The Garden Party 


1. Who wrote 'The Garden Party'? In which year was the short story written? ['The Garden Party' কে লিখেছেন? কোন্ সালে এই ছোটোগল্পটি লেখা হয়েছিল?]


Ans. Katherine Mansfield wrote 'The Garden Party'. She wrote the short story in 1922.

[ক্যাথরিন ম্যান্সফিল্ড 'The Garden Party' লিখেছিলেন। তিনি এই ছোটোগল্পটি লিখেছিলেন ১৯২২ সালে।]


2. Who had bowed down their heads and why? [কারা নিজেদের মাথা ঝুঁকিয়েছিল এবং কেন?]


Ans. In the garden of the Sheridans, roses had bloomed so many (literally hundreds) in a single night that their weight made the green bushes bowed down. [শেরিডানদের বাগানে এত গোলাপ ফুটেছিল (আক্ষরিক অর্থে শয়ে শয়ে) একটাই রাতে যে তাদের ভার সবুজ ঝোপগুলোকে ঝুঁকিয়ে দিয়েছিল।। 


3. What is special about roses? [গোলাপের বিশেষত্ব কী?!


Ans. The special thing about roses is that everyone recognises this flower and they impress everyone present in a garden-party. [গোলাপের বিশেষত্ব হল যে সবাই ফুলটি চেনে এবং একটি উদ্যান সম্মেলনে উপস্থিত সকলকেই গোলাপ মুগ্ধ করে।]


4. What do the flowers symbolise in 'The Garden Party'? ['The Garden Party'-তে ফুল কীসের প্রতীক?। [WBCHSE XI Semester-II approved Model Set Question-2024]


Ans. The flowers in 'The Garden Party' symbolise the glamorous and aristocratic life of the Sheridans. ['The Garden Party'-তে ফুলগুলো শেরিডানদের চাকচিক্যময় ও আভিজাত্যপূর্ণ জীবনের প্রতীক।]


5. Who is the protagonist of the short story? Name his/her siblings. [এই ছোটোগল্পের মূল চরিত্র কে? তার ভাইবোনদের নাম লেখো।] 


Ans. Laura Sheridan is the protagonist of the short story. She has two sisters Meg and Jose and a brother Laurie. [লরা শেরিডান এই ছোটো গল্পের মূল চরিত্র। তার দুই বোন ছিল মেগ আর জোস এবং এক ভাই লরি।]


6. Where was the marquee finally set up? [শেষ পর্যন্ত শামিয়ানা কোথায় টাঙানো হয়েছিল?]


Ans. Finally, the marquee was set up against the karaka trees. [শেষ পর্যন্ত কারাকা গাছের সামনে শামিয়ানা টাঙানো হয়েছিল।।


7. What did Laura do to show her at-home feeling comfortable before the tall fellow? [লরা লম্বা লোকটির সামনে তার স্বস্তির ভাব দেখানোর জন্য কী করেছিল?]


Ans. To show the tall fellow how comfortable Laura was feeling being there, Laura took a big bite of her bread-and-butter while staring at his drawing. [লরা যে সেখানে কতটা স্বস্তিতে আছে লম্বা লোকটিকে তা দেখানোর জন্য সে পাউরুটি ও মাখন থেকে এক কামড় দিয়ে তাঁর ছবিটির দিকে তাকিয়ে থাকল।]


8. Who was Kitty Maitland? [কিটি মেইটল্যান্ড কে ছিলেন?]


Ans. Kitty Maitland was a member of social elite. Being a good friend of Laura she called her in the morning of the garden-party to enquire about the preparations of the garden-party.

[কিটি মেইটল্যান্ড ছিলেন অভিজাত শ্রেণির একজন সদস্য। লরার ভালো বন্ধু হওয়ায় সে উদ্যান সম্মেলনের দিন সকালবেলায় লরাকে ফোন করে উদ্যান সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য।।


9. Who were brushing hats and why? [কারা টুপি পরিষ্কার করছিলেন এবং কেন?] 


Ans. In the hall room, Laura's father, Mr. Sheridan and brother, Laurie were brushing their hats to be ready to go to office. [হলঘরে লরার বাবা মিস্টার শেরিডান এবং ভাই লরি তাঁদের টুপি পরিষ্কার করছিলেন অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার সময়।]


10. What request did Laurie make to Laura? [লরি লরাকে কী অনুরোধ করেছিল?]


Ans.  Laurie requested Laura to give a squiz at his coat to see if it needed pressing. He needed the coat ready before the afternoon garden-party. [লরি লরাকে অনুরোধ করেছিল সে যেন তার কোটটা হাত দিয়ে দেখে যে সেটা ইস্ত্রি করার দরকার আছে কিনা। তার কোটটি প্রস্তুত দরকার বিকেলের উদ্যান সম্মেলনের আগে।]


11. What dishes will be served in the garden-party? [উদ্যান সম্মেলনে কী কী খাবার পরিবেশিত হবে?]


Ans. In the garden-party a very scratch meal like-the sandwich crust, cream puffs broken meringue shells etc., will be served. [উদ্যান সম্মেলনে খুব সামান্য কিছু খাবার পরিবেশিত হবে, যেমন স্যান্ডউইচ ক্রাস্ট ক্রিম পাফ ও ম্যারিংগ শেল ইত্যাদি।]

12. "A warm little silver star"-What is referred to here? [এখানে কোন্ জিনিসকে নির্দেশ করা হয়েছে?]


