The Man Who Wished to be Perfect' from Folk


LONG ANSWER-TYPE


1. Why was the king anxious to have a son? Who offered to help him and how? What condition did he impose? [ রাজা কেন পুত্রসন্তান লাভের জন্য ব্যাকুল ছিলেন? কে তাঁকে সাহায্য করার প্রস্তাব দিয়েছিলেন এবং কীভাবে? তিনি কী শর্ত আরোপ করেছিলেন?] 1+2+2.


Ans. The king had no descendent to inherit his name, wealth and kingdom. That is why the king was anxious to have a son.


  • A religious mendicant offered to help him. He said that he would give the queen a medicine. After swallowing that, she would give birth to twin sons. That is how the mendicant offered to help the king.


  • He also said that the king and queen would have to hand over one of those twin sons to him and keep the other with them. This was the condition he imposed.

[রাজার নাম, সম্পত্তি ও রাজত্ব উত্তরাধিকার সূত্রে পাওয়ার মতো রাজার কোনো বংশধর ছিল না। সেইজন্যই রাজা 'পুত্রসন্তান লাভের জন্য ব্যাকুল ছিলেন।

  • এক ভিক্ষাজীবী সন্ন্যাসী তাঁকে সাহায্য করার প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি রানিকে একটি ওষুধ দেবেন। সেটি (গিলে) খাওয়ার পর রানি যমজ পুত্রসন্তানের জন্ম দেবেন। এইভাবেই। ভিক্ষাজীবী সন্ন্যাসী রাজাকে সাহায্য করার প্রস্তাব দিয়েছিলেন।

  • তিনি আরও বলেছিলেন যে রাজা এবং রানিকে ওই দুই যমজ পুত্রদের একজনকে তাঁকে দিতে হবে এবং অন্যজনকে নিজেদের সাথে রাখতে হবে। তিনি এই শর্তটিই আরোপ করেছিলেন।]

2. Why do you think that the mendicant's condition appeared somewhat hard to the king and the queen? Why did the king accept the condition in spite of that? What did the king and the queen think when the mendicant did not appear to claim his share for quite a many years? [ভিক্ষাজীবী সন্ন্যাসীর শর্তটি রাজার এবং রানির কাছে খানিকটা নির্দয় কেন মনে হয়েছিল বলে তোমার মনে হয়? তা সত্ত্বেও রাজা কেন শর্তটি মেনে নিয়েছিলেন? অনেক বছর সন্ন্যাসীটি না আসায় রাজা ও রানি কী ভেবেছিলেন?] 2+1+2


Ans. After swallowing the mendicant's medicine, the queen would give birth to twin sons. But they would have to hand over one of them to him. It is very painful for any father and mother to part away with their son or daughter. That is why, the mendicant's condition appeared somewhat hard to the king and the queen.


  • The king was anxious to have a son so that he could pass on his name, wealth and kingdom to that son. So he accepted the condition in spite of it being very hard.


  • When the mendicant did not appear to claim his share for as many as sixteen years, the king and the queen thought that as he was old he was no more in the world.

[সন্ন্যাসীর ওষুধটি (গিলে) খাওয়ার পর রানি যমজ পুত্রসন্তানদের জন্ম দেবেন। কিন্তু তাদের একজনকে সন্ন্যাসীকে দিয়ে দিতে হবে। যে-কোনো বাবা বা মা-এর পক্ষে তাঁদের পুত্র বা কন্যাসন্তান-এর সঙ্গে বিচ্ছেদ খুবই কষ্টদায়ক। তাই সন্ন্যাসীর শর্তটি রাজা এবং রানির কাছে খানিকটা কঠিন (নির্দয়) বলে মনে হয়েছিল।

  • রাজা, পুত্র সন্তান-এর জন্য ব্যাকুল ছিলেন তাঁর নাম, সম্পত্তি ও রাজত্ব তাকে তার হাতে তুলে দেওয়ার জন্য। সেইজন্যই সেই শর্ত নির্দয় হওয়া সত্ত্বেও তিনি তা মেনে নিয়েছিলেন।

  • যখন তাঁর অংশ নেওয়ার জন্য দীর্ঘ ষোলো বছর সন্ন্যাসী এসে উপস্থিত হননি, তখন রাজা ও রানি ভেবেছিলেন যে যেহেতু তিনি বৃদ্ধ ছিলেন তিনি আর পৃথিবীতে নেই।

3. What was arranged for the upbringing of the princes? When did the mendicant finally make his appearance to claim a prince? How did it affect the king and the queen? [রাজপুত্রদের লালন পালন-এর জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল? সন্ন্যাসী অবশেষে কখন একজন রাজপুত্রকে দাবি করার জন্য এসে উপস্থিত হয়েছিলেন? সেই আগমন রাজা ও রানিকে কীভাবে প্রভাবান্বিত করেছিল?] 2+1+2


Ans. For the proper upbringing of the princes, tutors were appointed to educate them properly. Their progress was rapid. They were also trained in the skills of riding and shooting with the bow.


