Chapter 5 -
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো-গাবরিয়েল গার্সিয়া মার্কেজ (অনুবাদ: মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়)
১। 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো'- গল্পটির রচয়িতা-
(ক) লিও তলস্তয় (খ) উইলিয়াম শেকসপিয়র
(গ) গাবরিয়েল গার্সিয়া মার্কেজ (ঘ) উইলিয়াম সিডনি পোটার
উত্তরঃ গাবরিয়েল গার্সিয়া মার্কেজ
২। 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো' গল্পটির অনুবাদক-
(ক) উৎপলকুমার বসু (খ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
(গ) সুভাষ মুখোপাধ্যায় (ঘ) নবারুণ ভট্টাচার্য
উত্তরঃ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
৩। পেলাইওকে মারা কাঁকড়া সমুদ্রে ফেলতে হচ্ছিল-
(ক) মুশলবৃষ্টিতে ছাতা মাথায় করে (খ) ভিজে-একশা উঠোন পেরিয়ে
(গ) বস্তা পুরে নৌকোয় করে (ঘ) ঝুড়ি ভরতি করে মাথায় নিয়ে
উত্তরঃ ভিজে-একশা উঠোন পেরিয়ে
৪। "সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে"-
(ক) একটাই অর্ধগোলাকার বস্তু (খ) একটা বিবর্ণ পাংশু পিণ্ড
(গ) শোকাচ্ছন্ন বিষণ্ণ নারীমূর্তি (ঘ) একটাই ছাই-ধূসর বস্তু
উত্তরঃ একটাই ছাই-ধূসর বস্তু
৫। মার্চের রাত্তিরে... গুঁড়ো গুঁড়ো আলোর মতো ঝকঝক করে-
(ক) খোলক মাছের চোখ (খ) বেলাভূমির বালি
(গ) রাতের উজ্জ্বল তারারা (ঘ) সমুদ্রের উপরকার নক্ষত্রপুঞ্জ
উত্তরঃ বেলাভূমির বালি
৬। "অসুস্থ বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল,"-কপালে জলপট্টি দেওয়া হয়-
(ক) পেট গরম হলে (খ) জলবসন্তে আক্রান্ত হলে
(গ) কলেরা রোগ হলে (ঘ) জ্বরের মাত্রা বেশি হলে
উত্তরঃ জ্বরের মাত্রা বেশি হলে
৭। "তার অতিকায় শিকারি পাখির ডানা-নোংরা," আর;-
(ক) অর্ধেকটাই পালক খসা (খ) অর্ধেক পালকই নেই
(গ) অর্ধেকটাই পালক উধাও (ঘ) অর্ধেক পালক জলে ভেজা
উত্তরঃ অর্ধেকটাই পালক খসা
৮। গলা ফাটিয়ে কথা বলার স্বাভাবিক অভ্যাস থাকে-
(ক) নাবিকদের (খ) কাপ্তেনদের
(গ) পাইলটদের (ঘ) খালাসিদের
উত্তরঃ খালাসিদের
৯। "নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল।"- কথাটি বলেছিল-
(ক) এলিসেন্দা (খ) পেলাইও
(গ) পড়োশিনি (ঘ) পাদ্রে গোনসাগা
উত্তরঃ পড়োশিনি
১০। কাদা থেকে হিচড়ে টেনে তারের জাল ঘেরা মুরগির খাঁচায় পেলাইও তাকে বন্ধ করে রাখে-
(ক) রাতে খাওয়ার পর (খ) রাতে শুতে যাওয়ার আগে
(গ) মাঝরাতে বৃষ্টি কমে এলে (ঘ) ভোরের আলো ফোটার আগে।
