জনবসতি

1. Ecumene শব্দটি গ্রিক শব্দ Oikoumene থেকে এসেছে, যার অর্থ হল-

(a) কৃষিযোগ্য এলাকা         (b) বসতযোগ্য এলাকা

(c) ধারণযোগ্য এলাকা        (d) স্থিতিশীল এলাকা


উত্তরঃ (b) বসতযোগ্য এলাকা


2. নিরাপত্তার অভাবে যে ধরনের বসতি গড়ে ওঠে-


(a) বিক্ষিপ্ত বসতি       (b) গোষ্ঠীবদ্ধ বসতি


(c) রৈখিক বসতি        (d) হ্যামলেট


উত্তরঃ (b) গোষ্ঠীবদ্ধ বসতি


3. ভারতের পৌরবসতির ন্যূনতম জনঘনত্ব-


(a) 600 জন/বর্গকিমি          (b) 400 জন/বর্গকিমি


(c) 300 জন/বর্গকিমি           (d) 700 জন/বর্গকিমি


উত্তরঃ (b) 400 জন/বর্গকিমি


4 'উমল্যান্ড' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন-


(a) এইচ ম্যাফিনডার       (b) প্যাট্রিক গেডেস


(c) আন্দ্রে অ্যালিক্স          (d) সি ডি উলম্যান


উত্তরঃ (c) আন্দ্রে অ্যালিক্স


5. কৃষিকাজ বা খনিভিত্তিক খুব ছোটো আকারের পৌরবসতিকে বলা হয়-


(a) পলিস               (b) ইয়োপলিস


(c) মেগালোপলিস     (d) পৌর উপকণ্ঠ


উত্তরঃ (b) ইয়োপলিস


6. প্রশাসনিক শহরের উদাহরণ-


(a) দুর্গাপুর          (b) শান্তিনিকেতন


(c) নতুন দিল্লি      (d) বারাণসী


উত্তরঃ (c) নতুন দিল্লি


7. ভারতের                  শহরটি পরিকল্পিত শহর (Planned City)-এর অন্তর্গত।


(a) চন্ডীগড়        (b) কলকাতা


(c) বেঙ্গালুরু       (d) হায়দ্রাবাদ


উত্তরঃ (a) চন্ডীগড়


8. নগরবসতির বিকাশের শেষ পর্যায়কে                  নামে অভিহিত করা হয়।


(a) নেক্রোপলিস         (b) মেট্রোপলিস


(c) এক্যুমনোপলিস     (d) পলিস


উত্তরঃ (a) নেক্রোপলিস


9. বিবৃতি (1): গ্রামীণ বসতি পরিচালনার দায়িত্বে থাকে ব্লক ডেভলপমেন্ট অফিসার।


বিবৃতি (2): কলকাতা শহরের CBD হল সেক্টর VI


বিবৃতি (3): আদমশুমারি কথাটির অর্থ পুরুষ জনসংখ্যা গণনা।


বিবৃতি (4): জাঁ গটম্যান সর্বপ্রথম 'মেগালোপলিস' নামকরণ করেন।


(a) বিবৃতি (1), (4) সত্য, বিবৃতি (2), (3) মিথ্যা


(b) বিবৃতি (1), (2) সত্য, বিবৃতি (3), (4) মিথ্যা


(c) বিবৃতি (3), (4) সত্য, বিবৃতি (1), (2) মিথ্যা


(d) বিবৃতি (4) সত্য, বিবৃতি (1), (2), (3) মিথ্যা


উত্তরঃ (d)


10. ভারত-সহ অন্যান্য জনবহুল দেশে একটি নতুন প্রবণতা দেখা যাচ্ছে। যেখানে মানুষ অত্যন্ত ঘনজনবসতিপূর্ণ শহরাঞ্চল থেকে অধিকতর ভালো এবং স্বাচ্ছন্দ্যের বাসস্থানের খোঁজে নগরের বাইরে নিকটবর্তী কোনো অঞ্চলে চলে যাচ্ছে। এসব গড়ে উঠছে-


(a) মহানগরে              (b) পৌরপুঞ্জে


(c) পৌর বিক্ষেপণে      (d) উপনগরে


উত্তরঃ (d)