At school Part I - An Indian Pilgrim (Netaji's Life and writings)

LONG ANSWER-TYPE


1. How old was the author when he was admitted to school? What was the year? Why was he 'delighted'/ 'overjoyed'? [লেখক যখন স্কুলে ভর্তি হন তখন তাঁর বয়স কত ছিল? সেটি কত সাল ছিল? কেন তিনি 'আনন্দিত'/'অতি আনন্দিত' ছিলেন?] 1+1+3


Ans. The author was almost five years old when he was admitted to school.

It was in January, 1902. Bose had to see his elder siblings go to school everyday and was left behind at home because he was too young. It was a galling experience for him. But now he could join them, and that was why he was 'delighted'/'overjoyed'.


[লেখক যখন স্কুলে ভর্তি হন তখন তাঁর বয়স ছিল প্রায় পাঁচ বছর। এটি ছিল জানুয়ারি, ১৯০২।

বোস তাঁর বড়ো ভাইবোনদের প্রতিদিন স্কুলে যেতে দেখতেন এবং তিনি ছোটো ছিলেন বলে তাঁকে বাড়িতেই থাকতে হত। এটি তাঁর জন্য যন্ত্রণাদায়ক ছিল। কিন্তু এখন তিনি তাঁদের সাথে যোগ দিতে পারছেন, এবং সেই কারণেই তিনি প্রচণ্ড খুশি ('delighted'/'overjoyed') ছিলেন।]


2. Why was it a 'red-letter day' for Bose? When did the school start? Who else got admitted along with Bose? How were they supposed to go to school? [কেন বোসের জন্য এটি একটি 'red-letter day' ছিল? স্কুল কখন শুরু হত? বোসের সাথে আর কে কে ভর্তি হয়েছিল? কীভাবে তাঁদের স্কুলে যাওয়ার কথা ছিল?]


Ans. It was a 'red-letter day' for Bose because finally he was going to join the grown-up respectable folks who did not stay at home all week.The school started exactly at 10 a.m.Two uncles of about Bose's age also got admitted along with him.

They were supposed to go to school by a carriage.


[বোসের জন্য এটি একটি 'red-letter day' ছিল কারণ অবশেষে তিনি বড়ো এবং সম্মানীয়দের সাথে যোগ দিতে যাচ্ছিলেন-যারা ছুটির দিন ছাড়া বাড়িতে থাকেন না। ঠিক সকাল ১০টায় স্কুল শুরু হত। বোসের বয়সের দুই কাকাও তাঁর সঙ্গে স্কুলে ভর্তি হন। তাঁদের একটি গাড়িতে করে স্কুলে যাওয়ার কথা ছিল।]


3. What happened to Bose on the first day of school? [স্কুলের প্রথম দিনে বোসের সাথে কী হয়েছিল?]


Ans. Bose was very excited to go to school with elder siblings. When everyone got ready, they began to run towards the carriage which was supposed to take them to school. But unfortunately, he slipped and fell. He was hurt and had to wrap a bandage around his head. He was also ordered to take rest. The rumbling of the carriage wheels grew fainter in the distance. The lucky ones had gone to school, but Bose had to stay back. His fond hopes of going to school were lost. But he was allowed to go to school the next day.


[বোস তাঁর বড়ো ভাইবোনদের সাথে স্কুলে যেতে খুব আগ্রহী ছিলেন। যখন সবাই প্রস্তুত হল, তাঁরা, স্কুলে নিয়ে যাওয়ার গাড়ির দিকে ছুটতে লাগল। কিন্তু দুর্ভাগ্যবশত, তিনি পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেলেন এবং তাঁর মাথায় একটি পট্টি বাঁধতে হল। তাঁকে বিশ্রামেরও নির্দেশ দেওয়া হয়েছিল। গাড়ির চাকার ঘড়ঘড় আওয়াজ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। ভাগ্যবানরা স্কুলে চলে গেল, কিন্তু বোসকে বাড়িতেই থাকতে হয়েছিল। তাঁর স্কুলে যাওয়ার আশা হারিয়ে গেল। যদিও পরের দিন তাঁকে স্কুলে যেতে দেওয়া হয়েছিল।]


