1. জীবমণ্ডলের গঠনগত ও কার্যগত একক কী হল-
(a) কোশ (b) কলা
(c) ভ্রূণ (d) DNA
উত্তরঃ (a) কোশ
2. গ্রিক শব্দ প্ল্যাংকটন কথার অর্থ-
(a) বেঁচে থাকা (b) ঘুরে বেড়ানো
(c) স্থিতিশীল (d) আবর্তনশীল
উত্তরঃ (b) ঘুরে বেড়ানো
3. বাস্তুতন্ত্রের কোন্ উপাদানটি জড় ও সজীব উপাদানের মধ্যে সমন্বয় রক্ষা করে?
(a) জৈব জড় উপাদান (b) অজৈব জড় উপাদান
(c) প্রাথমিক উপাদান (d) গৌণ উপাদান
উত্তরঃ (a) জৈব জড় উপাদান
4. বাস্তুতন্ত্রের কোন উপাদান পুনরুৎপাদনে সক্রিয় ভূমিকা নেয়?
অথবা, বাস্তুতন্ত্রে পচনকারী নামে পরিচিত-
(a) উদ্ভিদ (b) তৃণভোজী
(c) বিয়োজক (d) সর্বভুক
উত্তরঃ (c) বিয়োজক
5. বাস্তুতন্ত্রে প্রজাতির সর্বোচ্চ অভিযোজন বোঝাতে কোন শব্দটি সর্বাধিক ব্যবহৃত হয়?
(a) Biome (b) Biota
(c) Climax (d) Seri
উত্তরঃ (c) Climax
6. আরনেস্ট হেকেল বাস্তুতন্ত্র কথাটি কত খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেছিলেন?
(a) 1855 খিস্টাব্দে (b) 1866 খিস্টাব্দে
(c) 1872 খিস্টাব্দে (d) 1894 খিস্টাব্দে
উত্তরঃ (b) 1866 খিস্টাব্দে
7. বাস্তুতন্ত্রে পুষ্টিচক্রের প্রধান উৎস হল-
(a) সূর্যালোক (b) মহাজাগতিক বস্তুকণা
(c) প্রাথমিক খাদ্যস্থ শক্তি (d) গৌণ খাদ্যস্থ শক্তি
উত্তরঃ (a) সূর্যালোক
৪. বাস্তুতন্ত্রে শক্তির প্রধান উৎস।
(a) আগ্নেয়গিরি (b) সূর্য
(c) মাটি (d) জল
উত্তরঃ (b) সূর্য
9. সাধারণত একটি উৎপাদক শূন্য এলাকা।
(a) তৃণভূমি (b) বনভূমি
(c) মালভূমি (d) মরুভূমি
উত্তরঃ (d) মরুভূমি
10. বিবৃতি (1): বিয়োজকরা উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ, জৈব আবর্জনা ও অন্যান্য জৈব বর্জ্য পদার্থ কে যখন আংশিকভাবে পচিয়ে ফেলে।
বিবৃতি (2): মৃত জীবদেহের অসম্পূর্ণ অর্ধবিয়োজিত পদার্থকে ডেট্রিটাস বলে।
বিবৃতি (3): যে সব ছোটো ছোটো প্রাণী অর্ধবিয়োজিত পদার্থ বা ডেট্রিটাস খেয়ে বেঁচে থাকে, তাদের ডেট্রিভোর বলে।
বিবৃতি (4): কেঁচো, কৃমি, উইপোকা ইত্যাদি হল ভেট্টিটাস।
(a) বিবৃতি (1), (2) সত্য এবং বিবৃতি (4), (3) মিথ্যা
(b) বিবৃতি (2), (4) সত্য এবং বিবৃতি (1), (3) মিথ্যা
(c) বিবৃতি (1), (2), (3) সত্য এবং বিবৃতি (4) মিথ্যা
(d) বিবৃতি (1), (3) সত্য এবং বিবৃতি (2), (4) মিথ্যা
উত্তরঃ (c)