ভূগঠন

1. মহীসঞ্চরণ সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রদান করেন-


(a) আর্থার হোমস              (b) এফ বি টেলর

(c) ফ্রান্সিস বেকন             (d) জেফ্রিস


উত্তরঃ (c) ফ্রান্সিস বেকন



2. গন্ডোয়ানাল্যান্ড ও লরেসিয়ার মধ্যবর্তী অংশের সংকীর্ণ সমুদ্রখাত বা মহীখাতের নাম কী ছিল?


(a) লোহিত সাগর                (b) ভূমধ্যসাগর


(c) পারস্য উপরসাগর          (d) টেথিস সাগর


উত্তরঃ (d) টেথিস সাগর 


3. গ্লসোপটেরিস যে ধরনের জীবাশ্ম-


(a) কুমির জাতীয় প্রাণী          (b) গুল্ম জাতীয় উদ্ভিদ


(c) ক্যাঙারু জাতীয়               (d) ফার্ন জাতীয় অপুষ্পক উদ্ভিদ


উত্তরঃ (d) ফার্ন জাতীয় অপুষ্পক উদ্ভিদ


4. পরিচলন স্রোত মতবাদের প্রবক্তা কে?


(a) আলফ্রেড ওয়েগনার             (b) হ্যারি হেস


(c) হ্যারল্ড জেফ্রিস                    (d) আর্থার হোমস


উত্তরঃ (d) আর্থার হোমস


5. ওয়েগনার মহীসন্তরণের জন্য যে প্রয়োজনীয় বলের কথা বলেন-


(a) পৃথিবীর আবর্তন জনিত বল                         (b) জোয়ারি বল ও বৈষম্যমূলক অভিকর্ষজ বল


(c) গুরুমণ্ডলের ম্যাগমার পরিচলন স্রোত          (d) সবকটিই ঠিক


উত্তরঃ (b) জোয়ারি বল ও বৈষম্যমূলক অভিকর্ষজ বল


6. মহীসঞ্চরণ মতবাদ অনুযায়ী, একসময় সমস্ত মহাদেশ একত্রে কী নামে পরিচিত ছিল?


(a) লরেসিয়া            (b) প্যানজিয়া


(c) গন্ডোয়ানা           (d) ইউরেশিয়া


উত্তরঃ (b) প্যানজিয়া


7. ওয়েগনারের মতে                      যুগে বিভিন্ন মহাদেশগুলি সম্মিলিত একটি বিশালাকার ভূখণ্ড হিসেবে অবস্থান করত।


(a) কার্বোনিফেরাস             (b) জুরাসিক


(c) টার্শিয়ারি                       (d) মায়োসিন


উত্তরঃ (a) কার্বোনিফেরাস


8. প্যানজিয়া ভেঙে দুটি প্রধান অংশে বিভক্ত হয়:               ও                 


(a) ইউরেশিয়া, আফ্রিকা                                (b) লরেসিয়া ও গন্ডোয়ানাল্যান্ড


(c) উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা           (d) ভারত, অস্ট্রেলিয়া


উত্তরঃ (b) লরেসিয়া ও গন্ডোয়ানাল্যান্ড


9.                   অক্ষরেখা বরাবর বৈষম্যমূলক অভিকর্ষ বল সর্বাপেক্ষা শক্তিশালী।


(a) 0°               (b) 90°


(c) 23°              (d) 45°


উত্তরঃ (d) 45°


10. বৈষম্যমূলক অভিকর্ষ বলের প্রভাবে দক্ষিণ গোলার্ধের মহাদেশসমূহ যে দিকে সঞ্চারিত হয়েছিল-


(a) মেরুর দিকে         (b) নিরক্ষরেখার দিকে


(c) পূর্বদিকে               (d) পশ্চিম দিকে


উত্তরঃ (b) নিরক্ষরেখার দিকে