Chapter--10
নানা রঙের দিন
1.'নানা রঙের দিন' নাটকটি কোন্ একাঙ্ক নাটকের দ্বারা অনুপ্রাণিত?
(ক) অন দ্য রোেড
(খ) দ্য সোয়ান সং ✓
(গ) দ্য সিগাল
(ঘ) দ্য প্রোপোজাল
2, 'নানা রঙের দিন' নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স ছিল-
(ক) ৫০ বছর
(খ) ৬৮ বছর ✓
(গ) ৬০ বছর
(ঘ) ৭০ বছর
3. 'নানা রঙের দিন' নাটকে প্রম্পটার কালীনাথ সেনের বয়স ছিল প্রায়-
(ক) ৫০ বছর
(খ) ৫৫ বছর
(গ) ৬০ বছর ✓
(ঘ) ৬৫ বছর
৪. 'নানা রঙের দিন' নাটকের পটভূমিতে আছে-
(ক) পেশাদারি থিয়েটার ✓
(খ) শখের থিয়েটার
(গ) গ্রুপ থিয়েটার
(ঘ) গ্রাম্য যাত্রা
৫. "পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ।”- মঞ্চটি ফাঁকা থাকার কারণ কী?
(ক )অনেকক্ষণ আগেই অভিনয় শেষ হয়ে গিয়েছিল ✓
(খ) অভিনয় শুরু হওয়ার অনেক দেরি ছিল
(গ) সেদিন অভিনয়ের দিন ছিল না
(ঘ) রজনীবাবু মঞ্চে একা থাকতে চেয়েছিলেন
৬. 'নানা রঙের দিন' নাটকে মঞ্চের মাঝখানে কী ওলটানো ছিল?
(ক) একটি টেবিল
(খ) একটি চেয়ার
(গ) একটি বেঞ্চ
(ঘ) একটি টুল ✓
৭. 'নানা রঙের দিন' নাটকে মাঝরাতে রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন ?
ক) দিলদার ✓
খ) মহম্মদ
(গ) ঔরঙ্গজেব
ঘ) শাজাহান
৮. দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল-
ক) মোমবাতি
(খ) প্রদীপ
(গ) ধূপ
(ঘ) জ্বলন্ত মোমবাতি ✓
৯. নাটকের সূচনায় রজনীকান্ত মঞ্চের ওপর দাঁড়িয়ে হাসছিলেন কেন?
(ক) গ্রিনরুম ফাঁকা ছিল বলে
(খ) হলে কেউ ছিল না বলে
(গ) গ্রিনরুমে তিনি ঘুমিয়ে পড়েছিলেন
(ঘ) সকাল না রাত-বুঝতে না পেরে ✓
১০. রজনীকান্ত চট্টোপাধ্যায় সেদিন যে চরিত্রে অভিনয় করেছিলেন-
(ক) শাজাহান
(খ) দিলদার ✓
(গ) ঔরঙ্গজেব
(ঘ) মিরজুমলা
১১. রজনীবাবু কোথায় ঘুমিয়ে পড়েছিল?
ক) রঙ্গমঞ্চের উপর
(খ) গ্রিনরুমে ✓
(গ) রাস্তার ধারে
(ঘ) খাটিয়ায়
১২. রজনীবাবু 'এতক্ষণ পড়ে পড়ে গ্রিনরুমে' কী করছিলেন?
(ক) গান করছিলেন
(খ) নাক ডাকছিলেন ✓
(গ) স্বপ্ন দেখছিলেন
(ঘ) হাসছিলেন
১৩. "বাঃ বাঃ বুঢ়া। আচ্ছাহি কিয়া।" এই 'বুঢ়া' হলেন-
(ক) কালীনাথ সেন
(খ) রামব্রিজ
(গ) রজনীকান্ড চট্টোপাধ্যায় ✓
(ঘ) শাজাহান
১৪. "আরে গেল কোথায় লোকটা?" এখানে লোকটা হল-
(ক) রজনীকান্ত
(খ) কালীনাথ
(গ) দিলদার
(ঘ) রামব্রিজ ✓
১৫. "কোথায় ধেনো টেনে পড়ে আছে ব্যাটা।" এখানে কার কথা বলা হয়েছে?
