জলসম্পদ

1. পৃথিবীর উপরিভাগের যত শতাংশ স্থান জল দ্বারা আবৃত-


(a) 29%      (b) 39%


(c) 59%      (d) 71%


উত্তরঃ (d) 71%


2. ভারতে মোট পুরণশীল ভৌমজলের পরিমাণ-


(a) 332 ঘনকিমি      (b) 432 ঘনকিমি


(c) 533 ঘনকিমি      (d) 633 ঘনকিমি


উত্তরঃ (b) 432 ঘনকিমি


3. ভারতে পানীয় জলের জন্য যে প্রকার স্বাদু জলের ওপর নির্ভরশীলতা সবথেকে বেশি, তা হল-


(a) বৃষ্টির জল           (b) নদীর জল


(c) জলাশয়ের জল   (d) ভৌমজল


উত্তরঃ (d) ভৌমজল


4. জয়সলমের ছাড়া রাজস্থানের অন্যত্র খাদিন যে নামে পরিচিত-


(a) কুল বা গুল       (b) কুন্ড


(c) ট্যাংকা              (d) জোহার


উত্তরঃ (d) জোহার


5. যেটি বন্ধ/নল পদ্ধতির জলসেচ নয়-


(a) বর্ডারস্ট্রিপ জলসেচ       (b) কূপ/নলকূপ জলসেচ


(c) ফোয়ারা জলসেচ           (d) বিন্দু জলসেচ


উত্তরঃ (a) বর্ডারস্ট্রিপ জলসেচ


6. ভারতের বৃহত্তম নদী কোনটি?


(a) গঙ্গা         (b) ব্রহ্মপুত্র


(c) যমুনা        (d) গোদাবরী


উত্তরঃ (a) গঙ্গা


7. পৃথিবীর মোট জলসম্পদের মধ্যে স্বাদু জলের পরিমাণ                শতাংশ।


(a) 2        (b) 3


(c) 4         (d) 5


উত্তরঃ (b) 3


8. এদের মধ্যে সর্বনিম্ন বর্ষণযুক্ত নদী অববাহিকাটি হল                    |


(a) গঙ্গা            (b) সিন্ধু


(c) ব্রহ্মপুত্র       (d) বরাক


উত্তরঃ (b) সিন্ধু


9. ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়                 রাজ্যে।


(a) কেরালা         (b) মেঘালয়


(c) আসাম         (d) পশ্চিমবঙ্গ


উত্তরঃ (b) মেঘালয়


10. ভারতের নদী অববাহিকাগুলির সম্মিলিত বার্ষিক গড় জলপ্রবাহের পরিমাণ-


(a) 1769 ঘনকিমি      (b) 1869 ঘনকিমি


(c) 1969 ঘনকিমি      (d) 2096 ঘনকিমি


উত্তরঃ (b) 1869 ঘনকিমি