অধ্যায়-৫
বিংশ শতকের ইউরোপ
👉Paid Answer (For Membership User)
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তরমান ১
সঠিক উত্তরটি নির্বাচন করো।
1) ১৯১৮ খ্রিস্টাব্দের কোন তারিখে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়?
1.২৬ জানুয়ারি
2.২৭ মার্চ
3. ২৮ জুন
4.২৯ আগস্ট।
উত্তর: ২৮ জুন
2) ১৯১৭ খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লব সংঘটিত হয়েছিল-
1.রাশিয়ায়
2.জার্মানিতে
3.ইংল্যান্ডে
4.ফ্রান্সে।
উত্তর: রাশিয়ায়
3) রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে-
1. ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লবে
2. ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ বিপ্লবে
3. ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর বিপ্লবে
4. কোনোটিই নয়।
উত্তর: ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ বিপ্লবে
4) জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়-
1.১৯১২ খ্রিস্টাব্দে
2.১৯১৪ খ্রিস্টাব্দে
3. ১৯১৫ খ্রিস্টাব্দে
4.১৯১৯ খ্রিস্টাব্দে।
উত্তর: ১৯১৯ খ্রিস্টাব্দে
5) স্পেনে গৃহযুদ্ধের সূচনা হয়-
1. ১৯৩৩ খ্রিস্টাব্দে
2.১৯৩৫ খ্রিস্টাব্দে
3.১৯৩৪ খ্রিস্টাব্দে
4.১৯৩৬ খিস্টাব্দে।
উত্তর: ১৯৩৬ খ্রিস্টাব্দে
6) রক্তাক্ত রবিবার সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে?
1. ১৯০২ খ্রিস্টাব্দে
2.১৯০৩ খ্রিস্টাব্দে
3. ১৯০৫ খ্রিস্টাব্দে
উত্তর: ১৯০৫ খ্রিস্টাব্দে
7) 'নতুন অর্থনৈতিক নীতি' প্রবর্তিত হয়-
1. ১৯২০ খ্রিস্টাব্দে
2.১৯২১ খ্রিস্টাব্দে
3.১৯২২ খ্রিস্টাব্দে
4.১৯২৩ খ্রিস্টাব্দে।
উত্তর: ১৯২১ খ্রিস্টাব্দে
8) মার্কিন যুক্তরাষ্ট্রে মহামন্দার পর নববিন্যাস (New Deal) প্রবর্তিত হয়েছিল যে রাষ্ট্রপতির সময় তিনি হলেন-
1.কেলভিন কুলিজ
2.ওয়ারেন হার্ডিং
3.এফ. ডি. রুজভেল্ট
4.হার্বাট হুভার।
উত্তর: এফ. ডি. রুজভেল্ট
9) কোন রাষ্ট্রনায়ক 'ইল ডুচে' উপাধিতে ভূষিত হন?
1. হিটলার
2.মুসোলিনি
3.স্ট্যালিন
4.ট্রটস্কি।
উত্তর: মুসোলিনি
10) জার্মানির যে শহরে ভাইমার প্রজাতন্ত্র গঠিত হয় তার নাম-
1. ফ্রাঙ্কফুর্ট
2.হামবুর্গ
3.ভাইমার
4.ডর্টমুন্ড।
উত্তর: ভাইমার
1. কে, কবে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন?
উত্তর: ফ্রেডরিক ইবার্ট ১৯১৯ খ্রিস্টাব্দে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন।
2. রাশিয়ায় কে, কবে 'নতুন অর্থনৈতিক চিন্তা' ঘোষণা করেন?
উত্তর: লেনিন ১৯২১ খ্রিস্টাব্দে রাশিয়ায় 'নতুন অর্থনৈতিক চিন্তা' ঘোষণা করেন।
3. কোন সময়কালকে 'সশস্ত্র শান্তির যুগ' নামে অভিহিত করা হয়?
উত্তর: ১৮৭১-১৯১৩ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কে 'সশস্ত্র শান্তির যুগ' নামে অভিহিত করা হয়।
4. ত্রিশক্তি চুক্তি বা 'ট্রিপ্ল অ্যালায়েন্স'-এর প্রধান সদস্যদের নাম উল্লেখ করো।
উত্তর: ত্রিশক্তি চুক্তি বা 'টিপল অ্যালায়েন্স'-এর প্রধান সদস্য ছিল জার্মানি, অস্ট্রিয়া ও ইতালি।
5. রাশিয়ার নিহিলিস্ট আন্দোলনের কয়েকজন নেতার নাম উল্লেখ করো।
উত্তর: রাশিয়ার নিহিলিস্ট আন্দোলনের কয়েকজন নেতা হলেন ল্যাভরফ, মিখাইল বাকুনিন প্রমুখ।
6. 'নারোদনিক' শব্দের অর্থ কী?
উত্তর: উচ্ছ 'নারোদনিক' শব্দের অর্থ হলো জনগণের আন্দোলন।
7) লেনিন যে অর্থনৈতিক সংস্কার প্রবর্তন করেন তার নাম কী?
উত্তর: লেনিন প্রবর্তিত অর্থনৈতিক সংস্কারের নাম ছিল 'নতুন অর্থনৈতিক নীতি' (NEP)
8) কে 'ফুয়েরার' নামে পরিচিতি পান?
উত্তর: এর হিটলার 'ফুয়েরার' নামে পরিচিতি পান।
9) কে, কবে চোদ্দো দফা নীতি ঘোষণা করেন?
উত্তর: মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ১৯১৮ খ্রিস্টাব্দে চোদ্দো দফা নীতি ঘোষণা করেন।
10) কত খ্রিস্টাব্দে রাশিয়ায় জারতন্ত্রের অবলুপ্তি ঘটে?
উত্তর: ১৯১৭ খ্রিস্টাব্দের ১৩ মার্চ রাশিয়ায় জারতন্ত্রের অবলুপ্তি ঘটে।