(ক) রজনীকান্ত চট্টোপাধ্যায়
(খ) রামব্রিজ ✓
(গ) কালীনাথ সেন
(ঘ) মোরাদ
১৬. "কাল রাতেও ঠিক একই ব্যাপার।" ব্যাপারটা হল-
(ক) দিলদার সেজে অভিনয়
(খ) মোমবাতি হাতে মঞ্চে প্রবেশ
(গ) রামব্রিজকে ডেকে না পাওয়া
(ঘ) মদ খেয়ে গ্রিনরুমে পড়ে থাকা ✓
১৭. রজনীকান্তবাবু রামব্রিজকে কত টাকা 'বকশিশ' দিয়েছিলেন?
(ক) চার টাকা
(খ) দু-টাকা
(গ) তিন টাকা ✓
(ঘ) এক টাকা
১৮. "নগদ তিনটে টাকা বকশিশও দিলুম ওকে।" রামব্রিজকে বকশিশ দেওয়ার কারণ কী?
(ক) অভিনয় শেষে রজনীবাবুর জন্য ট্যাক্সি ডেকে আনা
(খ) রজনী- বাবুর জন্য মদ কিনে আনা
(গ) মদ্যপ রজনীবাবুকে ঘুম থেকে তুলে ট্যাক্সিতে বাড়ি পাঠানো ✓
(ঘ) দিলদার চরিত্রে রজনীবাবুকে ভালো মেকআপ করা
১৯. "আর তার ফল হল কী?"-ফল কী হল?
(ক) রামব্রিজ মদ খেয়ে পড়ে রইল ✓
(খ) কালীনাথ মদ গিলে পড়ে রইল
(গ) কালীনাথ প্রম্পট্ করতে ভুলে গেল
(ঘ) রজনী রামব্রিজকে বকশিশ দিতে ভুলে গেলেন
২০. "সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন।"- 'তিনি' হলেন-
(ক) রজনীকান্ত চাটুজ্জে
(খ) কালীনাথ সেন ✓
(গ) রামব্রিজ
(ঘ) রজনীকান্তের বন্ধু
২১. "সেই আনন্দে আমাকেই দেড় বোতল খাইয়ে গেলেন।" আনন্দের কারণ কী?
(ক) পুরস্কার পাওয়া
(খ) লটারি পাওয়া
(গ) প্রশংসা পাওয়া
(ঘ) বকশিশ পাওয়া ✓
২২. "এঃ, একেবারে রামধেনো।"-'রামধেনো' হল-
(ক) মদ-বিশেষ ✓
(খ) চরিত্রের বৈশিষ্ট্য
(গ) বিশেষ ধরনের প্রহার
(ঘ) একটি ঘোড়ার নাম
২৩. "উফ বুকের ভেতরটা থরথর করে কাঁপছে যে। মুখের ভেতরটা যেন "
(ক) শুকিয়ে কাঠ
(খ) অডিটোরিয়াম ✓
(গ) ওয়েসিস
(ঘ) শূন্য কলশি
২৪. রজনীবাবু লম্বা লম্বা চুলে প্রতিদিন লাগাতেন-
(ক) হাফ শিশি কলপ ✓
(খ) এক শিশি কলপ
(গ) এক বোতল রং
(ঘ) মেকআপ
২৫. "আমি লাস্ট সিনে প্লে করব না ভাই,"-এখানে 'লাস্ট সিন' বলতে বোঝানো হয়েছে-
(ক) নাটকের শেষ দৃশ্য
(খ) ব্যক্তিগত সম্পর্কের শেষ
(গ) মৃত্যুকাল ✓
(ঘ) অভিনয়ের শেষ দৃশ্য
Short Question Answer
১. 'নানা রঙের দিন' নাটকটি কোন্ বিদেশি নাটকের ছায়ায় রচিত?