  • The mendicant finally made his appearance to claim a prince, when the princes were sixteen years old.


  • At this, the hearts of the king and the queen seemed to dry up and it was as if they were plunged into a sea of sadness.

[ রাজপুত্রদের সঠিক লালন পালন-এর জন্য, তাদের সঠিক শিক্ষা প্রদানের জন্য মাস্টারমশাই নিয়োগ করা হয়েছিল। তাদের অগ্রগতি দ্রুততা লাভ করেছিল। তাদের অশ্বারোহণ এবং তিরন্দাজি প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।


  • যখন রাজপুত্রদের বয়স ষোলো বছর, তখন সন্ন্যাসী একজন রাজপুত্রকে দাবি করার জন্য অবশেষে এসে উপস্থিত হয়েছিলেন।

  • এর ফলে রাজা ও রানির অন্তরাত্মা নিষ্প্রভ হয়ে গিয়েছিল এবং এমন মনে হয়েছিল যেন তাঁরা শোকের এক সাগরে নিমজ্জিত হয়েছেন।]

4. Why could not the king and the queen refuse to give one of the princes to the mendicant? Which dilemma did they face? How did the princes react/respond to that? How was it solved ultimately? [সন্ন্যাসীকে একজন রাজপুত্র দিয়ে দেওয়ার থেকে রাজা ও রানি বিরত হতে পারেননি কেন? আরও একটি কোন্ দ্বিধার মুখোমুখি তাঁরা হয়েছিলেন? রাজপুত্রদের সেই পরিপ্রেক্ষিতে কী প্রতিক্রিয়া ছিল? অবশেষে কীভাবে সেটার সমাধান হয়েছিল?]


Ans. The mendicant could turn both the princes, the king and the queen, the palace, and, even the whole kingdom into ashes by his curse. That is why the king and the queen could not refuse to give one of the princes to the mendicant.


  • Both the princes were equally dear to the king and the queen. Therefore, they could not decide as to which prince they should hand over to the mendicant. It was the dilemma that they faced.


  • Each of the princes said that he would go. The younger reasoned that the elder should stay as he was the pride of their father. While the elder argued that the younger should stay as he was the joy of their mother. That is how the princes reacted to the situation.


  • There was a lot of arguments. But after much

lamentation and mourning it was decided that the younger should stay and the elder should go.


[তাঁর অভিশাপ দ্বারা সন্ন্যাসী দুজন রাজপুত্র, রাজা এবং রানি, রাজপ্রাসাদ এবং এমনকি গোটা রাজত্বটিকে ভস্মীভূত করে দিতে পারতেন। সেইজন্যই রাজা এবং রানি সন্ন্যাসীকে একজন রাজপুত্র দিয়ে দেওয়ার থেকে বিরত হতে পারেননি।


  • দুজন রাজপুত্রই রাজা এবং রানির কাছে সমান প্রিয় ছিল। সুতরাং কোন্ রাজপুত্র সন্ন্যাসীকে দেওয়া হবে এই একটি দ্বিধার তাঁরা মুখোমুখি হয়েছিলেন।

  • উভয় রাজপুত্রই উভয়েই বলেছিল যে সে যাবে। ছোটোজন যুক্তি দিয়েছিল যে বড়ো রাজপুত্রেরই বাড়িতে থেকে যাওয়া দরকার কারণ সে ছিল তার বাবার গর্ব। অপরদিকে বড়ো রাজপুত্র কারণ দেখিয়েছিল যে ছোটো রাজপুত্রেরই বাড়িতে থেকে যাওয়া দরকার কারণ সে ছিল তাদের মা-এর আনন্দ। সেই পরিপ্রেক্ষিতে এটাই ছিল রাজপুত্রদের প্রতিক্রিয়া।

  • প্রচুর দুঃখপ্রকাশ ও অনুশোচনার পরে অবশেষে এটাই সিদ্ধান্ত হয়েছিল যে ছোটো রাজপুত্র থেকে যাবে এবং বড়ো রাজপুত্র যাবে।]

5. What did the elder prince do before leaving for the forest with the mendicant? What did he say to his parents and brother then? How did he ultimately bid goodbye to them? [সন্ন্যাসীর সাথে জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করার আগে বড়ো রাজপুত্র কী করেছিল? তখন সে তার মা, বাবা ও ভাই-কে কী বলেছিল? অবশেষে সে কীভাবে তাদের বিদায় জানিয়েছিল?] 2+2+1


Ans. Before leaving for the forest with the mendicant, the elder prince planted a tree with his own hands, in the courtyard of the palace.