উত্তরঃ রাতে শুতে যাওয়ার আগে
১১। উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায় পেতে পাত্রে গোনসাগা চিঠি দেবেন-
(ক) বিশপকে (খ) আর্চবিশপকে
(গ) মোহান্তকে (ঘ) সর্বোচ্চ মোহাস্তকে
উত্তরঃ বিশপকে
১২। তাঁর বিচক্ষণতা, দূরদর্শিতা-সকলই গিয়ে পড়ল-
(ক) সাদাসিধে অপকটদের মনে (খ) বন্ধ্যা সব হৃদয়ে
(গ) দুর-দূরান্তদের কৌতূহলীদের (ঘ) দুর্ভাগা ও অশক্তদের প্রাণে
উত্তরঃ বন্ধ্যা সব হৃদয়ে
১৩। "সকলই গিয়ে পড়ল বধ্যা সব বোঝানো হয়েছে-হৃদয়ে।"- 'বধ্যা সব হৃদয়ে' বলতে
(ক) হুজুগে মত্ত জনগণ (খ) সাধারণ স্বল্পশিক্ষিত মানুষ
(গ) যুক্তিবোধহীন বিশ্বাসী লোক (ঘ) ঈশ্বরের অনুগত ভক্তবৃন্দ
উত্তরঃ যুক্তিবোধহীন বিশ্বাসী লোক
১৪। "এলিসেন্দার শিরদাঁড়া যেন দুমড়ে গিয়েছে;"-এমন হওয়ার কারণ-
(ক) বাচ্চার শুশ্রুষার পরিশ্রমে (খ) মুরগির দেখাশোনার জন্য
(গ) হাটবাজারের এত জঞ্জাল ঝাঁট দিয়ে (ঘ) বেড়া দেওয়ার কাজে সাহায্য করে
উত্তরঃ হাটবাজারের এত জজ্জ্বল ঝাঁট দিয়ে
১৫। উঠোনের চারপাশে বেড়া দিয়ে দর্শনিবাবদ পাঁচ সেন্ট চাওয়ার ব্যাপারটি পেলাইওর-
(ক) বিচক্ষণতার পরিচায়ক (খ) দূরদর্শী জ্ঞানের পরিচায়ক
(গ) বাস্তববুদ্ধির পরিচায়ক (ঘ) বৈষয়িক বিচার-বিবেচনার বৈশিষ্ট্য
উত্তরঃ বৈষয়িক বিচার-বিবেচনার বৈশিষ্ট্য
১৬। ভ্রাম্যমাণ সার্কাসদলের দড়বাজিকরের ডানাগুলি দেখাচ্ছিল-
(ক) বিঘূর্ণিত যান্ত্রিক পাখার মতো (খ) রাতের আকাশের উড়োজাহাজের মতো
(গ) নাক্ষত্র বাদুড়ের মতো (ঘ) বাজপাখির ডানার মতো
উত্তরঃ নাক্ষত্র বাদুড়ের মতো
১৭। বলদের গায়ে মার্কা দেওয়া হয়-
(ক) লোহা গরম করে (খ) তামা গরম করে
(গ) লোহা গলিয়ে ছাপ দিয়ে (ঘ) লোহার ছুঁচালো অস্ত্র দিয়ে
উত্তরঃ লোহা গরম করে
১৮। "যদিও অনেকে ভেবেছিল তার সাড়াটা ঠিক ক্রোধের নয়"-
(ক) আতঙ্কের, হাহাকারের (খ) অপ্রাপ্তিজনিত ক্ষোভের
(গ) বরং জ্বালার, ব্যথার (ঘ) সুতীব্র ব্যথা ও যন্ত্রণার
উত্তরঃ বরং জ্বালার, ব্যথার
১৯। গোনসাগার সব নাজেহাল বিপত্তির ইতি টানে-
(ক) ভ্রাম্যমাণ এক প্রদর্শনী (খ) এক দৈব ঘটনা
(গ) বিসদৃশ সব মশকরা (ঘ) দেবদূতের নিষ্ক্রিয় ঔদাস্য
উত্তরঃ এক দৈব ঘটনা
২০। "সে এক ভয়ংকর তারানতুলা, একটা মস্ত ভেড়ার মতো বড়ো, আর তার মাথাটা এক"-
(ক) 'বিষাদময়ী বিধবা নারীর' (খ) 'বিষাদমুখর কুমারী মেয়ের'
(গ) 'বিষাদময়ী কুমারী মেয়ের' (ঘ) 'সন্তানহারা বিষণ্ণ মায়ের'
উত্তরঃ 'বিষাদময়ী কুমারী মেয়ের'