Chapter 8 - 

পর্ব-২: বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ




১। বাংলা ভাষার উদ্ভব হয়েছে-

(ক) মাগধী অপভ্রংশ থেকে        (খ) মহারাষ্ট্রী অপভ্রংশ থেকে

(গ) সংস্কৃত থেকে                      (ঘ) শৌরশ্রেণি অপভ্রংশ থেকে

উত্তরঃ মাগধী অপভ্রংশ থেকে

২। প্রাচীন ভারতীয় আর্যভাষার শ্রেষ্ঠ নিদর্শন-

(ক) অথর্ববেদ                (খ) যজুর্বেদ

(গ) ঋগ্ বেদ সংহিতা         (ঘ) সামবেদ

উত্তরঃ ঋগ্ বেদ সংহিতা 

৩। প্রাচীন ভারতীয় আর্যভাষার আনুমানিক সময়কাল-

(ক) ১২০০-৩০০ খ্রিস্টপূর্বাব্দ           (খ) ১৫০০-৯০০ খ্রিস্টাব্দ

(গ) ১৫০০-১৫০ খ্রিস্টপূর্বাব্দ            (ঘ) ১৫০০-৬০০ খ্রিস্টপূর্বাব্দ

উত্তরঃ ১৫০০-৬০০ খ্রিস্টপূর্বাব্দ

৪। নব্যভারতীয় আর্যভাষার প্রধান উদাহরণ হল-

(ক) ঋগ্ বেদ সংহিতা          (খ) বাংলা-হিন্দি-মারাঠি

(গ) পালি                            (ঘ) আরবি-ফারসি-উর্দু

উত্তরঃ বাংলা-হিন্দি-মারাঠি

৫। বিভিন্ন নব্যভারতীয় আর্যভাষার নাম হল-

(ক) বাংলা-তামিল-ওড়িয়া           (খ) বাংলা-হিন্দি-মারাঠি

(গ) অসমিয়া-ওড়িয়া-নেপালি      (ঘ) উর্দু-বাংলা-নেপালি

উত্তরঃ বাংলা-হিন্দি-মারাঠি

৬। প্রাচীন ভারতীয় আর্যভাষার রূপ-

(ক) চারটি            (খ) তিনটি

(গ) দুটি                (ঘ) পাঁচটি

উত্তরঃ দুটি

৭। প্রাচীন ভারতীয় আর্যের কথ্যরূপের আঞ্চলিক উপভাষার সংখ্যা হল-

(ক) সাতটি          (খ) চারটি

(গ) পাঁচটি           (ঘ) তিনটি

উত্তরঃ চারটি

৮। কোল্ট ভারতীয় আর্যভাষার কথ্যরূপের আঞ্চলিক উপভাষা নয়।

(ক) দাক্ষিণাত্য          (খ) প্রাচ্য

(গ) তুখারীয়              (ঘ) উদীচ্য

উত্তরঃ তুখারীয়

৯। প্রাচ্য থেকে জন্ম হয়-

(ক) শৌরশ্রেণি প্রাকৃত           (খ) মাগধী প্রাকৃত

(গ) অর্ধমাগধী প্রাকৃত            (ঘ) মহারাষ্ট্রী প্রাকৃত

উত্তরঃ মাগধী প্রাকৃত

১০। প্রাচ্য-মধ্য থেকে জন্ম হয়-

(ক) অর্ধমাগধী প্রাকৃত            (খ) শৌরশ্রেণি প্রাকৃত

(গ) মাগধী প্রাকৃত                  (ঘ) মহারাষ্ট্রী প্রাকৃত

উত্তরঃ অর্ধমাগধী প্রাকৃত

১১। উত্তর-পশ্চিমা থেকে জন্ম হয়-

(ক) পৈশাচী প্রাকৃত          (খ) মাগধী প্রাকৃত

(গ) অর্ধমাগধী প্রাকৃত       (ঘ) শৌরশ্রেণি প্রাকৃত

উত্তরঃ পেশাচী প্রাকৃত

১২। মাগধী প্রাকৃত থেকে জন্ম হয়-

(ক) পৈশাচী অপভ্রংশ অবহট্ঠ         (খ) মাগধী অপভ্রংশ অবহটুঠ

(গ) শৌরশ্রেণি অপভ্রংশ অবহট্ঠ      (ঘ) মহারাষ্ট্রী অপভ্রংশ অবহট্ঠ

উত্তরঃ মহারাষ্ট্রী অপভ্রংশ অবহটুঠ

১৩। অর্ধমাগধী থেকে জন্ম হয়-

(ক) অর্ধমাগধী অপভ্রংশ অবহটুঠ              (খ) মাগধী অপভ্রংশ অবহট্ঠ

(গ) পৈশাচী অপভ্রংশ অবহটুঠ                   (ঘ) মহারাষ্ট্রী অপভ্রংশ অবহট্ঠ

উত্তরঃ অর্ধমাগধী অপভ্রংশ অবহটুঠ

১৪। শৌরশ্রেণি প্রাকৃত থেকে জন্ম হয়-

(ক) মাগধী অপভ্রংশ অবহট্ঠ             (খ) মহারাষ্ট্রী অপভ্রংশ অবহট্ঠ

(গ) অর্ধমাগধী অবভ্রংশ অবহট্ঠ         (ঘ) শৌরশ্রেণি অপভ্রংশ অবহট্ঠ

উত্তরঃ মহারাষ্ট্রী অপভ্রংশ অবহট্ঠ

১৫। প্রাচীন বাংলার সময়সীমা হল আনুমানিক-

(ক) ৯৫০ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ           (খ) ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ

(গ) ৯০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ             (ঘ) ৮০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ

উত্তরঃ ৯৫০ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ

১৬। প্রাচীন বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন হল-

(ক) মনসামঙ্গল          (খ) চর্যাগীতি

(গ) শ্রীকৃষুকীর্তন         (ঘ) গীতগোবিন্দ

উত্তরঃ চর্যাগীতি

১৭। মধ্যবাংলাকে ভাষাতাত্ত্বিকেরা ভাগ করেছেন-

(ক) চারটি উপায়ে         (খ) তিনটি উপায়ে

(গ) দুটি উপায়ে            (ঘ) পাঁচটি উপায়ে

উত্তরঃ দুটি উপায়ে

১৮। আদি-মধ্য বাংলার নিদর্শন-

(ক) শ্রীকৃষ্ণকীর্তন           (খ) অন্নদামঙ্গল

(গ) শাক্তপদাবলি             (ঘ) গোরক্ষবিজয়

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

১৯। শিক্ষিত লোকের ভাব বিনিময়ের ও সাহিত্যের ভাষা ছিল-

(ক) সংস্কৃত ভাষা            (খ) পালি ভাষা

(গ) প্রাকৃত ভাষা             (ঘ)  বৈদিক ভাষা

উত্তরঃ সংস্কৃত ভাষা

২০। পালি ভাষা হল-

(ক) বৈদিক ভাষার শেষ স্তর           (খ) সংস্কৃত ও প্রাকৃতের মাঝামাঝি স্তর

(গ) সংস্কৃতের শেষ স্তর                   (ঘ) বৈদিক ও সংস্কৃতের মাঝামাঝি স্তর

উত্তরঃ সংস্কৃত ও প্রাকৃতের মাঝামাঝি স্তর