  • At that time, he told his parents and brother that, that tree was his life. If they saw the tree to be green and fresh, they should know that everything was fine with him. However, if they saw the tree fade in some parts they should know that something was wrong with him. When they would find the whole tree fade, they should know that he was dead.


  • Ultimately, he kissed and embraced his parents and brother and bid them goodbye.

[ সন্ন্যাসীর সাথে জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করার আগে বড়ো রাজপুত্র রাজপ্রাসাদের প্রাঙ্গণে তার নিজের হাতে একটি বৃক্ষরোপণ করেছিল।

  • সেই সময়, সে তার মা, বাবা ও ভাইকে বলেছিল যে গাছটি তার প্রাণ; যদি তাঁরা দেখেন যে গাছটি সবুজ ও তরতাজা আছে, তাহলে তাঁরা বুঝবেন যে তার সবকিছু ঠিক আছে; অবশ্য, যদি তাঁরা গাছটিকে কিছু কিছু স্থানে ফ্যাকাশে হয়ে যেতে দেখেন, তাহলে তাঁরা বুঝবেন যে তার সঙ্গে কিছ গণ্ডগোল হয়েছে, এবং যখন তাঁরা দেখবেন যে পুরো গাছটা ফ্যাকাশে হয়ে গেছে, তখন তাঁরা বুঝবেন যে সে মৃত।

  • অবশেষে সে তার মা, বাবা ও ভাইকে চুম্বন ও আলিঙ্গন করেছিল এবং তাঁদের বিদায় জানিয়েছিল।]

6. Whom did the elder prince have as companions as he proceeded towards the forest with the mendicant? How did he get them? Where did they reach at last? [সন্ন্যাসীর সাথে যখন সে জঙ্গলের দিকে অগ্রসর হয়েছিল, তখন বড়ো রাজপুত্র সঙ্গী হিসেবে কাদের পেয়েছিল? কীভাবে সে তাদের সঙ্গ পেয়েছিল? অবশেষে তারা কোথায় পৌঁছেছিল?] 2+2+1


Ans. As he proceeded towards the forest with the mendicant, the elder prince had a dog's whelp or a puppy and a hawk's young one as his companions.


  • On their way to the forest, at first, the mendicant and the elder prince found some puppies on the road-side. One of the puppies expressed his wish to go with the young man whom he considered to be a prince. Its mother allowed it to go with him. At a short distance they spotted a hawk and its young ones on a tree. A young hawk asked its mother to let it go with the handsome youth whom he guessed to be the son of a king. Its mother permitted it to accompany him. That is how the elder prince got his companions.


  • At last, they went into the depth of the forest, far away from human-habitation and reached a leaf-thatched hut which was the mendicant's cell.

[সন্ন্যাসীর সাথে যখন সে জঙ্গলের দিকে অগ্রসর হয়েছিল, তখন বড়ো রাজপুত্র সঙ্গী হিসেবে একটি কুকুরের শাবক বা কুকুর ছানা এবং একটি বাজপাখির শাবককে পেয়েছিল।

  • জঙ্গলে যাওয়ার রাস্তায়, প্রথমে সন্ন্যাসী এবং বড়ো রাজপুত্র রাস্তার ধারে কতকগুলি কুকুর ছানাকে দেখতে পেয়েছিল। একটি কুকুর ছানা সেই যুবকটির সাথে তার যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল যাকে তার এক রাজপুত্র বলে মনে হয়েছিল। তার মা তাকে তার সাথে যাওয়ার অনুমতি দিয়েছিল। পথে আর খানিকটা পরে, তারা একটি গাছের ওপর একটি বাজপাখি আর তার শাবকদের লক্ষ করেছিল। একটি শাবক তার মাকে তাকে সেই সুদর্শন যুবকটির সাথে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল, যাকে সে একজন রাজার পুত্র বলে অনুমান করেছিল। শাবকটির মা তাকে সেই যুবকটিকে সঙ্গ দিতে অনুমতি দিয়েছিল। এইভাবেই বড়ো রাজপুত্র তার সঙ্গীদের পেয়েছিল।

  • অবশেষে, তারা জঙ্গলের গভীরে প্রবেশ করেছিল, যেটা ছিল জনবসতি থেকে অনেক দূরে, এবং পাতা নিয়ে ছাউনি দেওয়া একটি কুটিরে পৌঁছেছিল, যেটি ছিল সন্ন্যাসীর ক্ষুদ্র বাসস্থান।]