My Last Duchess
SHORT ANSWER-TYPE
1. Who wrote the poem 'My Last Duchess'? What kind of poem is it? ['My Last Duchess' -কবিতার লেখক কে? এটি কী ধরনের কবিতা?] 1+1
Ans. Robert Browning wrote the poem 'My Last Duchess'.
It is a 'dramatic monologue'. ['My Last Duchess'-কবিতার লেখক হলেন রবার্ট ব্রাউনিং।
কবিতাটি একটি ড্রামাটিক মনোলগ (নাটকীয় একককথন)।]
2. When and where was the poem first pub-lished? [কখন ও কোথায় কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল?]
Ans. The poem was first published in "Dramatic Lyrics" in 1842. [কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮৪২ সালে "Dramatic Lyrics"-এ।]
3. What is the name of the Duke and what is the name of the Duchess? [ডিউক ও ডাচেসের নাম কী?]
Ans. The Duke was Alfonso II, the Duke of Ferrara The Duchess was Lucrezia de Medici. [ডিউক ছিলেন দ্বিতীয় আলফানসো, ফারারার ডিউক। ডাচেস ছিলেন লুক্রেজিয়া ডি মেডিসি।]
4. "That's my last Duchess"-Who is the speaker and who is spoken to? [বক্তা কে এবং কাকে এই কথাটি বলা হয়েছে?]
Ans. The speaker is the Duke of Ferrara and he is speaking to the envoy of a Count.
[বক্তা হলেন ফারারার ডিউক এবং পার্শ্ববর্তী কাউন্ট-এর একজন দূতকে এই কথাটি বলা হয়েছে।]
5. "I call/That piece a wonder"-What is referred to as 'that piece'? Who created this? ['That piece' বলতে কোন্ বস্তুকে বোঝানো হয়েছে? এটি " কার সৃষ্টি?] 1+1
Ans. The portrait of the Duke's last Duchess that is hanging on the wall, is referred to as 'that piece'.
Fra Pandolf, a famous painter, created this, ['That piece' বলতে ডিউক-এর বিগত প্রাক্তন ডাচেসের দেওয়ালে ঝুলন্ত প্রতিকৃতিকে বোঝানো হয়েছে।
বিখ্যাত চিত্রকর ফ্রা প্যান্ডল্ফ এই প্রতিকৃতি সৃষ্টি করেছিলেন।।
6. Where is the portrait of the Duchess painted? How does it look? [ডিউক ডাচেসের প্রতিকৃতিটি কোথায় আছে? এটি কিরকম দেখাচ্ছে?] 1+1
Ans. The portrait of the Duchess is painted on the wall of the Duke's private gallery.
It looks as if the Duchess were alive.
[ডিউক-এর ব্যক্তিগত সংগ্রহশালার দেয়ালে ডাচেসের প্রতিকৃতিটি আছে।
এটি দেখে মনে হচ্ছে ডাচেস যেন জীবন্ত।]
7. "I call/that piece a wonder"-Who is the creator of this 'wonder'? How long did he take? [এই 'wonder'-এর সৃষ্টিকর্তা কে? এটি সৃষ্টি করতে তাঁর কত সময় লেগেছে?] 1+1
Ans. Fra Pandolf, a famous painter, is the creator of this 'wonder.
He took only a single day to create this.
[এই 'wonder' টির সৃষ্টিকর্তা হলেন বিখ্যাত চিত্রকর ফ্রা-প্যান্ডল্ফ।
তিনি শুধুমাত্র একটি দিন নিয়েছিলেন এটি সৃষ্টি করতে।]
8. How did the strangers react on seeing the pictured countenance of the last Duchess? [ডিউক-এর বিগত ডাচেসের মুখাবয়ব এর প্রতিকৃতি দেখে আগন্তুকদের কী ধরনের প্রতিক্রিয়া হত?]
Ans. On seeing the pictured countenance of the Duchess, the strangers would turn to the Duke inquiringly. They seemed to ask (though they actually did not dare) how such a glance came in her face.