Ans. The tiny, warm spot of sun playing on the inkpot lid is referred to here as, "a warm little silver star".] [ছোট্ট উয় রোদের ফোঁটা যা কালির পাত্রের উপরে খেলা করে বেড়াচ্ছিল তাকে এখানে বলা হয়েছে, "a warm little silver star" I]


13. What did the florist bring? [ফুল-ওয়ালা কী নিয়ে এসেছিলেন?]


Ans. The florist brought pots of pink canna lilies with big pink flowers. They are described by the author as almost frighteningly alive on bright crimson stems. [ফুল-ওয়ালা সাজি ভরতি গোলাপি ক্যানা লিলি এনেছিল যাতে বড়ো বড়ো গোলাপি ফুল আছে। লেখক সেগুলো বর্ণনা করেছেন তাদের টকটকে লাল দণ্ডের উপরে ভীষণভাবে জীবিত বলে।]


14. How did Laura react to see so many lilies at a time? [এতগুলো লিলিফুল একসঙ্গে দেখে লরার প্রতিক্রিয়া কেমন ছিল?]


Ans. Seeing so many lilies at a time, Laura gave an exclamation of wonder then crouched down and felt the flowers on her fingers, on her lips and breast. [এতগুলো লিলি একসাথে দেখে লরা বিস্মিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করল তারপর হাঁটু গেড়ে বসে ফুলগুলিকে তার আঙুলে, ঠোঁটে, বুকে অনুভব করল।।


15. How did Mrs. Sheridan order the lilies to be used for decoration? [মিসেস শেরিডান লিলিগুলি কীভাবে সাজাতে বলেছিলেন?]


Ans. Mrs. Sheridan ordered the lilies to be set on both sides of the porch to look more beautiful. [মিসেস শেরিডান আদেশ দিয়েছিলেন যে লিলিগুলি বারান্দার দুপাশ দিয়ে সাজিয়ে রাখা হবে যাতে সেগুলোকে আরো সুন্দর দেখতে লাগে।]


16. Who asked Hans to move the tables from the drawing room? Where was the table asked to be moved? [কে হান্সকে বলেছিল ড্রয়িং রুম থেকে টেবিলগুলো সরাতে? টেবিলগুলোকে কোথায় রাখতে বলা হয়েছিল?] [Textbook]


Ans. Jose asked Hans to move the tables from the drawing room. The tables were asked to be moved to the smoking room. [জোস হান্সকে বলে টেবিলগুলো ড্রয়িং রুম থেকে সরাতে। টেবিলগুলো ধূমপান কক্ষে সরানোর জন্য বলা হয়েছিল।)


17. Why did the servants love to obey Jose's orders? [পরিচারকরা জোসের আদেশ মানতে পছন্দ করত কেন ?) 


Ans. The servants loved to obey Jose's orders because Jose was so dramatic in her approach that she always made them feel as if they were taking part in a drama.

[পরিচারকরা জোসের আদেশ মানতে পছন্দ করত কারণ জোসের আচরণ এতই নাটকীয় ছিল যে তারা মনে করত যেন তারা নিজেরাই একটা নাটকে অংশগ্রহণ করছে।।


18. Why did Jose want to hear how the piano sounds like? [জোস কেন পিয়ানোর আওয়াজ পরীক্ষা করে নিতে চেয়েছিল?]


Ans. Jose wanted to hear the sound of the piano in case she was asked to sing in the party.

[জোস পিয়ানোর আওয়াজ পরীক্ষা করে নিতে চেয়েছিল যদি তাকে সম্মেলনে গাইতে বলা হয়, সেই জন্য।]


19. What song did Jose try to sing? Who assisted her? [জোস কী গান গাওয়ার চেষ্টা করেছিল? তাকে কে সাহায্য করেছিল?] 


Ans. Jose tried to sing the song "This life is Weary". Meg assisted her by playing the piano. [জোস "This life is Weary" গানটি গাওয়ার চেষ্টা করেছিল।মেগ তাকে পিয়ানো বাজিয়ে সাহায্য করেছিল।]


20. How many kinds of sandwiches were there in the garden-party? Who made them? (উদ্যান সম্মেলনে কত রকমের স্যান্ডউইচ ছিল? সেগুলো কে তৈরি করেছিলেন?]


Ans. There were fifteen kinds of sandwiches in the party. The cook of the Sheridans' house made them. [উদ্যান সম্মেলনে পনেরো রকমের স্যান্ডউইচ ছিল শেরিডান পরিবারের রাঁধুনি সেগুলো তৈরি করেছিলেন।]


21. Who were the servants in the Sheridan family? [শেরিডান পরিবারের পরিচাকর কারা ছিল?]


Ans. Sadie, a female servant and Hans, a young male servant were in the Sheridan family. There was a cook too. [স্যাডি, একজন মহিলা পরিচারিকা এবং হান্স, একজন কম বয়সি পুরুষ পরিচারক শেরিডান পরিবারে ছিল। তাদের একজন রাঁধুনিও ছিলেন।]


22. Who informed that the Godber's man had come? How did he/she come to know that? [কে তাদেরকে গডবারের ছেলেটির আসার খবর দিয়েছিল? সে কী করে জানতে পেরেছিল?]


Ans. Sadie informed that the Godber's man had come. She came to know it because she had seen the man passing the window. (স্যাডি গডবারের লোকটির আসার খবর দিয়েছিল।

সে এটা জানতে পেরেছিল কারণ সে লোকটিকে জানালার পাশ দিয়ে আসতে দেখেছিল।।


23. Who is the Godber's man in the story? What is famous about them? [এই গল্পে গডবারের লোকটি কে? তাদের কী বিখ্যাত ?


Ans.The Godber's man in the story is a worker who works for Godber, a famous bakery. They are famous for their cream puffs. (গডবারের লোকটি একজন কর্মচারী যে গডবার নামক একটি বিখ্যাত বেকারিতে কাজ করে। তারা তাদের ক্রিম পাফের জন্য বিখ্যাত।]


24. Who helped Mrs. Sheridan to bid goodbyes? Where did they stand then? [মিসেস শেরিডানকে বিদায় জানানোর সময় কে সাহায্য করেছিল? তারা তখন কোথায় দাঁড়িয়েছিল?] 


