে। এখানে জ্ঞানের প্রকৃত বোধ ও সৃজনশীলতাকে উৎসাহিত করার পরিবর্তে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহের উপর জোর দেওয়া হয়েছে। এই উক্তিটি বোঝায় যে প্রকৃত শিক্ষা কেবল জ্ঞান সঞ্চয়ের মাধ্যমে অর্জন করা যায় না। প্রকৃত শিক্ষার জন্য প্রয়োজন স্বাধীনতা, অনুসন্ধান এবং প্রকৃতির সাথে সংযোগ।]
7. "Sure signs of improvement." 'What improvement' is referred to? What were the signs of improvement? [এখানে কোন উন্নতির কথা বলা হয়েছে? উন্নতির লক্ষণগুলি কী ছিল?] 1+4
Ans. In Rabindranath Tagore's 'The Parrot's Tale', the improvement refers to the parrot's supposed progress in learning under the strict supervision of the King's nephew
"Sure signs of improvement" is used ironically to highlight the absurdity of the parrot's situation. The signs of improvement are primarily the increasing quantity of resources dedicated to the parrot's education. A precious golden cage was made for the parrot's education. The more elaborate the cage became, the more people believed that the parrot's education was improving. The King's nephew remained always busy in surveillance of the precious cage. Repairs were done quite frequently. The cage was washed, cleaned and polished all time. It was filled with pages of books. Many people were employed. To supervise them many more people were employed. However, this improvement was superficial. [রবীন্দ্রনাথ ঠাকুরের 'The Parrot's Tale' গল্পে, উন্নতির অর্থ হল রাজার ভাইপোর কঠোর তত্ত্বাবধানে তোতার শিক্ষার কথিত অগ্রগতি।
কথাটি ব্যঙ্গাত্মকভাবে তোতার পরিস্থিতির অযৌক্তিকতাকে তুলে ধরে। উন্নতির লক্ষণগুলি মূলত তোতার শিক্ষার জন্য নিয়োজিত সম্পদের ক্রমবর্ধমান পরিমাণের কথা বোঝায়। তোতার শিক্ষার জন্য একটি মূল্যবান সোনার খাঁচা তৈরি করা হয়েছিল। খাঁচা যত বড়ো হতে লাগল তত বেশি সংখ্যক লোক পাখির শিক্ষার উন্নতিতে বিশ্বাস করতে লাগল। রাজার ভাইপো সর্বদা মূল্যবান খাঁচার নজরদারিতে ব্যস্ত থাকতেন। তাই এটি বারংবার মেরামত করা হত। খাঁচাটি সবসময় ধোয়া, পরিষ্কার এবং পালিশ করা হত। খাঁচাটি বইয়ের পাতায় ভরে দেওয়া হয়েছিল। অনেক লোক নিযুক্ত ছিল। তাঁদের তত্ত্বাবধানের জন্য আরও অনেক লোক নিযুক্ত ছিল। তবে, এই উন্নতি ছিল বাহ্যিক।]