[ডিউকের বিগত ডাচেস মুখাবয়বের প্রতিকৃতি দেখে আগন্তুকরা কৌতূহলী হয়ে ডিউকের দিকে ফিরে তাকাতেন। তাদের মনে হত (যদিও তারা সাহস করে জিজ্ঞাসা করতে পারতেন না) কীভাবে তার মুখে এমন দৃষ্টি এল।]
9. "But to myself they turned"-Who are referred to as 'they'? Why did they turn only to the speaker? ['They' বলতে কী বোঝানো হয়েছে? তারা কেন শুধুমাত্র বস্তার দিকে ফিরত?] 1+1
Ans. In the quoted line 'they' refers to the strangers. *They turned only to the speaker because no one else but the Duke had the authority to draw the curtain.
[উদ্ধৃত পঙ্ক্তিতে 'they' বলতে আগন্তুকদের বোঝানো হয়েছে।
তারা শুধুমাত্র বস্তার দিকে ফিরে তাকাতেন কারণ ডিউক ছাড়া অন্য কারোর পর্দাটি সরানোর অধিকার ছিল না।]
10. "And seemed as they would ask me..."-Who is referred to as 'me'? What did they seem to ask? ['Me' বলতে কাকে বোঝানো হয়েছে? তারা কী জিজ্ঞাসা করেছে বলে মনে হত?] 1+1
Ans. In the line taken from Browning's 'My Last Duchess' the Duke is referred to as 'me'.
They seemed to ask what brought that passionate look in the eyes of the Duchess. [ব্রাউনিং-এর 'My Last Duchess' থেকে নেওয়া পঙ্ক্তিতে, 'Me' বলতে ডিউককে বোঝানো হয়েছে।
তারা যেন জিজ্ঞাসা করতে চান কীভাবে ডাচেসের চোখে এমন আবেগপূর্ণ দৃষ্টি এল।]
11. "...so, not the first are you...this" -Who is the person spoken to? What did he seemingly ask? [কাকে এটি বলা হয়েছে? তিনি কী জিজ্ঞাসা করেছিলেন?] 1+1
Ans. Here, the person spoken to is the envoy of a Count.
He seemingly asked how such deep passion-ate and earnest glance came to the Duchess' painted face. [এটি কাউন্ট-এর একজন দূতকে বলা হয়েছে।
তিনি সম্ভবত কিভাবে ডিউক-এর বিগত ডাচেসের মুখাবয়বের প্রতিকৃতি গভীর, আবেগমথিত এবং আন্তরিক ঝলকে পূর্ণ ছিল, তা জিজ্ঞাসা করেছিলেন।]
12. "Sir it was not/Her husband's presence only, called that spot/Of joy into the Duchess' cheek"-What else, according to the speaker, used to bring that spot of joy into the Duchess' cheek? [বক্তার মতানুসারে কী কী বিষয় ডাচেস গালে আনন্দের আভা নিয়ে আসত?]
Ans. Trivial compliments or courtesies brought that spot of joy into the Duchess' cheek. Fra Pandolf might have said that her mantle had covered the Duchess' wrist a bit too much or his painting would never be able to reproduce the beauty running down her chin.
[সামান্য প্রশংসা বা সৌজন্য ডাচেসের গালে আনন্দের আভা এনে দিত। ফ্রা প্যান্ডল্ফ হয়তো বলেছিলেন যে তার গাত্রাবরণ ডাচেসের কবজি পর্যন্ত বেশিরভাগ অংশটিই ঢেকে রেখেছে। অথবা তিনি হয়তো এভাবেও প্রশংসা করে থাকতে পারেন যে ডাচেসের চিবুক দিয়ে নেমে আসা এই গোলাপি আভা তার চিত্রকলা কখনোই ফুটিয়ে তুলতে পারবে না।]
13. "Such stuff/Was courtesy"-What was the courtesy? Or, "Such stuff/Was courtesy"-What is referred to as 'such stuff"? [কোন্টি সৌজন্য ছিল? অথবা, 'Such stuff' বলতে কি বোঝানো হয়েছে?]
Ans. The complimentary remarks passed by FraPandolf while painting the portrait of the Duch-ess were just courtesy. The painter might have remarked that her cloak was covering too great portion of her wrist or his art could never portray the rosy bloom running down her chin.