Ans. Laura helped her mother with the goodbyes. Then they stood side by side on the porch. [লরা তার মাকে অতিথিদের বিদায় জানানোর সময় সাহায্য করছিল। তারা তখন বারান্দায় পাশাপাশি দাঁড়িয়েছিল।]

25. What were the family members doing after the party was over? [পরিবারের সদস্যরা সম্মেলন শেষ হওয়ার পর কী করছিলেন?]


Ans. After the party was over, the family members sat down in the deserted marquee having their coffee. [সম্মেলন শেষ হওয়ার পর, পরিবারের সদস্যরা খালি হয়ে যাওয়া শামিয়ানার নীচে বসে কফি খাচ্ছিলেন।]


26. What were left there on the table after the party? [টেবিলের উপর কী পড়ে ছিল সম্মেলন শেষ হওয়ার পর?]


Ans. After the party, sandwiches, cakes, puffs were left uneaten on the table, which were going to be wasted. [সম্মেলনের পর টেবিলের উপরে স্যান্ডউইচ, কেক, পাফের অভুক্ত অংশ পড়ে ছিল যেগুলো নষ্ট হয়ে যেত।]


27. How was the kitchen of the Scott family? [স্কট পরিবারের রান্নাঘরটি কেমন ছিল?]


Ans. The kitchen of the Scotts was wretched, little and low and it was lighted by a smoky lamp. [স্কটদের রান্নাঘর খুবই দুরবস্থা সম্পন্ন, ছোটো এবং নীচু ছিল এবং একটা ধোঁয়াটে বাতি দ্বারা সেটা আলোকিত ছিল।]


28. What is the name of Mrs. Scott? Who proposed Laura to see the dead body of Mr. Scott? [মিসেস স্কটের নাম কী? লরাকে মৃতদেহ দেখার জন্য কে অনুরোধ করেছিলেন?]


Ans. The name of Mrs. Scott is Em. Em's sister proposed Laura to see the dead body of Mr. Scott. [মিসেস স্কটের নাম এম। এমের বোন লরাকে প্রস্তাব দিয়েছিলেন মিঃ স্কটের মৃতদেহ দেখার জন্য।]


29. Where was Mrs. Scott? How did she look? [মিসেস স্কট কোথায় ছিলেন? তাকে দেখতে কেমন লাগছিল?]


Ans. Mrs. Scott was sitting before the fire of the kitchen. Mrs. Scott's face was puffed up and red. Her eyes and lips were swollen. In a word, she looked terribly broken.

[মিসেস স্কট রান্নাঘরে আগুনের সামনে বসেছিলেন। মিসেস স্কটের মুখ লাল ও ফোলা ছিল। তার চোখ, ঠোঁট ফুলে গিয়েছিল। এক কথায় তাকে ভীষণ বিপর্যস্ত লাগছিল।]


   LONG ANSWER

1. Where was 'The Garden Party' published? ['The Garden Party' কোথায় প্রকাশিত হয়েছিল?]


Ans. 'The Garden Party' was first published in three parts in the Saturday Westminster Gazette on 4th and 11th February, 1922 and in Weekly Westminster Gazette on 18th February, 1922. Later, it appeared unitedly in the collection "The Garden Party and Other Stories". ['The Garden Party' প্রথম প্রকাশিত হয় তিনটি খণ্ডে-৪ঠা ও ১১ ফেব্রুয়ারি, ১৯২২-এ স্যাটারডে ওয়েস্টমিনস্টার গেজেটে এবং ১৮ই ফেব্রুয়ারি, ১৯২২-এ উইকলি ওয়েস্টমিনস্টার গেজেটে। পরবর্তীতে এটি "The Garden Party and Other Stories" সংকলনে একসাথে প্রকাশিত হয়।]


2. Describe Jose according to the narrator in 'The Garden Party'. ['The Garden Party'-তে লেখকের ভাষায় জোসকে বর্ণনা করো।।


Ans. Jose was like a butterfly who always wore fancy dresses like silk petticoat and a kimono jacket. Jose loved giving orders to the servants and they loved obeying her. She was so dramatic in her behaviour that while obeying her, the servants always felt like taking part in a drama. [জোস একটা প্রজাপতির মতো ছিল যে সবসময় অভিনব পোষাক যেমন রেশমের সেমিজ ও কিমোনো জ্যাকেট পরত। জোস পরিচারকদের আদেশ দিতে ভালোবাসতো আর তারাও তার আদেশ মানতে পছন্দ করত। তার আচরণ এতই নাটকীয় যে পরিচারকরা যখন তার হুকুম তামিল করত, তাদের মনে হত যে তারা একটা নাটকে অংশগ্রহণ করছে।]

3. "You'll have to go Laura; you're the artistic one"-Who said this? Why was this said? [কে একথা বলেছিলেন? কেন এমন বলা হয়েছিল?]


Ans. This is said by Mrs. Sheridan in Katherine Mansfield's short story, 'The Garden Party'.

That year Mrs. Sheridan decided to leave the responsibility of the garden-party to her children. But Meg and Jose could not do it at that time. So Laura having an artistic outlook, Mrs. Sheridan instructed her to supervise the decoration of the garden. [ক্যাথরিন ম্যান্সফিল্ডের ছোটোগল্প 'The Garden Party'-তে এটা মিসেস শেরিডান বলেছিলেন।

সে বছর মিসেস শেরিডান উদ্যান সম্মেলনের সমস্ত দায়িত্ব তাঁর ছেলেমেয়েদের উপর ছেড়ে দেবেন ঠিক করেছিলেন। কিন্তু মেগ আর জোস ওই সময় কিছু করতে পারছিল না। তাই লরার শৈল্পিক দৃষ্টিভঙ্গি থাকায় মিসেস শেরিডান তাঁকে বাগানের সাজসজ্জার কাজ তদারকি করার নির্দেশ দিয়েছিলেন।]

4. Why was Laura holding the piece of bread and butter before the workmen? [লরা কর্মচারীদের সামনেই পাউরুটি-মাখন ধরে ছিল কেন?]


Ans. The piece of bread and butter was so delicious that Laura could not help eating it outside the house. Besides, she loved to decorate things. So, as soon as she was asked to supervise, immediately she flew to the garden with the piece of bread and butter in her hand. [পাউরুটি মাখনের টুকরোটা এতটাই সুস্বাদু ছিল যে লরা বাড়ির বাইরেও এটা না খেয়ে থাকতে পারল না। তাছাড়া সে জিনিসপত্র সাজানো গোছানো করতে ভালোবাসত। তাই যেইমাত্র তাকে তদারকির দায়িত্ব দেওয়া হল, সঙ্গে সঙ্গে সে পাউরুটি আর মাখন নিয়েই বাগানে দৌড়ে চলে গেল।]


5. How did Laura behave when she met the workers for the first time? [প্রথম যখন কর্মচারীদের সাথে দেখা হল তখন লরা কেমন আচরণ করেছিল?]