4. What kind of school was Bose admitted to? Why he was admitted to such a school? [বোস কোন্ ধরনের স্কুলে ভর্তি হয়েছিলেন? কেন তাঁকে এরূপ স্কুলে ভর্তি করা হয়েছিল?] 2+3


Ans. Bose's school was a missionary school. It was meant primarily for European and Anglo-Indian boys and girls with a limited number of seats (about 15 percent) for Indians. Bose did not know the reason why his parents had selected the school. But he assumed it was because he could master the English language better and sooner there than elsewhere. In those days knowl-edge of English was premium. All his siblings were

also admitted to this school. [বোসের স্কুল ছিল একটি মিশনারি স্কুল। এটি ছিল প্রাথমিকভাবে ইউরোপীয় এবং অ্যাংলো-ভারতীয় ছেলে ও মেয়েদের জন্য, যেখানে ভারতীয়দের জন্য সীমিত সংখ্যক আসন ছিল (মাত্র ১৫ শতাংশ)। বোস জানতেন না কেন তাঁর বাবা-মা এই স্কুলটি বেছে

নিয়েছিলেন। তাঁর ধারণা অনুযায়ী যে তিনি যাতে ইংরেজি ভাষা ভালোভাবে আয়ত্ত করতে পারেন সেজন্য এই স্কুলটি বাছা হয়েছিল, যেটি অন্য জায়গায় হয়তো সম্ভব হত না। তখনকার দিনে ইংরেজি জ্ঞান ছিল খুবই প্রয়োজনীয়। তাঁর সব ভাইবোনও এই স্কুলে ভর্তি হয়েছিল।]


5. What was the ethnicity of the school teach-ers? What was Bose's opinion about them? [বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের জাতি কী ছিল? তাঁদের সম্পর্কে বোসের মতামত কী ছিল?] 2+3


Ans. The ethnicity of the school teachers was Anglo-Indian (and mostly ladies) with the exception of the principals, Mr. and Mrs. Young, who were from England.

Bose did not like most of his teachers. He respected but was scared of Mr. Young, because he used his cane too much. He tolerated Miss Cadogan and Mrs. Young, but he actively despised Miss S. The only teacher he loved was Miss Sarah Larrence, who was his first teacher in the Infant Class. She had a sympathetic understanding of a child's mind.


[স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জাতি ছিল অ্যাংলো-ভারতীয় (এবং বেশিরভাগ মহিলা)। অধ্যক্ষ-অধ্যক্ষাগণ ব্যতীত, কারণ মিস্টার এবং মিসেস ইয়ং ছিলেন ইংরেজ।

বোস তাঁর বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাকে পছন্দ করতেন না। যদিও তিনি মিস্টার ইয়াংকে সম্মান করতেন কিন্তু ভয়ও পেতেন, কারণ মিস্টার ইয়াং খুব বেশি বেত ব্যবহার করতেন। বোস মিস ক্যাডোগান এবং মিসেস ইয়ং-এর সাথে মানিয়ে নিয়েছিলেন, কিন্তু তিনি মিস এস-কে সম্মান করতে পারেননি। একমাত্র শিক্ষিকা যাকে তিনি ভালোবাসতেন তিনি ছিলেন মিস সারাহ লরেন্স, যিনি ক্লাসে তাঁর প্রথম শিক্ষিকা ছিলেন। একটি শিশুর মনের প্রতি মিস সারাহ, সহানুভূতিশীল ছিলেন।]


6. Describe Bose's first attempt at English in school. [স্কুলে, ইংরেজিতে বোসের প্রথম প্রচেষ্টা বর্ণনা করো।] 5


Ans. When Bose had joined the school he had just learnt the English alphabet and nothing else. Years later, he was still confused about how he managed to get along in his school without being able to speak a word of English. He had not forgotten one of his first attempts at English. Bose and his uncle, Ranendra, had been given slate pencils and was told to sharpen them before trying to write. Bose's chalk was done better than that of his uncle. So he pointed that out to his teacher by saying that his uncle's chalk was 'mot' while his was 'shor'. He thought that he had talked in English.