[ডাচেসের প্রতিকৃতি আঁকার সময় ফ্রা প্যান্ডল্ফের করা প্রশংসাসূচক মন্তব্যগুলি ছিল কেবল সৌজন্য। চিত্রকর হয়তো মন্তব্য করেছিলেন যে ডাচেসের গাত্রাবরণ তার কবজি পর্যন্ত বেশিরভাগ অংশই ঢেকে রেখেছে, অথবা, বলেছিলেন যে ডাচেসের চিবুক দিয়ে নেমে আসা এই গোলাপি আভা তার চিত্রকলা কখনোই ফুটিয়ে তুলতে পারবে না।]
14. "...all and each/Would draw from her alike the approving speech/Or blush, at least"-What are the things that would draw from her such approving speech or blush? [কোন্ কোন্ জিনিসগুলি তাঁর থেকে প্রশংসাসূচক বাক্য অথবা লজ্জারক্তিম ভাবের উদ্রেক করত?]
Ans. Some costly ornaments which the Duke had presented the Duchess the beauty of the sun-light, a branch of cherries given by some foolish admirer, a ride on a white mule-all these trifles would draw from her such approving speech or blush. [কিছু মূল্যবান অলংকার যা ডিউক তাঁর ডাচেসকে উপহার দিয়েছিলেন, সূর্যালোকের সৌন্দর্য, কোনো মূর্খ অনুরাগীর দেওয়া একগুচ্ছ চেরি একটি সাদা অশ্বেতরে (খচ্চরে) আরোহণ এই সকল তুচ্ছ বিষয় ডাচেসের কাছ থেকে প্রশস্তিভাষণ বা লজ্জারক্তিমতার উদ্রেক করত।]
15. "...she ranked/My gift of a nine-hundred-years-old name"-Who is 'she'? What does the expression mean? ['She' বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তব্যটির অর্থ কী?] 1+1
Ans. Here 'she' refers to the last Duchess.
The Duke was very proud of his royal ancestry which was nine-hundred-years-old. The title he bore indicates his aristocratic legacy. It was his point of disgust that his duchess held the ordinary gifts at par with the Duke's gift of a nine-hundred-years-old name.
[এখানে 'she' বলতে বিগত ডাচেসকে বোঝানো হয়েছে।
ডিউক তার নয়শো বছরের পুরানো বংশপরম্পরার ইতিহাস নিয়ে খুবই গর্বিত ছিলেন। যে পদবী তিনি বহন করেন তা ছিল তার অভিজাত উত্তরাধিকারের নিদর্শন। তাঁর কাছে এটাই বিরক্তির ছিল যে ডাচেস তার নয়শত বছরের পুরানো আভিজাত্যের উপহারের সঙ্গে অন্যান্য সাধারন উপহারকেও এক করে দেখতেন।]
16. "This grew"-What is meant by 'this'? ['This' বলতে কী বোঝানো হয়েছে?]
Ans. 'This' refers to the Duchess' habit of rendering her smile and favour without any discrimination of caste, class or dignity. She regarded even the Duke at par with all and sundry. ['This'-বলতে ডাচেসের কোনো জাতি, শ্রেণি বা মর্যাদার পার্থক্য না করেই হাসি ও অনুগ্রহ প্রদান করার অভ্যাসটিকে বোঝানো হয়েছে। এমনকি তিনি ডিউককেও সমস্ত সাধারণ মানুষের সমতুল্য মনে করতেন।]
17. "I gave commands"-Who gave command? What command did he give? [কে আদেশ দিয়েছিলেন? তিনি কী আদেশ দিয়েছিলেন?] 1+1
Ans. In the poem 'My Last Duchess', written by Robert Browning, the Duke of Ferrara gave command.
He gave the order of killing his duchess.
[রবার্ট ব্রাউনিং-এর লেখা 'My Last Duchess' কবিতায় ফারারার ডিউক আদেশ দিয়েছিলেন।
তিনি তাঁর স্ত্রীকে হত্যার আদেশ দিয়েছিলেন।]
18. "...is ample warrant"-Who is the person spoken to? What is the ample warrant about? [কাকে বলা হয়েছে? যথেষ্ট আশ্বাস কীসের ব্যাপারে দেওয়া হয়েছে?] 1+1
Ans. This is spoken by the Duke of Ferrara to the envoy of the Count.