Ans. As it was Laura's first meeting with people from working class, she actually blushed to talk to them. But she wanted to act seriously, just like, her mother. Copying her mother's tone, she tried to say good morning to them but she became tensed and started stammering. [কর্মী শ্রেণীর মানুষদের সাথে যেহেতু লরার এটি প্রথম দেখা, সে আসলে কথা বলতে লজ্জা পাচ্ছিল। কিন্তু সে মায়ের মতোই গম্ভীর ব্যবহার করতে চাইল। মায়ের স্বর নকল করে সে সুপ্রভাত বলতে চাইল কিন্তু উত্তেজিত হয়ে তার কথা আটকে গেল।]


6. Describe the karaka-trees. [কারাকা গাছগুলিকে বর্ণনা করো।]


Ans. The karaka-trees were very much lovely with their broad, gleaming leaves and their cluster of yellow fruits. They were like trees growing on a desert island, proud, solitary, lifting their leaves and fruits towards the sun in a kind of silent splendour. [চওড়া ও উজ্জ্বল পাতার খুব সুন্দর গাছ হল কারাকা এবং তাতে গুচ্ছ গুচ্ছ হলুদ ফল হয়ে থাকে। এরা মরুভূমির দ্বীপে জন্মানো গাছের মতো, গর্বিত, একাকী এবং পাতাগুলি ও ফলগুলিকে সূর্যের দিকে দীপ্তিময় নীরবতার সঙ্গে মেলে ধরে আছে।]


7. Why did Mrs. Sheridan order so many canna lilies? [কেন মিসেস শেরিডান এতগুলো ক্যানা লিলির বরাত একসাথে দিয়েছিলেন?]


Ans. On the previous day of the garden-party, when Mrs. Sheridan was passing by the flowers' shop, she saw the enchanting lilies through the window and readily decided that she must have enough of those canna lilies at a time. Suddenly, she thought that the garden-party would be a good excuse to have the lilies.[উদ্যান সম্মেলনের আগের দিন মিসেস শেরিডান যখন ফুলের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি জানলা দিয়ে অসাধারণ লিলিগুলো দেখলেন এবং সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন যে তাঁর একসঙ্গে প্রচুর ক্যানা লিলি পেতেই হবে। হঠাৎ তিনি ভাবলেন যে উদ্যান সম্মেলনটি একটা ভালোই অজুহাত হবে লিলিগুলো দেখানোর জন্য।]


8. Who were arranging the furniture of the drawing room? How was the drawing room arranged for the party? [কারা ড্রয়িং রুমে আসবাবপত্র সাজাচ্ছিল? তারা কীভাবে ড্রয়িং রুম সম্মেলনের জন্য প্রস্তুত করছিল?]


Ans. Meg, Jose and little Hans were arranging the furniture of the drawing room. They arranged the drawing room by moving the piano a little, putting the chesterfield against the wall and moving everything out of the room except the chairs. [মেগ, জোস এবং ছোট্ট হান্স ড্রয়িং রুমের আসবাবপত্রগুলো সাজাচ্ছিল। তারা ড্রইং রুম সাজালো পিয়ানোটা একটু সরিয়ে, বড়ো সোফাটা দেয়ালের দিকে ঠেলে দিয়ে এবং চেয়ারগুলো বাদে বাকি সমস্ত জিনিস ঘরের বাইরে বের করে দিয়ে।]


9. What did Mrs. Sheridan order all her three daughters after Sadie asked for the sandwich-flags? [স্যাডি তাঁকে স্যান্ডউইচের পতাকা চাওয়ার পর মিসেস শেরিডান তিন মেয়েকে কী আদেশ দিয়েছিলেন?]


Ans. After Sadie reminded her of the sandwich flags, Mrs. Sheridan asked Laura to go with her to write the flags and angrily told Meg to take off the green turban from her head and ordered Jose to finish dressing instantly. (স্যাডি তাঁকে স্যান্ডউইচের কথা মনে করানোর পর মিসেস শেরিডান লরাকে বললেন তাঁর সাথে গিয়ে পতাকাগুলি লিখতে এবং রাগতভাবে মেগকে বললেন তার মাথা থেকে সবুজ পাগড়িটা সরাতে আর জোসকে আদেশ দিলেন তার সাজসজ্জা সম্পূর্ণ করে ফেলতে।।

10. Describe the expressions of the servants of the Sheridans' house while listening about the accident from the Godber's man? [গডবারের লোকটির কাছ থেকে দুর্ঘটনার কথা শোনার সময় শেরিডানদের বাড়ির পরিচারকদের অভিব্যক্তি বর্ণনা করো।]


Ans. While listening about the accident from the Godber's man, the cook chuckled "Tuk-tuk-tuk", like an agitated hen, Sadie had her hand clapped to her cheek as though she had toothache, Hans' face was screwed up in the effort to understand the matter. [গডবারের লোকটির কাছ থেকে দুর্ঘটনার খবর শোনার সময় রাঁধুনি "Tuk-tuk-tuk" করে শব্দ করছিল একটা রাগত মুরগির মত, স্যাডি তার হাত দিয়ে গালের উপরে বাড়ি মারছিল যেমনটা দাঁতের ব্যথায় কেউ করে থাকে, হান্স মুখ বেঁকিয়ে বোঝার চেষ্টা করছিল ঘটনাটি কী ঘটেছে।]


LONG ANSWER

1. Describe the role of Laura's mother in shaping Laura's perception in 'The Garden Party'. ['The Garden Party'-তে লরার দৃষ্টিভঙ্গি গঠনের ক্ষেত্রে তার মায়ের ভূমিকা ব্যাখ্যা করো।]


