চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন
1. আধ্যাত্মবাদী দর্শনের বিপরীত মতবাদ কী?
(A) বিচারবাদ
(B) ঈশ্বরবাদ
(C) জড়বাদ
(D) জ্ঞানবাদ।
2. কোন্ ভারতীয় দর্শনে জড়বাদ তত্ত্ব অনুসরণ করা হয়?
(A) বৌদ্ধ দর্শনে
(B) ন্যায় দর্শনে
(C) জৈন দর্শনে
(D) চার্বাক দর্শনে।
3. চার্বাক দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে?
(A) একটি
(B) দুটি
(C) তিনটি
(D) চারটি।
4. কোন্ দর্শন নাস্তিক শিরোমণি নামে পরিচিত?
(A) বৌদ্ধ দর্শন
(B) জৈন দর্শন
(C) চার্বাক দর্শন
(D) বেদান্ত।
5. চার্বাক দর্শন কোন্ মতবাদের প্রচারক?
(A) আত্মসুখবাদ
(B) পরসুখবাদ
(C) কার্যকারণবাদ
(D) নৈরাত্ম্যবাদ
6. অর্থ ও কাম ছাড়া ধর্ম এবং মোক্ষের অস্তিত্ব স্বীকার করেছেন চার্বাকদের কোন্ সম্প্রদায়?
(A) আদি চার্বাক
(B) ধূর্ত চার্বাক
(C) সুশিক্ষিত চার্বাক
(D) বৈতন্তিক চার্বাক।
7. সাধারণ মানুষের চিন্তা ও ভাবধারা চার্বাক মতবাদের মাধ্যামে ব্যক্ত হয়েছে বলে, এই দর্শন কী নামে পরিচিত হয়?
(A) লোকায়ত দর্শন
(B) বাস্তববাদী দর্শন
(C) সুখবাদী দর্শন
(D) দুঃখবাদী দর্শন
8. কোন্ দর্শনকে 'লোকায়ত দর্শন' বলা হয়?
(A) জৈন দর্শনকে
(B) বৌদ্ধ দর্শনকে
(C) চার্বাক দর্শনকে
(D) বেদান্ত।
9. চার্বাক মতে প্রত্যক্ষ প্রমার করণ কোন্টি?
(A) সন্নিকর্ষ
(B) বিষয়
(C) ইন্দ্রিয়
(D) আত্মা।
10. জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে বলে-
(A) প্রত্যক্ষ
(B) অনুমান
(C) উপমান
(D) শব্দ।