The generosity of the Count is enough assurance for the Duke that his claim for a dowry will not be turned down. [এটি ফারারার ডিউক কাউন্টের দূতকে বলেছেন।
কাউন্টের উদারমনস্কতা ডিউকের কাছে সম্পূর্ণ আশ্বাসস্বরূপ যে তার পণের দাবী প্রত্যাখাত হবে না।]
19. "...as I avowed at the starting"-Who avowed and what did he avow? [কে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন এবং তিনি কি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন?]
Ans. The Duke of Ferrara avowed that the Count's daughter was his main source for attraction though he was expecting a good dowry from the Count. [ফারারার ডিউক প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে যদিও কাউন্টের কন্যা তার আকর্ষণের কেন্দ্রবিন্দু তবুও তিনি কাউন্টের থেকে বহুল পরিমাণে পণ প্রত্যাশা করছিলেন।]
20. "...thought a rarity"-What was a 'rarity'? Who made them? [কোন্ট্রি ছিল বিরল? কে সেটি তৈরি করেছিলেন?]
Ans. A bronze statue of Neptune taming a sea-horse was the 'rarity'.
Claus of Innsbruck, a sculptor, made them. [নেপচুন একটি সামুদ্রিক-ঘোড়াকে বশে আনছেন এমন একটি ব্রোঞ্জ মূর্তি ছিল বিরল।
'Claus of Innsbruck' একজন ভাস্কর সেটি তৈরি করেছিলেন।]
21. What rare piece of art did the Duke show to the envoy of a foreign Count? [একজন বিদেশি কাউন্টের দূতকে ডিউক কোন্ দূর্লভ শিল্পকর্ম দেখিয়েছিলেন?]
Ans. The rare piece of art that the Duke showed to the envoy was a wonderful statue of Neptune, the Roman sea-god who was taming a sea-horse. [ডিউক যে বিরল শিল্পকর্মটি দূতকে দেখিয়েছিলেন, তা হল রোমান সমুদ্র-দেবতা নেপচুনের একটি সামুদ্রিক-ঘোড়াকে বশে আনার বিস্ময়কর মূর্তি।]
22. Who is Neptune? What does the sculpture of Neptune taming a sea-horse symbolically suggest? [নেপচুন কে? নেপচুনের সামুদ্রিক-ঘোড়াকে বশে আনার ভাস্কর্যটি প্রতীকীভাবে কী বোঝায়?] 1+1
Ans. Neptune is the Roman god of sea.
The statue of Neptune represents the Duke's aspiration for total control. The image reflects the way the Duke controlled his previous wife and would control the next. In a word, it symbolises power, dominance and control. [নেপচুনের মূর্তিটি ডিউকের সম্পূর্ণ নিয়ন্ত্রণের আকাঙ্খাকে বোঝায়।
এই ভাস্কর্যটি ডিউক যেভাবে তার পূর্বের স্ত্রীকে নিয়ন্ত্রণ করতেন এবং ভবিষ্যতে যেভাবে তার পরবর্তী স্ত্রীকে নিয়ন্ত্রণ করবেন, তা প্রতিফলিত করে। এককথায় এটি ক্ষমতা, আধিপত্য এবং নিয়ন্ত্রণের প্রতীক।]
23. What do you know about the title and the ancestry of the Duke? [ডিউকের পদবী এবং বংশপরিচয় সম্পর্কে তুমি কী জান?]
Ans. The title of the Duke was nine-hundred-years-old. The Duke had a rich and aristocratic family background. [ডিউকের পদবী নয়শো বছরের পুরানো ছিল। ডিউকের ধনী এবং অভিজাত পারিবারিক ইতিহাস ছিল।]