▶ 'নানা রঙের দিন' নাটকটি আন্তন চেখভের সোয়ান সং নাটকের ছায়া অবলম্বনে রচিত।
২. 'নানা রঙের দিন' কত অঙ্কের নাটক?
▶ 'নানা রঙের দিন' এক অঙ্কের নাটক।
৩. 'নানা রঙের দিন' নাটকের প্রম্পটারের নাম কী?
▶ 'নানা রঙের দিন' নাটকের প্রম্পটারের নাম কালীনাথ সেন।
৪. 'নানা রঙের দিন' নাটকের প্রেক্ষাপট কোথায় ছিল?
▶ 'নানা রঙের দিন' নাটকের প্রেক্ষাপট ছিল পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ।
৫. 'নানা রঙের দিন' নাটকে মঞ্চসজ্জার কীরকম বর্ণনা দেওয়া আছে? অথবা, 'নানা রঙের দিন' নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জার বিবরণ আছে, তা নিজের ভাষায় লেখো।
▶ 'নানা রঙের দিন' নাটকে অন্ধকার, ফাঁকা মঞ্চের পিছনের অংশে পূর্বে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট, জিনিসপত্র, যন্ত্রপাতি, মাঝখানে একটা ওলটানো টুল দেখানো হয়েছে।
৬. 'নানা রঙের দিন' নাটকের শুরুতে মঞ্চে কী ওলটানো ছিল?
▶ 'নানা রঙের দিন' নাটকের শুরুতে মঞ্চে একটি টুল ওলটানো ছিল।
৭. 'নানা রঙের দিন' নাটকে দিলদারের পোশাক পরে কে প্রবেশ করেছিলেন?
▶ 'নানা রঙের দিন' নাটকে দিলদারের পোশাক পরে মঞ্চে প্রবেশ করেছিলেন বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়।
৮. 'নানা রঙের দিন' নাটকের শুরুতে রজনীকান্তের হাতে কী ছিল?
▶ 'নানা রঙের দিন' নাটকের শুরুতে রজনীকান্তের হাতে জ্বলন্ত মোমবাতি ছিল।
৯. "...হল ফাঁকা, শাজাহান-জাহানারা সব পাত্রপাত্রী ভোঁভোঁ..."- এসময়ে একমাত্র কাকে মঞ্চে দেখা গিয়েছিল?
▶ ফাঁকা হলে, অভিনয়ের পর যখন শাজাহান-জাহানারা-সহ সবাই চলে গিয়েছে তখন একমাত্র দিলদারকেই মঞ্চে দেখা গিয়েছিল।
১০. রজনীবাবু কোথায় ঘুমিয়ে পড়েছিলেন?
▶ রজনীবাবু গ্রিনরুমে ঘুমিয়ে পড়েছিলেন।
১১. "এতক্ষণ পড়ে পড়ে গ্রিনরুমে নাক ডাকছিলুম।”-গ্রিনরুমে নাক ডাকার কারণ কী?
▶ রজনীবাবু অভিনয়ের বেশ কিছুক্ষণ পরে অতিরিক্ত মদ্য পান করেছিলেন বলেই তিনি গ্রিনরুমে ঘুমিয়ে পড়ে নাক ডাকছিলেন।
১২. "এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে?"- কীসের কথা বলা হয়েছে?
▶ 'নানা রঙের দিন' নাটকের প্রশ্নোদ্ভূত অংশে প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নিজের মদ্যপানের কথা বলেছেন।
১৩. "আরে, গেল কোথায় লোকটা?”- কোন্ লোকের কথা বলা হয়েছে?
▶ অজিতেশ বন্দ্যোপাধ্যায় অনূদিত 'নানা রঙের দিন' নাটকের উদ্ধৃতাংশে রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রিজের কথা বলেছেন।
১৪. "বাঃ বাঃ বুঢ়া। আচ্ছাহি কিয়া।"-কে কাকে মন্তব্যটি করেছেন?
▶ বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নিজেই নিজেকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন।
১৫. "বাঃ বাঃ বুঢ়া। আচ্ছাহি কিয়া।"-কী করার কথা বলা হয়েছে?