Ans. In Katherine Mansfield's 'The Garden Party' Mrs. Sheridan takes an important part in shaping Laura's societal perception about class distinction. That's why when she first met the workmen she tried to copy the voice and attitude of her mother. Later, when Laura showed an emotional response to Mr. Scott's tragedy, she tried to distract her mind by giving her the lofty hat. This trick worked well for some time until she regained her newfound awareness. [ক্যাথরিন ম্যান্সফিল্ডের 'The Garden Party'-তে মিসেস শেরিডান বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শ্রেণিবৈষম্য সম্পর্কে লরার সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে। সেই কারণে যখন সে প্রথম কর্মচারীদের সঙ্গে দেখা করতে গেল তখন সে তার মায়ের ভঙ্গি ও আওয়াজকে নকল করার চেষ্টা করেছিল। এরপরে যখন মিঃ স্কটের মৃত্যুতে লরা আবেগপূর্ণভাবে প্রতিক্রিয়া দেখালো তিনি তার মা তার মন পরিবর্তন করতে চেয়েছিলেন তাকে একটা বাহারি টুপি দিয়ে। এই বুদ্ধিটা কিছুক্ষণের জন্য কাজে লেগেছিল যতক্ষণ না সে আবার তার নবলব্ধ সচেতনতাকে ফিরে পেয়েছিল।]

2. "Let's try over 'This life is Weary.""- Who sang the song and why? Who helped the singer? How did the song justify the theme of the story? [ কে এবং কেন এই গানটি গেয়েছিল? গায়িকাকে কে সাহায্য করেছিল? গানটি গল্পের বিষয়বস্তুকে কীভাবে সমর্থন করে?]


Ans. The song was sung by Jose in Katherine Mansfield's short story 'The Garden Party'. Jose wanted to practise the song in case she is asked to sing in the garden-party. Jose's sister Meg helped her by playing piano passionately. Jose's song in 'The Garden Party' seemingly foreshadowed Mr. Scott's death and Laura's final realisation about life and death. The lyrics reflected life's weariness and the final win over of death. Laura also realised this when she saw Mr. Scott's dead body. After life's weariness Mr. Scott bade his "good-bye" and found a peaceful shelter. Jose's unsympathetic reaction to Mr. Scott's death presents an ironical commentary on superficial nature of the garden-party. [ক্যাথরিন ম্যান্সফিল্ডের ছোটোগল্প 'The Garden Party'-তে জোস গানটি গেয়েছিল। জোস গানটি অনুশীলন করে নিতে চেয়েছিল যদি তাকে উদ্যান সম্মেলনে গাইতে বলা হয়, সেই জন্য।

  • জোসের বোন মেগ তাকে সাহায্য করেছিল মন দিয়ে পিয়ানো বাজিয়ে। 'The Garden 


  • Party'-তে জোসের গান মিঃ স্কটের মৃত্যু ও লরার অন্তিম উপলব্ধির পূর্বাভাস দিয়েছিল। গানের কথার মধ্যে দিয়ে জীবনের ক্লান্তি এবং মৃত্যুর শেষ জয়লাভ প্রতিভাত হয়েছে। লরাও এটি উপলব্ধি করে মিঃ স্কটের মৃতদেহ দেখে। জীবনের ক্লান্তি শেষে মিঃ স্কট তার 'বিদায়' জানিয়েছে এবং একটি শান্তিপূর্ণ আশ্রয় খুঁজে পেয়েছে। মিঃ স্কটের মৃত্যুর প্রতি জোসের সহানুভূতিহীন প্রতিক্রিয়া উদ্যান সম্মেলনের অগভীর প্রকৃতির উপর একটি ব্যাঙ্গাত্মক ধারাভাষ্য।]

3. "Tell cook I'll let her have them in ten minutes." Who is the speaker? What is she talking about? Briefly describe the flag episode in your own words. [বক্তা কে? তিনি কোন্ বিষয়ে কথা বলছেন? নিজের ভাষায় পতাকা পর্বটি আলোচনা করো।]


Ans. The speaker is Mrs. Sheridan, the head of the matriarchal Sheridan family. Mrs. Sheridan is talking about the 'flags for sandwiches'. These are used to identify the different types of sandwiches at the party. As the cook asks for the sandwich-flags, Mrs. Sheridan surprisingly discovers that she has forgotten all about the flag. But she has written the variations somewhere on an envelope. Finally, the envelope was found behind the dining-room clock. Then Mrs. Sheridan asks Laura to prepare the flags which include options like cream cheese, lemon- curd, egg and olive and so on. As the flags are prepared, Laura hands it to the cook in the kitchen. The flags symbolise the Sheridans' attention to minute detail about the party preparations. [বক্তা হলেন মিসেস শেরিডান, মাতৃতান্ত্রিক শেরিডান পরিবারের প্রধান।

  • মিসেস শেরিডান, স্যান্ডউইচের পতাকার বিষয়ে কথা বলছেন। সম্মেলনে পরিবেশিত বিভিন্ন রকমের স্যান্ডউইচ চেনার জন্য এগুলো ব্যবহৃত হয়।

  • রাঁধুনি স্যান্ডউইচের পতাকা চাইলে মিসেস শেরিডান আশ্চর্য হয়ে আবিষ্কার করেন যে তিনি পতাকাগুলো সম্পর্কে ভুলেই গেছেন। কিন্তু তিনি কোথাও একটা খামের উপর ওগুলি লিখে রেখেছেন। শেষ পর্যন্ত খামটি ডাইনিং রুমের ঘড়ির পিছনে পাওয়া যায়। তখন মিসেস শেরিডান পতাকাগুলি লরাকে তৈরি করতে বলেন, যার মধ্যে ছিল ক্রিম-চিজ, লেবু-দই, ডিম এবং জলপাই ইত্যাদি বিকল্পগুলি। পতাকাগুলো তৈরি হয়ে গেলে লরা ওগুলো রান্নাঘরে রাঁধুনির হাতে দেন। সম্মেলন প্রস্তুতিতে শেরিডানদের পুঙ্খানুপুঙ্খ নজরকেই প্রতীকীরূপ দান করে এই পতাকাগুলি।

    4. "Bring them in and put them on the table, my girl"-Who said this? Whom was he/she talking to? What was referred to as 'them'? What was the reaction of Laura and Jose when they saw the puffs? What did the cook do then? [এটি কে বলেছিলেন? তিনি কার সাথে কথা বলছিলেন? 'them' বলতে কি বোঝানো হয়েছে? পাফগুলো দেখে জোস আর লরার প্রতিক্রিয়া কী ছিল? রাঁধুনি এরপর কী করেছিলেন?]