[বোস যখন স্কুলে যোগ দিয়েছিলেন তখন তিনি সবেমাত্র ইংরেজি বর্ণমালা শিখেছিলেন। তাঁর বছর খানেক পরেও তিনি বিভ্রান্ত ছিলেন যে ইংরেজিতে কোনো কথা না বলতে পেরেও কীভাবে তিনি স্কুলে মানিয়ে নিচ্ছিলেন। তিনি ইংরেজিতে তাঁর প্রথম প্রচেষ্টার কথা ভুলে যাননি। বোসকে এবং তাঁর কাকা রণেন্দ্রকে স্লেট পেনসিল দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল লেখার আগে পেনসিলগুলি ঘষে ছুঁচালো করতে। বোসের পেনসিলটা ভালো ঘষা হয়েছিল কিন্তু তাঁর কাকারটা হয়নি। তাই সে তাঁর শিক্ষকের দিকে ইশারা করে বলেছিলেন যে তাঁর কাকার পেনসিল ছিল 'mot' আর তাঁর ছিল 'shor'। তিনি ভেবেছিলেন যে সে ইংরেজি ভাষাতে কথা বলেছেন।।


7. What were the features of the P. E. School attended by Bose? [বোস যে P. E. স্কুলে যেতেন সেটির বৈশিষ্ট্যগুলি কী কী ছিল?] 5


Ans. There were certain things Bose learned in his P. E. School which he would have missed in an Indian school. No unhealthy emphasis on studies were given compared to the Indian schools. Out-side studies, more attention was given to conduct deportment, neatness, and punctuality. In the matter of studies, the students received more individual attention by their teachers. The daily work was done regularly and systematically. The result was that practically no preparation was needed when an examination had to be faced by the students. Moreover, the standard of English taught there, was much higher than that of Indian schools.


[বোস তাঁর পি.ই. স্কুলে কিছু জিনিস শিখেছিলেন যা তিনি একটি ভারতীয় স্কুলে হয়তো পেতেন না। এখানে কোনো ছাত্রকে অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় ফেলা হত না। পড়াশোনার বাইরে, আচরণ নীতি, পরিচ্ছন্নতা এবং সয়মানুবর্তিতার প্রতি মনোযোগ দেওয়া হয়ে থাকত।

অধ্যয়নের ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীরা শিক্ষক-শিক্ষিকাদের কাছে থেকে আরও বেশি ব্যক্তিগত মনোযোগ পেত। যার জন্য পরীক্ষার সময় আলাদা কোনো প্রস্তুতির প্রয়োজন থাকত না। তাছাড়া, এই স্কুলে অন্যান্য ভারতীয় স্কুলের তুলনায় ইংরেজি শিক্ষার মান ছিল উন্নত।।


8. Why wouldn't Bose 'advise an Indian boy' attend to this kind of P. E. school? [কেন বোস কোনো ভারতীয় ছেলেকে এই ধরনের পি. ই. স্কুলে যেতে পরামর্শ দিতেন না?] 5


Ans. Subhas Chandra Bose would not advise Indian boys to join his type of Public European (P.E.) school because such institutions promoted Western val-ues and a colonial mindset, including compulsory Bible studies. He believed that these schools distanced Indian students from their own culture, traditions, and national identity. The emphasis on Christianity and British ideals in P.E. schools was part of the colonial strategy to shape obedient subjects rather than independent leaders. Bose wanted Indian students to receive an education rooted in their heritage, fostering self-respect, patriotism, and a spirit of resistance against colonial rule, rather than blind acceptance of foreign influences.