24. What are the names of the Duke and the Duchess? [ডিউক এবং ডাচেসের নাম কী ছিল?]
Ans. The name of the Duke was Alfonso II, Duke of Ferrara. The name of the Duchess was Lucrezia, wife of Alfonso II. [ডিউকের নাম ছিল Alfonso II, ডিউক অফ ফারারা। ডাচেসের নাম ছিল Lucrezia যিনি ছিলেন Alfonso I।-এর স্ত্রী।]
25. "This grew, I gave command and all smile stopped together"-What character of the Duke is revealed here? [এই লাইনটির মাধ্যমে ডিউকের কোন্ চরিত্র প্রকাশিত হয় এখানে?] [WBCHSE XI Semester-II approved Model Set Question-2024]
Ans. The line reveals not only the possessive and dictatorial nature of the Duke, but also presents him as a cruel tyrant without any empathy. The line reveals not only the possessive and dictato-rial nature of the Duke, but also presents him as a cruel tyrant without any empathy.
[লাইনটি কেবলমাত্র ডিউকের কর্তৃত্ব পরায়ন, স্বেচ্ছাচারী প্রকৃতি প্রকাশ করে না, তার সহানুভূতিহীন, নিষ্ঠুর অত্যাচারী প্রকৃতিও আমাদের সামনে তুলে ধরে।]
26. How does Duchess respond to the white mule in the afternoon ride? [বিকেলবেলায় অশ্বেতর বা খচ্চরে চড়ে ভ্রমণে ডাচেস-এর কী ধরনের প্রতিক্রিয়া দেখা যায়?] [WBCHSE XI Semester-II approved Model Set Question-2024]
Ans. The white mule in her afternoon ride would draw from the Duchess an approving speech or blush. [বিকেলবেলায় খচ্চরে চড়ে ভ্রমন ডাচেস-এর মুখে প্রশংসার হাসি বা খুশির ছটা বয়ে আনত।]
LONG ANSWER-TYPE
1. "That's my last Duchess painted on the wall"-Who is the speaker? Who is spoken to? Why has the person spoken to come? Why is the Duchess painted on the wall now? [বক্তা কে? কাকে বলা হয়েছে? ওই ব্যক্তি কেন এসেছেন? কেন এখন ডাচেস দেয়ালে চিত্রিত হয়ে আছেন?]
Ans. The speaker of the quoted line is the Duke of Ferrara.
This is spoken to his guest, the envoy of a Count.
The envoy has come to negotiate about the marriage of the Count's daughter to the Duke.
The Duchess is painted on the wall because she is no more alive. The simplicity and expansive nature of the Duchess displeased the Duke who was basically an egotist. Moreover, he nursed a grudge against her for not giving any special favour to him. So he got her murdered. Only a lifelike portrait is painted on the wall in her memory and to show off the Duke's love for art.] [উদ্ধৃতাংশটির বক্তা হলেন ফারারার ডিউক।
উদ্ধৃতাংশটি ফারারার ডিউক তার অতিথি কাউন্টের দূতকে উদ্দেশ্য করে বলেছেন।
ওই দূত কাউন্টের কন্যার সাথে ডিউকের বিবাহ সম্পর্কিত কথা বলার জন্য এসেছেন।
ডাচেসের ছবি দেয়ালে আঁকা হয়েছে কারণ তিনি আর জীবিত নেই।
ডাচেসের সরলতা এবং মিশুকে প্রকৃতি ডিউককে ক্ষুন্ন করেছিল যিনি নিজেই আসলে একজন আত্মঅহংকারী ব্যক্তি ছিলেন। তা ছাড়া তিনি ডাচেসের প্রতি রাগ পোষণ করতেন যেহেতু ডাচেস তার প্রতি কোনো বিশেষ আনুকুল্য দেখাতেন না। তাই তাকে হত্যা করানো হয়। এখন ডাচেসের একটি ছবি দেয়ালে আঁকা হয়েছে তার স্মৃতি হিসেবে এবং তারই সাথে ডিউকের শিল্পের প্রতি ভালোবাসার প্রমাণ হিসেবে।]
2. Whom does the Duke speak to about the last Duchess? Why? What account of the life and death of the Duchess does he give? [ডিউক কার কাছে এবং কেন তার বিগত ডাচেস সম্পর্কে বলেছেন কেন? ডাচেসের জীবন এবং মৃত্যু সম্পর্কিত কী বর্ণনা তিনি দিয়েছেন?] 1+2+3
Ans. The Duke speaks about his last Duchess to an unnamed envoy of a neighbouring Count.