  • Ans. The cook of the Sheridans' house in Katherine Mansfield's short story 'The Garden Party' said this. She was talking to Sadie, the maid servant of the Sheridans' house.

  • Here 'them' referred to the cream puffs. They had been brought by a Godber's man for the garden-party. Laura and Jose could not help admitting that the puffs looked very much attractive. The cook arranged the cream puffs. Then she told both Laura and Jose to have one puff each. Initially they rejected the idea of having it then. But after sometime they were licking fingers that were merged with whipped cream. [ক্যাথরিন ম্যান্সফিল্ডের ছোটোগল্প 'The Garden Party'-তে শেরিডানদের বাড়ির রাঁধুনি একথা বলেছেন।

    • তিনি শেরিডানদের বাড়ির পরিচারিকা স্যাডির সঙ্গে কথা বলছিলেন।

    • এখানে 'them' বলতে ক্রিম পাফগুলোর কথা বলা হয়েছে। গডবারের দোকান থেকে একটি লোক উদ্যান সম্মেলনের জন্য এগুলো নিয়ে এসেছিলেন।

    • লরা আর জোস স্বীকার না করে পারল না যে পাফগুলো দেখতে খুবই আকর্ষণীয় ছিল।

    রাঁধুনি ক্রিম পাফগুলো সাজিয়ে রাখল। তারপর সে লরা এবং জোস প্রত্যেককে একটা করে নিতে বলল। প্রথমে তারা ওইসময় খেতে প্রত্যাখ্যান করল। কিন্তু কিছুক্ষণ পর তাদেরকে ফেটানো ক্রিম লেগে থাকা আঙুল চাটতে দেখা যায়।

5. Describe the dwelling place of the Scotts.[স্কটদের বাসস্থানের বর্ণনা দাও।]


Ans. Katherine Mansfield in her short story 'The Garden Party' describes the dwelling place of the Scotts in stark contrast with the extravagant Sheridan's house. The house of the Scotts are in close proximity to the main gate of the Sheridans' house. Only a broad road runs between them. The Scotts' house is described as a small, shabby cottage nestled in a poorer neighbourhood. Unlike the Sheridans' their garden is nothing but a small patch where there are only cabbage stalks, sick hens and tomato cans. The little rags and shreds of smoke coming out of their chimneys are poverty-stricken. When Laura enters into their house, she sees that the passage is gloomy and the kitchen is little, low and wretched. It is lighted by a smoky lamp. In the neighbourhood of the Scotts there live washerwomen, sweepers, a cobbler etc. The children of the locality always swarm. The atmosphere is disgusting and sordid. In childhood the Sheridans' children were prohibited to go there so that they could not catch the revolting language. In the locality their poor cottages were the greatest eyesore to the elites like the Sheridans.


Key Points:


1. Stark contrast with the Sheridans' house


2. Close proximity with the Sheridans' house


3. Garden is a patch


4. Smoke coming out is poverty-stricken


5. Kitchen is wretched.


6. Atmosphere is disgusting.


7. Like eyesore in the locality


ক্যাথরিন ম্যান্সফিল্ড তাঁর ছোটোগল্প 'The Garden Party'-তে স্কটদের বাড়িটিকে শেরিডানদের রাজকীয় বাড়ির সাথে তীব্র বৈপরীত্য হিসাবে তুলে ধরেছেন। শেরিডানদের বাড়ির গেটের একেবারে নিকটেই অবস্থিত স্কটদের কুটিরটি। মাঝখানে শুধু একটি চওড়া রাস্তা। স্কটদের বাড়িটি দারিদ্র্য পীড়িত পরিবেশে ঘিঞ্জি হয়ে থাকা ছোটো, জীর্ণ কুঁড়েঘর হিসেবে বর্ণনা করা হয়েছে। শেরিডানদের বাগানের তুলনায় তাদের বাগান খুবই ছোটো যেখানে কিছু বাঁধাকপির সরু সরু কাণ্ড, অসুস্থ মুরগী ও টমেটোর ক্যান রয়েছে। তাদের চিমনির থেকে বেরিয়ে আসা টুকরো টুকরো ধোঁয়াগুলোও দারিদ্র্যপীড়িত। যখন লরা তাদের বাড়িতে প্রবেশ করে, সে দেখে যে প্রবেশপথ অন্ধকার এবং তাদের রান্নাঘরে ছোটো, নিচু ও দুর্দশাগ্রস্থ। এটি একটি ধোঁয়াটে আলোয় আলোকিত। স্কটদের প্রতিবেশী বলতে ধোপানি, ঝাড়ুদার, মুচি ইত্যাদি। এলাকার বাচ্চাগুলো সব সময় হইচই করতে থাকে। পরিবেশটি খুব বিরক্তিকর ও নোংরা। ছোটোবেলায় শেরিডানদের বাচ্চাদের ওখানে যাওয়ার অনুমতি ছিল না যাতে ওরা তাদের বিতৃষ্ণাজনক শব্দগুলি শিখে না ফেলে। ওই এলাকায় তাদের দরিদ্রপীড়িত কুটিরগুলি শেরিডানদের মতো অভিজাতদের কাছে চক্ষুশূল ছিল।

6. "Oh, what a fright you gave me!"-Who said this to whom? Why was the speaker frightened? What picture of society is revealed through the exclamation? [কে, কাকে এ কথা বলেছেন? বক্তা ভয় পেয়েছিলেন কেন? এই মন্তব্যের মাধ্যমে সমাজের কোন্ চিত্র ফুটে উঠেছে?]


Ans.  Mrs. Sheridan said this to Laura in Katherine Mansfield's short story 'The Garden Party'. Laura got the news of the death of their near neighbour Mr. Scott. When she gave the news to her mother, her gesture made Mrs. Sheridan feel that the death must have occurred in their garden, therewise, why Laura would be so upset. But when she came to know it was not that case she mockingly exclaimed that she was extremely relieved on hearing it.

