স্বামী বিবেকানন্দ
1. 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধটির লেখক হলেন-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সুনীতি কুমার চট্টোপাধ্যায়
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) প্রমথ চৌধুরী।
উত্তৰঃ (গ)
2. স্বামী বিবেকানন্দের চলিত ভাষার উপর গুরুত্ব আরোপের কারণ-
(ক) মুখের ভাষা মানুষের স্বাভাবিক ভাষা
(খ) চলিত ভাষা লেখার ভাষা
(গ) চলিত ভাষা বেশির ভাগ লোক ব্যবহার করে
(ঘ) কোনোটিই নয়।
উত্তৰঃ (ক)
3. 'প্যাঁচওয়া বিশেষণ' বলতে যা বোঝায়, তা হল-
(ক) জটিল বিশেষণ
(খ) যৌগিক বিশেষণ
(গ) বিশেষণের বিশেষণ
(ঘ) কোনোটিই নয়।
উত্তৰঃ (ক)
4. বৈদ্যনাথ বর্তমানে কোথায় অবস্থিত-
(ক) বিহার
(খ) ঝাড়খণ্ড
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) পশ্চিমবঙ্গ।
উত্তৰঃ (খ)
5. 'গদাই-লস্করি চাল' যে ভাষা সম্পর্কে বলা হয়েছে-
(ক) বাঙ্গালা
(খ) হিন্দি
(গ) ইংরেজি
(ঘ) সংস্কৃত।
উত্তৰঃ (ঘ)
6. 'সে ভাষা কি দর্শন-বিজ্ঞান ভাষা নয়'?
(ক) ভাবনার
(খ) বলবার
(গ) লেখবার
(ঘ) প্রকাশ করার।
উত্তৰঃ (গ)
7. নীচের ক-স্তম্ভে শব্দ এবং খ-স্তম্ভে অর্থ দেওয়া রয়েছে, কোন্ শব্দের কোন্ অর্থ তা সংকেত থেকে নির্বাচন করো।
সংকেত:
(ক) (i)→A, (ii)→B, (iii)→C, (iv)→D
(খ) (i)→B, (ii)→A, (iii)→D, (iv)→C
(গ) (i)→C, (ii)→D, (iii)→A, (iv)→B
(ঘ) (i)→D, (ii)→C, (iii)→B, (iv)→A.
উত্তৰঃ (ঘ)
8. নীচের বিবৃতিগুলির সত্য-মিথ্যা যাচাই করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
বিবৃতি:
(i) 'ব্রাহ্মণ' সংস্কৃত ভাষায় রচিত।
(ii) 'মীমাংসাভাষ্য' রচনা করেছেন শবর স্বামী।
(iii) 'মহাভাষ্য'-র রচয়িতা পতঞ্জলি।
(iv) 'নাট্যশাস্ত্র' গ্রন্থের রচয়িতা আচার্য ভরত।
বিকল্পঃ
(ক) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা।
(খ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য।
(গ) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা।
(ঘ) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য।
উত্তৰঃ (ঘ)
9. বিবৃতি: সমস্ত দেশের যাতে কল্যাণ, সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি বজায় রাখতে হবে।
কারণঃ তা না হলে, জনসাধারণের মধ্যে বিভেদ ও অসাম্য সৃষ্টি হবে।
বিকল্প:
(ক) বিবৃতি ঠিক, কারণ ভুল।
(খ) বিবৃতি ভুল, কারণ ঠিক।
(গ) বিবৃতি ও কারণ উভয়েই ঠিক।
(ঘ) বিবৃতি ও কারণ উভয়েই ভুল।
উত্তৰঃ (ঘ)
10. সিদ্ধান্ত বাক্য: হীরে-মোতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়?
যুক্তি:
(ক) ভাব ও প্রকাশভঙ্গির ভিন্নতায় বৈপরীত্য আসে, স্বাভাবিকতা রুদ্ধ হয়।
(খ) সংস্কৃত ভাষায় ছাঁদি বিশেষণ ভাব প্রকাশের প্রতিকূল।
(গ) যখন মানুষ বেঁচে থাকে জেন্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়।
(ঘ) উপরের তিনটি যুক্তিই সঠিক।
উত্তৰঃ (ক)