▶ অভিনয় শেষে প্রচুর মদ্যপান করে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের গ্রিনরুমের চেয়ারে ঘুমে ঢলে পড়ার কথা বলা হয়েছে।
১৬. "কাল রাতেও ঠিক একই ব্যাপার।"-কোন্ ব্যাপারের কথা বলা হয়েছে?
▶ এখানে আগের রাতে অভিনয়ের শেষে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মদ্যপান করে গ্রিনরুমে ঘুমিয়ে থাকার কথা বলা হয়েছে।
১৭. "তার দরুন আজ সন্ধেবেলা নগদ তিনটে টাকা বকশিশও দিলুম ওকে।"-কাকে কী কারণে বকশিশ দেওয়া হয়েছিল?
▶ রজনীকান্ত চট্টোপাধ্যায় মদের ঘোরে সাজঘরে ঘুমিয়ে পড়লে তাঁকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দেওয়ার জন্য রামব্রিজকে তিনি বকশিশ দিয়েছিলেন।
১৮. "আর তার ফল হল কী?"-কোন্ কাজের ফলের কথা বলা হয়েছে?
▶ আগের রাতে রজনীবাবু মদ খেয়ে গ্রিনরুমে পড়ে থাকলে রামব্রিজ তাকে তুলে ট্যাক্সিতে করে বাড়ি পাঠিয়েছিল বলে সেদিন সন্ধ্যায় রজনীবাবু যে তাকে তিন টাকা বকশিশ দিয়েছিলেন, তার ফলের কথাই এখানে বলা হয়েছে।
১৯. "আর তার ফল হল কী?"-তার কী ফল হয়েছিল?
▶ সন্ধ্যায় রজনীবাবুর দেওয়া তিন টাকা বকশিশে রামব্রিজ নিজেই হয়তো মদ খেয়ে কোথায় পড়ে আছে বলে মনে করেন রজনীকান্ত।
২০. "মাতালের এই হচ্ছে বিপদ।"-কী বিপদ?
▶ মাতালের বিপদ হল, মাতাল মদ ছাড়তে চাইলেও মদের কাছ থেকে ছাড়ান পায় না সে।
২১. "হ্যাঁ, বুড়ো হয়েছেন বই-কি রজনীবাবু..."-রজনীবাবুর বয়স কত হয়েছিল?
▶ রজনীবাবু অর্থাৎ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স হয়েছিল আটষট্টি।
২২. "আটষট্টিটা বছর কী নেহাত কম বয়স"-কার বয়সের কথা বলা হয়েছে?
▶ রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়সের কথা এখানে বলা হয়েছে।
২৩. "...তাতে বয়েসটা ঠিক বোঝা যায় না..."- কীসে 'বয়েস' বোঝা যায় না? অথবা, "...তাতে বয়েসটা ঠিক বোঝা যায় না..."-কার বয়েস কেন বোঝা যায় না?
▶ লম্বা লম্বা চুলে প্রতিদিন হাফ শিশি কলপ লাগিয়ে প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় যেরকম ইয়ার্কি করেন, তাতে তাঁর বয়সটা সঠিক বোঝা যায় না।
২৪. "...এখন শুধু মাঝরাত্তিরের অপেক্ষা..."-এই 'মাঝরাত্তির' কীসের ইঙ্গিত দেয়?
▶ 'নানা রঙের দিন' নাটকে উল্লিখিত 'মাঝরাত্তির' আসলে মৃত্যুর প্রতীক। অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এখানে জীবনের শেষ পর্যায়, মৃত্যুকেই ইঙ্গিত করেছেন।
২৫. "...আমাকে ছেড়ে দিন।"-বক্তা কীসের থেকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন?