The envoy has come with an offer of marriage on behalf of the daughter of the Count. The Duke draws his attention to the painting of his last Duchess. Seeing his inquisitive eyes, the Duke speaks about the Duchess to satisfy his curiosity. At the same time he cleverly lets them know about his aristocracy, pedigree, taste, wealth and power of dominance.
The Duchess was a lady of pleasant personality. She was so innocent and down to earth that she never made any discrimination of class or dignity. She could not put on the appearance of dignity to look down upon the slightest courtesy. Simple appreciations or trivial gifts brought innocent smile of gratitude on her face. She never felt it necessary to show any special favour to the Duke or his title. These made the Duke angry. He thought that his wife was overstepping the bounds of modesty and decorum. He decided to put an end to this forever. So, the Duchess was killed.
[ডিউক এখানে প্রতিবেশী কাউন্টের একজন নামহীন বার্তাবাহকের কাছে তাঁর প্রাক্তন ডাচেসের কথা বলেছেন।
এই বার্তাবাহক বা দূত কাউন্টের কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন। ডিউক তাঁর প্রাক্তন ডাচেসের ছবি তাঁকে দেখাচ্ছেন। তাঁর কৌতূহলী চোখ দেখে বুঝতে পেরে ডিউক তাঁর কৌতূহল নিবারণ করার জন্য তাঁর ডাচেসের সম্পর্কে বলছেন। একইসঙ্গে তিনি চতুরভাবে বুঝিয়ে দিচ্ছেন তাঁর আভিজাত্য, বংশমর্যাদা, রুচি, সম্পদ এবং কর্তৃত্বের ক্ষমতা সম্পর্কে।
ডাচেস ছিলেন অত্যন্ত মনোরম ব্যক্তিত্বের একজন মহিলা। তিনি ছিলেন এতটাই সরল এবং সাধারণ যে তিনি শ্রেণি বা মর্যাদার বৈষম্য করতেন না। মর্যাদার অহংকারে নিজেকে মুড়ে মানুষের ভালোবাসা বা সাধারণ সৌজন্যগুলিকে খাটো করে দেখবার অভ্যাস তার ছিল না। সামান্য প্রশংসা বা অতি তুচ্ছ উপহারও তাই তার মুখে অত্যন্ত সরল কৃতজ্ঞতার হাসি ফুটিয়ে তুলত। ডিউকের প্রতি আলাদা আনুগত্য দেখাবার প্রয়োজন তিনি উপলব্ধি করতেন না। এর ফলে ডিউক ক্ষুন্ন হন। তিনি মনে করলেন যে তাঁর স্ত্রী ভব্যতা ও শালীনতার সীমাকে ছাড়িয়ে যাচ্ছেন। তিনি চিরকালের জন্য এসব বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিলেন। তাই ডাচেসকে হত্যা করা হল।]
3. "I call/That piece a wonder now"-Where is the line extracted from? Who is the poet? Who is the speaker? Who is the person spoken to? Who created that piece of wonder? How long did he take for this? [লাইনটি কোথা থেকে উদ্ভত হয়েছে? কবি কে? বক্তা কে? কাকে বলা হয়েছে?ওই বিস্ময়কর বস্তুটি কে সৃষ্টি করেছিলেন? সেটির জন্য তিনি কত দিন সময় নিয়েছিলেন?]
Ans. The line is extracted from the famous poem 'My Last Duchess.'
The poet is Robert Browning.
The speaker here is the Duke of Ferrara.
The Duke told this to the envoy of a Count.
According to the Duke, 'that piece a wonder' was e created by a famous artist named Fra Pandolf.
The Duke informs the envoy that the artist Fra d Pandolf busily worked for the whole day and the result was this wonderful work of art.