Mrs. Sheridan's feeling of relief expressed her insensitive attitude. She was not at all bothered by anyone's death. What only bothered her is the success of the garden-party. She thought the death only a hindrance to the party's success. Her intentions were totally self-centred. This very attitude reflected the superficiality and vanity of the upper class people. [ক্যাথরিন ম্যান্সফিল্ডের ছোটোগল্প 'The Garden Party'-তে মিসেস শেরিডান এ কথা লরাকে বলেছেন।

  • লরা তাদের নিকট প্রতিবেশী মিঃ স্কটের মৃত্যুর খবর পেয়েছিল। যখন এই খবর সে তার মাকে দেয়, তার হাবভাব দেখে মিসেস শেরিডান ভাবলেন মৃত্যুটা নিশ্চয়ই তাঁদের বাগানে ঘটেছে, নাহলে লরা এতটা বিচলিত হবে কেন। কিন্তু যখন তিনি জানতে পারলেন যে তা নয়, তিনি ব্যাঙ্গাত্মকভাবে লরাকে বললেন যে তিনি এটি শুনে খুবই স্বস্তি অনুভব করছেন।

  • মিসেস শেরিডানের স্বস্তিবোধ তাঁর সহানুভূতিহীন মনোভাব ব্যক্ত করেছে। কারোর মৃত্যু নিয়ে তিনি একটুও চিন্তিত ছিলেন না। তাঁর চিন্তার মধ্যে ছিল শুধুই উদ্যান সম্মেলনের সাফল্য। তিনি মৃত্যুটাকে শুধুমাত্র সম্মেলনের সাফল্যের পথে সামান্য একটা বাধা ছাড়া কিছু মনে করেননি। তাঁর চিন্তা পুরোটাই ছিল আত্মকেন্দ্রিক। এই মনোভাব উচ্চবিত্তদের দম্ভ ও অগভীরতাকে প্রতিফলিত করেছে।]

7. "And somehow that seemed quite the best plan..."-What seemed to be the best plan for whom? Why did he/she think that? [কার কাছে কোন্ পরিকল্পনা সেরা বলে মনে হয়েছিল? কেন সে এরকম ভেবেছিল?]


Ans. Laura thought that it would be the best plan to remember about the disturbing incident about the sad demise of Mr. Scott after the party would be over. Laura heard the news of the death of Mr. Scott. He was a near neighbour of the Sheridans. She then thought that it would be heartless on their part to run the party in that situation. But Laura failed to convince her sister and her mother. Even her mother tried to distract her by gifting her a gorgeous black hat. She was in a fix- in a dilemma between her loyalty and sense of value. As Laura looked at herself wearing the hat, she somehow started to thinking her idea to cancel the party was really absurd. The glimpses of poor Mrs. Scott, her children seemed to her quite unreal, blurred like a picture in the newspaper. That's why thinking of the event after the party being over seemed to be the best plan to her. [লরা ভেবেছিল যে মিঃ স্কটের দুঃখজনক মৃত্যুর কথা সম্মেলন শেষ হয়ে গেলে ভাবাটাই বুদ্ধিমানের কাজ হবে।

  • লরা মিঃ স্কটের মৃত্যুর খবর শুনেছিল। সে ছিল শেরিডানদের একজন নিকট প্রতিবেশী। সে তখন ভাবল তাদের এই অবস্থায় সম্মেলন চালানো হৃদয়হীন কাজ হবে। কিন্তু লরা তার মা ও বোনকে বোঝাতে ব্যর্থ হল। এমনকি তার মা তার মন অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলেন তাকে একটি জমকালো কালো টুপি উপহার দিয়ে। সে মুশকিলে পড়ল-তার বিশ্বস্ততা ও মূল্যবোধের দ্বন্দ্বে। সে যখন টুপি পরা অবস্থায় নিজেকে দেখল, কোনোভাবে যেন তার মনে হতে থাকল যে তার সম্মেলন বাতিল করার পরিকল্পনাটা অর্থহীন। হতভাগ্য মিসেস স্কটের, তার বাচ্চাদের চিত্র তার কাছে অসত্য ও খবর কাগজের ছবির মতো ঝাপসা মনে হল। সেই জন্য সম্মেলন শেষ হলে ওই ঘটনার কথা ভাবা তার কাছে সবচেয়ে ভালো পরিকল্পনা মনে হল।]

8. Describe the mood of Laura as she was going to deliver the food basket to the Scotts' house. How did the scenario change as she came closer to the house of the Scotts? [স্কটদের বাড়িতে খাবারের ঝুড়ি দিতে যাওয়ার সময় লরার মেজাজ কেমন ছিল? স্কটদের বাড়ির কাছাকাছি আসতেই দৃশ্যপট বদলে গেল কীভাবে?]


Ans. In Katherine Mansfield's short story 'The Garden Party', Laura was going to deliver food to the house of the Scotts when it was just growing dusky. The afternoon was calm and quiet. Till then the images of the kisses, voices, tinkling spoons, laughter, the smell of

crushed grass were ringing within her. She couldn't feel the helplessness of the widow with five kids. Looking at the sky she could only feel the success of the party. As Laura crossed the broad road and entered the smoky and dark lane, she could feel the difference. There was a little hum somewhere. A crab-like flicker of light and shadow moved across the window. Men hung on the palings. The atmosphere was totally opposite of which she was used to. Her shining gown or gorgeous hat was quite out of place there. She thought it was a mistake to go to a grieving house with such attire. Here, Laura came back to herself, her newly gained awareness. Herein lies the uniqueness of Laura than all other characters of the story. [ক্যাথরিন ম্যান্সফিল্ডের ছোটোগল্প 'The Garden Party'-তে লরা স্কটদের বাড়ি খাবার দিতে যাচ্ছিল সবেমাত্র সন্ধ্যে হবে হবে এমন সময়। বিকেলটা ছিল শান্ত ও চুপচাপ। তখনও পর্যন্ত চুম্বন, হইচই, চামচের শব্দ, হাসি, দলিত ঘাসের গন্ধ তার মধ্যে বেজে চলেছিল। পাঁচটা বাচ্চার মা ওই বিধবা মহিলার অসহায়তা সে অনুভব করতে পারছিল না। আকাশের দিকে তাকিয়ে সে শুধুমাত্র সম্মেলনের সাফল্যের কথাই ভাবতে পেরেছিল।