[সুভাষচন্দ্র বসু ভারতীয় ছাত্র-ছাত্রীদের তাঁর মতো পাবলিক ইউরোপিয়ান (P.E.) স্কুলে ভর্তি হতে পরামর্শ দেননি,, কারণ এই ধরনের প্রতিষ্ঠান পাশ্চাত্য মূল্যবোধ এবং ঔপনিবেশিক মানসিকতা প্রচার করত, যার মধ্যে বাধ্যতামূলক বাইবেল অধ্যয়নও অন্তর্ভুক্ত ছিল। তিনি মনে করতেন যে, এই স্কুলগুলি ভারতীয় শিক্ষার্থীদের তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয় পরিচয় থেকে দূরে সরিয়ে দেয়। স্কুলগুলিতে খ্রিস্টধর্ম এবং ব্রিটিশ আদর্শের উপর জোর দেওয়া, ঔপনিবেনিবেশিক শাসনের কৌশলেন অংশ ছিল, যা স্বাধীন চিন্তাশক্তি বিকাশ ঘটায় না। বরং আনুগত্য তৈরি করে। বসু চেয়েছিলেন ভারতীয় ছাত্র-ছাত্রীরা এমন শিক্ষা গ্রহণ করুক যা তাদের নিজেদের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল করবে, আত্মমর্যাদা ও দেশপ্রেম জাগিয়ে তুলবে এবং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের মানসিকতা গড়ে তুলবে।]


9. How was the curriculum framed in the school? [স্কুলের পাঠ্যক্রম কিভাবে সাজানো হয়েছিল?] 5


Ans. The curriculum was framed to make the students as English as possible from mentality. The students learned much about the geography and the history of Great Britain, rather than of India. When they had to negotiate Indian names, they did so as if they were foreigners. They were taught Latin rather than learning Sanskrit in school. The school taught 'Do, Ray, Me, Fah' instead of 'Sah, Ray, Gah, Mah' in music. The readers contained stories and anecdotes from English history of fairy tales which were current in the Europe and there was not a word in them of Indian origin. Also no Indian language was taught and Indian students com-pletely neglected their mother-tongue altogether until they joined an Indian school.


[পাঠ্যক্রমটি এমনভাবে সাজানো হয়েছিল যে এটি শিক্ষার্থীদের মানসিকতাকে যতটা সম্ভব ইংরেজ করে তুলতে পারে। শিক্ষার্থীরা ভারতের চেয়ে গ্রেট ব্রিটেনের ভূগোল এবং ইতিহাস সম্পর্কে অনেক কিছু শিখেছিল। ভারতীয় নামগুলোর সাথে তাঁরা এমনভাবে আচরণ করতে লাগল যেন তাঁরা বিদেশি। স্কুলে তাদের ল্যাটিন শেখানো হত, সংস্কৃতের পরিবর্তে। সঙ্গীতে 'Sah, Ray, Gah, Mah'-এর পরিবর্তে 'Do, Ray, Me, Fah' শেখানো হত। পাঠ্যবইগুলোতে ইংরেজি ইতিহাস বা ইউরোপের রূপকথার গল্প এবং কাহিনি ছিল কিন্তু ভারতীয় কাহিনির কোনো শব্দই থাকত না। এছাড়াও, কোনো ভারতীয় ভাষা শেখানো হত না এবং ভারতীয় শিক্ষার্থীরা তাঁদের মাতৃভাষাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করত, যতক্ষণ না তারা একটি ভারতীয় স্কুলে ভর্তি হত।]


10. Why was sports given too much importance? Why did the children turn out 'well-man-nered'? [কেন ক্রীড়াকে এত গুরুত্ব দেওয়া হয়েছিল? কেন শিশুরা 'well-mannered' (মার্জিত) হয়ে উঠেছিল?] 2+3


Ans. Sports was given the same importance as studies in Bose's school. It was unexpected in a school run on 'English lines' but not as much, probably due to the fact that the headmaster was not much of a sportsman himself.