উদ্ধৃতাংশটি একটি বিখ্যাত কবিতা 'My Last Duchess' থেকে নেওয়া হয়েছে।
কবি হলেন রবার্ট ব্রাউনিং।
এখানে বক্তা হলেন ফারারার ডিউক।
ডিউক কাউন্টের দূতকে একথা বলেছেন।
ডিউকের কথানুযায়ী, ('that piece a wonder') ওই বিস্ময়কর শিল্পকর্মটি সৃষ্ট হয়েছে ফ্রা প্যান্ডল্ফ নামের একজন বিখ্যাত শিল্পীর দ্বারা।
ডিউক দূতকে জানাচ্ছেন যে, শিল্পী ফ্রা প্যান্ডল্ফ একটা সম্পূর্ণ দিন অত্যন্ত ব্যস্ততার সঙ্গে কাজ করেছিলেন এবং তারই ফলশ্রুতিতে তৈরি হয়েছিল এই বিস্ময়কর শিল্পকর্মটি।]
4. "...for never read/Strangers like you that pictured countenance"-Who is the speaker? Whose pictured countenance is referred to here? Sketch a pen picture of the person spoken about. [বক্তা কে? কার চিত্রায়িত মুখাবয়বের কথা উল্লেখ করা হয়েছে? উল্লেখিত ব্যক্তির চরিত্র চিত্রণ করো।] 1+1+4
Ans. In the above line quoted from Browning's 'My Last Duchess', the speaker is the Duke of Ferrara and an envoy of a neighbouring Count is the person spoken to. * The pictured countenance of his last Duchess is referred to here.
The Duchess was a very frank-hearted and rollicking lady. She had a genial disposition and zest for life. She was a simple and straight-forward soul with no complexity or pride whatsoever. She was so innocent and down-to-earth that she never made any discrimination of class or dignity. She could not put on the appearance of dignity to look down upon the slightest courtesy. Simple appreciations or trivial gifts made her happy. She admired everything regardless of its value. Even she never felt it necessary to show any special favour to the Duke. But these used to hurt the royal pride and dignity of the Duke. So, the Duke could not prevail over her and got her murdered [ব্রাউনিং-এর 'My Last Duchess' কবিতা থেকে উদ্ধৃত এই অংশের বক্তা হলেন ফরারার ডিউক এবং তিনি একজন প্রতিবেশী কাউন্টের প্রেরিত দূত বা বার্তাবাহককে উদ্দেশ্য করে এই কথাগুলি বলেছিলেন।
তার বিগত ডাচেসের ছবি বা অবয়ব-এর কথা এখানে বোঝানো হয়েছে।
ডাচেস ছিলেন অত্যন্ত খোলামেলা এবং আনন্দ প্রিয় স্বভাবের একজন মহিলা। তিনি ছিলেন যেমন অমায়িক তেমনই প্রাণোচ্ছল। তিনি সরল এবং সাধাসিধা মহিলা ছিলেন যার মধ্যে অহংকারের জটিলতা ছিল না। তিনি এতটাই সরল এবং মাটির মানুষ ছিলেন যে তিনি কখনও মানুষের শ্রেণি বা মর্যাদার বৈষম্য করতেন না। মর্যাদার অহংকারে নিজেকে মুড়ে মানুষের ভালোবাসা বা সাধারণ সৌজন্যগুলিকে খাটো করে দেখবার অভ্যাস তাঁর ছিল না। সামান্য প্রশংসা বা অতি তুচ্ছ উপহারও তাই তাঁর মুখে হাসি ফুটিয়ে তুলত। মূল্যের বিচার না করে তিনি সবকিছুকে প্রশংসার চোখে দেখতেন। এমনকি তিনি ডিউকের প্রতি কোনো বিশেষ আনুগত্য দেখাবার প্রয়োজন বোধ করতেন না। কিন্তু এইসব ডিউকের রাজকীয় অহংকারকে আঘাত করে। তাই ডিউক তাঁকে আর সহ্য করতে পারলেন না এবং তাঁকে হত্যা করালেন।]
5. "Sir, it was not/Her husband's preserve only, called that spot/Of joy into the Duchess' cheek"-From where is the line been extracted? Who is referred to as 'Sir'? Who is spoken about? What brought that spot of joy according to the speaker? [কোথা থেকে লাইনটি উদ্ভূত করা হয়েছে? এখানে 'Sir' বলতে কাকে বোঝানো হয়েছে? কার সম্বন্ধে বলা হয়েছে? বক্তার মতে কী ওই আনন্দের আমেজ সৃষ্টি করেছিল?]