  • যখনই লরা বড় রাস্তাটা পার হল এবং ধোঁয়াটে অন্ধকার গলিতে প্রবেশ করল, সে পার্থক্য বুঝতে পারল। কোথাও থেকে একটা গুনগুন আওয়াজ ভেসে আসছিল। কাঁকড়ার মতো আলো-ছায়ার দদপানি জানালার পাশে ঘুরছিল। লোকেরা বেড়ার উপর হেলে দাঁড়িয়েছিল। সে যেমনটা দেখে অভ্যস্ত পরিবেশটা ঠিক তার বিপরীত। যে তার চকচকে গাউন বা জমকালো টুপি সেখানে যথেষ্টই বেমানান। সে ভাবল একটা শোকাকুল বাড়িতে এরকম পোশাকে উপস্থিত হওয়াটা তার ভুল। এখানে লরা নিজের মধ্যে ফিরে আসে, তার নবলব্ধ সচেতনতার কাছে। এখানেই গল্পের অন্য চরিত্রদের থেকে লরার অনন্যতা।]

9. "....-as though they had known she was coming here."-Who is 'she'? Who are 'they'? Where had she come? Describe the place. [সে ('she') কে? তারা ('they') কারা? সে কোথায় এসেছে? জায়গাটি বর্ণনা করো।]


Ans. 'She' is Laura, the protagonist of Katherine Mansfield's short story 'The Garden Party'.

Here 'they' refers to the crowd of people standing outside the cottage of Mr. Scott when Laura has gone there. Following her mother's order, Laura had come to the Scotts' house to deliver a basketful of leftover food from the party. After the broad road from the Sheridans' house ended, the dark and smoky lane began. Women in shawls and men in tweed caps seen hurried by. Some men hung over the palings. Children played in the doorway. Low hum was coming from the cottages. There was crab-like flicker of light and shadow. A dark knot of people stood near the house. An old woman sat there with a crutch. She was watching all round and kept her feet on a newspaper. As Laura drew nearer, the crowd parted in silence as if she was expected there and everyone was aware that she was coming. [সে ('She') হল লরা, ক্যাথরিন ম্যান্সফিল্ডের ছোটোগল্প 'The Garden Party'-র মূল চরিত্র।

  • এখানে তারা ('they') বলতে সেই লোকজনকে বোঝানো হয়েছে যারা স্কটের বাড়ির সামনে ভিড় করেছিল যখন লরা সেখানে পৌঁছায়।

  • তার মায়ের কথামতো লরা স্কটদের বাড়িতে আসে ঝুড়ি ভর্তি করে সম্মেলনের অবশিষ্ট খাবার দিতে।


  • শেরিডানদের বাড়ির পর বড় রাস্তা শেষ হতেই, অন্ধকার ধোঁয়াটে গলিপথ শুরু হল। চাদর পরা মহিলা আর মোটা পশমী টুপি পরা পুরুষদের আনাগোনা চলছিল। কিছু লোক বেড়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল। বাচ্চারা দরজার সামনে খেলছিল। কুটিরগুলির থেকে একটা মৃদু গুনগুন শব্দ আসছিল। আলো-ছায়ার দপদপানি কাঁকড়ার মতো খেলা করছিল। বাড়ির কাছে অন্ধকারে একদল লোক ভিড় করেছিল। ক্রাচ নিয়ে একজন মহিলা সেখানে বসেছিলেন। তিনি চারিদিক দেখছিলেন এবং তাঁর পা-টা ছিল একটা খবরের কাগজের উপর। লরা কাছে আসতেই নিঃশব্দে ভিড় সরে গেল যেন তার আসাটা প্রত্যাশিতই ছিল এবং সবাই জানত যে সে আসছে।]

10. Who requested Laura to look at the dead body of Mr. Scott? Briefly describe the appearance of the deadbody. How did Laura feel after seeing the body of Mr Scott? [কে লরাকে অনুরোধ করেছিলেন স্কটের মৃতদেহ দেখার জন্য? মৃতদেহটি দেখতে কেমন লাগছিল তা সংক্ষেপে বর্ণনা করো। মিঃ স্কটের মৃতদেহ দেখে লরার কী অনুভূতি হয়েছিল?


Ans. The sister of Mrs. Scott requested Laura to look at the dead body of Mr. Scott. Laura came into the bedroom of the Scott family. There she saw a young man laid as if he was fast asleep and dreaming. His head was sunk in the pillow and his eyelids were closed. At the same time his face looked happy and contented, beautiful and wonderful as if a marvel had come to that place. As Laura saw the dead body of Mr. Scott she felt that after life's toilsome journey the man was now taking rest. He was now far away from this world of hypocrisy and display of wealth. Class distinction didn't matter to him. This marvel had come while they were enjoying the party. [মিসেস স্কটের বোন লরাকে অনুরোধ করেছিলেন মৃতদেহ দেখার জন্য।


  • লরা স্কটদের শোওয়ার ঘরে আসল। সেখানে সে দেখল একজন যুবক যেন গভীর ঘুমে আচ্ছন্ন আর স্বপ্ন দেখছে। তার মাথা বালিশে এবং চোখের পাতা বন্ধ। একই সঙ্গে তার মুখ দেখে সুখী, সন্তুষ্ট, সুন্দর ও অপূর্ব লাগছিল যেন সেখানে কোনো এক অলৌকিক ঘটনা ঘটেছে।

  • লরা যখন মিঃ স্কটের মৃতদেহ দেখল, সে অনুভব করল যেন জীবনের - ক্লান্তিকর যাত্রার শেষে মানুষটি বিশ্রাম নিচ্ছে। এই ভন্ডামি ও সম্পদ - প্রদর্শনের জগৎ থেকে সে অনেক দূরে। শ্রেণিবৈষম্য তাকে আর স্পর্শ করে না। যখন তারা সম্মেলনে আনন্দ করছিল, তখনই এই অলৌকিক ঘটনা ঘটেছে।]