জনসংখ্যা

1. জনসংখ্যাবিদ্যা (Demography)-তে আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম হল-


(a) জন্মহার                     (b) মৃত্যুহার


(c) মানুষ-জমি অনুপাত   (d) সবগুলি


উত্তরঃ (d) সবগুলি


2. সমতল ভূভাগ এবং অনুকূল জলবায়ুর সাথে জনঘনত্বের সম্পর্ক কীরূপ?


(a) ধনাত্মক             (b) ঋণাত্মক


(c) ব্যস্তানুপাতিক     (d) সম্পর্কহীন


উত্তরঃ (a) ধনাত্মক


3. নিম্নোক্ত কোন্ দেশে স্থিতিশীল জনসংখ্যা দেখা যায়?


(a) চিন       (b) ভারত


(c) নরওয়ে   (d) জার্মানি


উত্তরঃ (c) নরওয়ে


4. জনসংখ্যা পরিবর্তনের প্রধান উপাদানটি হল-


(a) জন্মহার        (b) মৃত্যুহার


(c) শিক্ষাহার       (d) অভিবাসন


উত্তরঃ (a) জন্মহার


5. যাযাবর পশুপালক সমাজে ঋতুভিত্তিক মানুষের পরিব্রাজন কী নামে পরিচিত?


(a) ট্রান্স হিউম্যান্স        (b) ব্রেন ড্রেন


(c) ব্রেন গেইন             (d) মর্টালিটি


উত্তরঃ (a) ট্রান্স হিউম্যান্স


6. যে দেশে জন্মহার কম, মৃত্যুহার কম এবং প্রবীণদের সংখ্যা বেশি, তাদের জনসংখ্যা পিরামিড কেমন হয়?


(a) ঘণ্টার মতো আকৃতির      (b) উলটানো পিরামিড আকৃতির


(c) ত্রিভুজ আকৃতির              (d) গোলাকার আকৃতির


উত্তরঃ (b) উলটানো পিরামিড আকৃতির


7. 'মানব উন্নয়ন সূচক' (HDI) কোন সংস্থা প্রকাশ করে।


(a) বিশ্বব্যাংক


(b) আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)


(c) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)


(d) অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD)


উত্তরঃ (c) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)


৪. জনসংখ্যা অধ্যয়নের জনক নামে পরিচিত                 |


(a) কার্ল মার্কস          (b) রিচার্ড চোরলে


(c) লিন্ডেম্যান            (d) বিজু গার্নিয়ার


উত্তরঃ (a) কার্ল মার্কস


9. নীচের জনসংখ্যা বণ্টনের উপাদানগুলো সঠিকভাবে সাজান:


[1] স্থানীয় সম্পদের প্রাচুর্য        [2] ভৌগোলিক অবস্থান


[3] অনুকূল পরিবেশ                 [4] অধিক জনবণ্টন


(a) [2] → [3] → [1] → [4]       (b) [1] → [2] → [4] → [3]


(c) [1] → [2] → [3] → [4]       (d) [4] → [1] → [2] → [3]


উত্তরঃ (a)


10. বিবৃতি (1): মোনাকো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ।


বিবৃতি (2): পৃথিবীর মোট জনসংখ্যার বেশিরভাগ অংশ উত্তর গোলার্ধে বসবাস করে।


বিবৃতি (3): মঙ্গোলিয়া বিশ্বের সবচেয়ে কম জনঘনত্ব সম্পন্ন দেশ।


বিবৃতি (4): নেপালে শিল্পনির্ভর জনসংখ্যার হার বেশি।


(a) বিবৃতি (1), (2) সত্য এবং বিবৃতি (3), (4) মিথ্যা


(b) বিবৃতি (1), (3) সত্য এবং বিবৃতি (2), (4) মিথ্যা


(c) বিবৃতি (2), (4) সত্য এবং বিবৃতি (1). (3) মিথ্যা


(d) বিবৃতি (1), (2), (3) সত্য এবং বিবৃতি (4) মিথ্যা


উত্তরঃ (d)