Mr. Young, the headmaster, was a stern discipli-narian and a great stickler for good behaviour. In the Progress Report marks were given not only for the different subjects but also for conduct, deport-ment, neatness, and punctuality. For misbehaviour or indiscipline, the boys were caned by Mr. and Mrs. Young. Therefore it was no wonder that the boys and girls turned out to be well-mannered. 


[বোসের স্কুলে ক্রীড়াকে পড়াশোনার সমান গুরুত্ব দেওয়া হয়েছিল। এটি ইংরেজি আদব-কায়দায় ('English lines') নিয়মে পরিচালিত একটি স্কুলে অপ্রত্যাশিত ছিল, কিন্তু সেই তুলনায় নয় এর কারণ সম্ভবত ছিল তাঁর প্রধান শিক্ষক নিজে তেমন ক্রীড়াবিদ ছিলেন না। মি. ইয়ং, ছিলেন প্রধান শিক্ষক, যিনি কঠোর শৃঙ্খলাবদ্ধ এবং ভালো আচরণের কট্টর অনুসারী। প্রগ্রতিপত্রে শুধু বিভিন্ন বিষয়ের জন্যই নয়, আচরণ, নীতি, পরিচ্ছন্নতা এবং সময়ানুবর্তিতার জন্যও নম্বর দেওয়া হত। অসদাচরণ বা শৃঙ্খলাভঙ্গের জন্য মি. এবং মিসেস ইয়ং দ্বারা ছাত্রদের বেত্রাঘাত করা হত। তাই কোনও আশ্চর্যের বিষয় নয় যে ছেলেমেয়েরা শেষে শিষ্টাচারী হয়ে উঠেছিল।]


11. What kind of people were Mr. and Mrs. Young? Who was the elder brother of Mr. Young? How were they distinguished? [মি. ইয়ং এবং মিসেস ইয়ং মানুষ হিসেবে কেমন ছিলেন? মি. ইয়ং-এর বড়ো ভাই কে ছিলেন? তাঁদের কীভাবে আলাদা করা হত?] 3+1+1


Ans.  Mr. Young was unique and strong-willed and the stamp of his character was visible everywhere within the precincts of the school. He carried himself with dignity and poise and commanded respect. He was a grim disciplinarian and a great stickler for good behaviour. On the other hand, Mrs. Young was a motherly lady who was liked by everyone. Mr. Young had an elder brother who was a bachelor and a missionary. He had a beard, and was very fond of children and would love to play with them.

To distinguish Mr. Young, the headmaster, from his elder brother, the students nicknamed him as 'Young Young', and the latter was called 'Old Young'.


[মি. ইয়ং ছিলেন অনন্য এবং দৃঢ়প্রতিজ্ঞ এবং তাঁর চরিত্রের দৃঢ়তা স্কুলের সর্বত্র দৃশ্যমান ছিল। তিনি মর্যাদা এবং আত্মবিশ্বাসের সাথে নিজেকে পরিচালনা করতেন এবং সম্মান আদায় করতেন। তিনি কঠোর শৃঙ্খলা এবং ভালো আচরণের কট্টর অনুসারী ছিলেন। অন্যদিকে, মিসেস ইয়ং ছিলেন মাতৃসুলভ যাকে সবাই পছন্দ করত। মি. ইয়ং-এর একজন বড়ো ভাই ছিলেন যিনি অবিবাহিত এবং একজন মিশনারি ছিলেন। তাঁর দাড়ি ছিল এবং তিনি শিশুদের খুব পছন্দ করতেন এবং তাদের সাথে খেলতে ভালোবাসতেন। মি. ইয়ং, প্রধান শিক্ষক, এবং তাঁর বড়ো ভাইকে আলাদা করার জন্য, ছাত্ররা তাঁকে "ইয়ং ইয়ং"('Young Young') এবং তাঁর বড়ো ভাইকে "ওল্ড ইয়ং" ('Old Young') বলে ডাকত।]