Ans. The line has been extracted from Robert Browning's famous poem 'My Last Duchess'.
Here, the word 'Sir' refers to the envoy of the Count.
The Duke here speaks about his last Duchess who is no longer alive now.
According to the Duke, the spot of joy in the Duchess' cheek was not because of her husband's presence only. Fra Pandolf might have said that the cloak was covering too great portion of her wrist. He might have complimented that his painting wouldn't be able to emulate the rosy bloom running down her chin. Such trifles or courtesies inspired the blush. [উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে রবার্ট ব্রাউনিং-এর বিখ্যাত কবিতা 'My Last Duchess' থেকে।
এখানে 'Sir' কথাটির দ্বারা কাউন্টের দূতকে বোঝানো হয়েছে। ডিউক এখানে তাঁর প্রাক্তন ডাচেস যিনি আর বেঁচে নেই, তাঁর সম্পর্কে বলেছেন।
ডিউকের মতে ডাচেসের মুখে এই আনন্দের চিহ্ন কেবল তার স্বামীর উপস্থিতির কারণে দেখা যেত না। ফ্রা প্যান্ডল্ফ হয়তো বলেছিলেন যে তার গাত্রাবরণ তার কবজি পর্যন্ত বেশিরভাগ অংশটাই ঢেকে রেখেছে। অথবা তিনি হয়তো এভাবেও প্রশংসা করে থাকতে পারেন যে রানির চিবুক দিয়ে নেমে আসা এই গোলাপি আভা তার চিত্রকলা কখনোই ফুটিয়ে তুলতে পারবে না। এই ধরনের তুচ্ছ প্রশংসা বা নিতান্ত সৌজন্য তার মুখে এই আনন্দের অভিব্যক্তি ফুটিয়ে তুলত।]
6. "She had/A heart-how shall I say?-too soon made glad"-Who said this and to whom? What instances does the speaker give in this regard? [কে, কাকে একথা বলেছে? এই প্রসঙ্গে বক্তা কী কী উদাহরণ দিয়েছেন?] 1+1+4
Ans. The Duke of Ferrara said these words to the envoy of a Count whose daughter he is going to marry.
The Duke explains to the envoy that his last Duchess had no sense of self-dignity or status, she was a lady who could be made glad or impressed very easily with very trivial things. Her looks went on everywhere and she valued everything alike. A simple compliment from the artist made her blush vividly. She was as appreciative of her husband's costly gift as of a simple cherry branch given to her by any common man. She was easily and equally pleased to enjoy the beauty of the sunset or a ride on her white mule round the terrace. [ফারারার ডিউক এই কথাগুলি একজন কাউন্টের দূতকে বলেছেন যে কাউন্টের কন্যাকে তিনি বিয়ে করতে চলেছেন।
ডিউক দূতের কাছে ব্যাখ্যা করছেন যে, তার বিগত ডাচেসের আত্মসম্মানবোধ বা নিজের অবস্থানগত কোনো ধারণা ছিল না। তিনি ছিলেন এমন একজন মহিলা যাকে খুব তুচ্ছ জিনিসের দ্বারা খুব সহজেই খুশি করা যেত। তার দৃষ্টি ছিল সর্বত্র এবং তিনি সবকিছুকে সমান মূল্য দিতেন। শিল্পীর কাছ থেকে সামান্য প্রশংসা তাকে স্পষ্টত লজ্জায় রাঙা করে তুলেছিলেন। তার স্বামীর দ্বারা দেওয়া কোনো মূল্যবান উপহার তার কাছে ততটাই প্রশংসনীয় যতটা কোনো সাধারণ মানুষের তাকে দেওয়া এক সাধারণ একগুচ্ছ চেরি গাছের ডাল প্রশংসনীয়। তিনি সহজেই এবং সমানভাবে উপভোগ করতে খুশি হতেন সূর্যাস্তের সৌন্দর্য বা চত্বরময় সাদা অশ্বতরের উপর চড়ে ভ্রমণ।]