ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া: বহিস্থ প্রক্রিয়াসমূহ


1. এদের মধ্যে কোন্ অঞ্চলে পুঞ্জিতক্ষয় প্রাধান্য পায়?


(a) উপকূল সংলগ্ন অঞ্চলে          (b) সমভূমি অঞ্চলে


(c) শুষ্ক মরভূমি অঞ্চলে             (d) পার্বত্য অঞ্চলে


উত্তরঃ (d) পার্বত্য অঞ্চলে


2. জিহ্বার ন্যায় আকৃতিতে সুউচ্চ পর্বতগাত্র থেকে শিলাচূর্ণের ধীরে ধীরে নেমে আসাকে বলে-


(a) লহর              (b) টপল


(c) অবনমন        (d) শিলা-হিমবাহ বিসর্পণ


উত্তরঃ (d) শিলা-হিমবাহ বিসর্পণ


3. খাড়াই ঢালুভূমি থেকে শিথিল শিলাখণ্ড সংকীর্ণ পথে পিছলে দ্রুতগতিতে নীচে নামতে থাকলে তাকে বলা হয়-


(a) শিলাপতন          (b) স্লাম্প


(c) অবনমন             (d) অবস্কর সম্প্রপাত


উত্তরঃ (d) অবস্কর সম্প্রপাত


4. খাড়া পার্বত্য ঢালে চ্যুতি, ফাটল বা স্তরায়ণতল বরাবর শিলা আলগা হয়ে অত্যন্ত দ্রুত বেগে নীচে অপসারিত হওয়াকে বলে-


(a) শিলাপতন          (b) শিলাপ্রবাহ


(c) অবনমন            (d) স্লাম্প


উত্তরঃ (b) শিলাপ্রবাহ


5. রকফল (Rockfall) কীভাবে ঘটে?


(a) বরফ গলে গিয়ে


(b) ভূমির নীচে জলের চাপ বৃদ্ধি পেলে


(c) পাহাড়ের খাড়া অংশ থেকে শিলা খসে পড়লে


(d) ভূমির মৃদু সরণের ফলে


উত্তরঃ (c) পাহাড়ের খাড়া অংশ থেকে শিলা খসে পড়লে


6. ক্লিপ (Creep) কী ধরনের মাসওয়াস্টিং?


(a) দ্রুতগতির              (b) ধীরগতির


(c) মাঝারি গতির         (d) স্থির অবস্থা


উত্তরঃ (b) ধীরগতির


7. ডেব্রিস ফ্লো (Debris Flow) সাধারণত কী কারণে ঘটে?


(a) শুকনো আবহাওয়ার কারণে                


(b) টেকটোনিক প্লেটের ধাক্কার কারণে


(c) ভারী বৃষ্টিপাত ও জলের অতিরিক্ত চাপের কারণে


(d) কৃষিকাজ বৃদ্ধির কারণে


উত্তরঃ (c) ভারী বৃষ্টিপাত ও জলের অতিরিক্ত চাপের কারণে


8. উচ্চ অক্ষাংশের হিমবাহ অধ্যুষিত অঞ্চলে জলসম্পৃক্ত অবস্থায়                সংঘটিত হয়।


(a) জেলিফ্লাকশন             (b) মৃত্তিকা প্রবাহ


(c) লহর                           (d) অবনমন


উত্তরঃ (a) জেলিফ্লাকশন


9. যেটি ধসের অন্তর্গত নয়, সেটি হল                 ।


(a) অবস্কর সম্প্রপাত               (b) অবস্কর প্রপাত


(c) স্লাম্প                                 (d) শিলাপতন


উত্তরঃ (a) অবস্কর সম্প্রপাত



10. বেশ ঢালু এবং উদ্ভিদ আবরণহীন ভূমিভাগে কাদা, নুড়ি, শিলাখন্ড নির্দিষ্ট খাত বরাবর নীচের দিকে নামতে থাকলে, তাকে বলা হয়-


(a) স্লাম্প           (b) অবনমন


(c) লহর             (d) কর্দম প্রবাহ


উত্তরঃ (d) কর্দম প্রবাহ