▶ জীবনে মৃত্যুকালের মুখোমুখি হতে চান না বলেই নাটকের শেষ দৃশ্যে অভিনয় করা থেকে বৃদ্ধ রজনীকান্ত তাঁকে ছেড়ে দিতে বলেছেন।
Long Question Answer
প্রশ্ন.1 "আমি লাস্ট সিনে প্লে করব না ভাই..." -বক্তা কে? কোন্ প্রসঙ্গে বক্তা মন্তব্যটি করেছেন আলোচনা করো।
উত্তর বক্তা: অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ-নাটক 'নানা রঙের দিন'-এ বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় মধ্যরাতে ফাঁকা মঞ্চে মদ্যপান করে নিজেই নিজেকে উদ্দেশ করে আলোচ্য মন্তব্যটি করেছেন।
▶ প্রসঙ্গ: নেশাগ্রস্ত রজনীকান্ত তাঁর বৃদ্ধাবস্থায় উপলব্ধি করেন যে, তাঁর আন্তরসত্তা যেন জেগে উঠেছে। সে তাঁকে শরীরের দিকে খেয়াল রাখার পরামর্শ দিচ্ছে। অন্যদিকে, বাইরের মানুষটা অর্থাৎ তাঁর বাহ্যিক সত্তা অনুভব করে যে, প্রতিদিন অর্ধেক শিশি কলপ লাগিয়ে বয়সকে হয়তো কিছুটা আড়াল করা যায়, কিন্তু সময়ের সঙ্গে যা চলে যায় তা আর কখনও ফেরে না। এইভাবে রজনীকান্তের দুটি সত্তার অন্তর্দ্বন্দ্বের মধ্যে তিনি দেখতে পান বয়সের সঙ্গে মৃত্যুর দিকে তাঁর স্পষ্ট এগিয়ে চলা-"... জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর
নেই, -সন্ধেও ফুরিয়েছে-এখন শুধু মাঝরাত্তিরের অপেক্ষা....। অথচ মৃত্যুর প্রান্তে দাঁড়িয়েও তাঁর ভিতরের শিল্পীসত্তা মরতে চায় না। তাই জীবনের শেষ দৃশ্যের অভিনয় করতে তিনি রাজি নন। অথচ বাইরের মানুষটা বুঝতে পারে যে, জীবনের অন্তিম পর্যায়ে শ্মশানঘাটের দৃশ্যের অভিনয়ে থাকবে পরিচিত বন্ধুবান্ধবেরা আর উইংসে উপস্থিত হবে পরপারের দূত। এটি নিয়তির অব্যর্থ বিধান, তাই না চাইলেও জীবনের শেষ দৃশ্যে অভিনয় করতেই হবে তাঁকে। মৃত্যুর নিশ্চিত হাতছানিতে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়েই অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় আলোচ্য মন্তব্যটি করেছেন।
প্রশ্ন ৫ "আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিনরুমে ঘুমোই চাটুজ্জে মশাই-কেউ জানে না”-কোন্ নাটকের অংশ? বক্তা কে? তিনি কেন গ্রিনরুমে ঘুমান?
উত্তর উৎস: প্রশ্নোদ্ভূত উক্তিটি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের 'নানা রঙের দিন' নাটকের অংশ।
▶ বক্তা: উদ্ধৃতিটির বক্তা হলেন থিয়েটারের প্রম্পটার কালীনাথ সেন।
▶ গ্রিনরুমে ঘুমানোর কারণ: প্রায় ষাট বছর বয়সি বৃদ্ধ কালীনাথ সেন ময়লা পাজামা পরে, কালো চাদর গায়ে দিয়ে, এলোমেলো চুল নিয়ে গভীর রাতে মঞ্চে প্রবেশ করেছিলেন। নেশাগ্রস্ত রজনীকান্ত তাঁকে দেখে অবাক হয়ে গেলে কালীনাথ প্রশ্নোদ্ভূত উক্তিটি করেন। এরপরই হতদরিদ্র প্রম্পটার কালীনাথ রজনীকান্তকে গ্রিনরুমে ঘুমোনোর কারণটা বলেন। কালীনাথ নেহাতই হাঘরে, তার শোওয়ার কোনো জায়গা নেই। একারণেই তিনি রাতে থিয়েটার- হলের গ্রিনরুমেই ঘুমান। কালীনাথের এই গোপন আস্তানার কথা কেউ জানে না
👉Online MCQs Test
👉Download Books PDF