Nobel Lecture


SHORT ANSWER-TYPE


1. What was the full name of Mother Teresa? [মাদার টেরেসার পুরো নাম কী ছিল?]


Ans. The full name of Mother Teresa was Agnes Gonxha Bojaxhiu. [মাদার টেরেসার পুরো নাম ছিল অ্যাগনেস গঞ্জা বোজাক্সহিউ।]


2. Where was Mother Teresa born? [মাদার টেরেসা কোথায় জন্মেছিলেন?]


Ans. Mother Teresa was born at Skopje, Mcedonia in 1910 in the then Ottoman Empire.

[মাদার টেরেসা তৎকালীন অটোমান সাম্রাজ্যের স্কোপজেতে ১৯১০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।]


3. Which prayer did Mother Teresa propose to pray at the reception of her Nobel Prize? [ মাদার টেরেসা তাঁর নোবেল পুরস্কার প্রাপ্তির সময়ে কোন্ প্রার্থনাটি করার প্রস্তাব উত্থাপন করেছিলেন?]


Ans. Mother Teresa proposed to pray the prayer of St. Francis of Assisi at the reception of her Nobel Prize.


[মাদার টেরেসা তাঁর নোবেল পুরস্কার প্রাপ্তির সময়ে অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসের প্রার্থনাটি করার প্রস্তাব উত্থাপন করেছিলেন।]


4. When do they pray the prayer of St. Francis of Assisi everyday? [কখন তারা অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসের প্রার্থনাটি রোজ করেন?]


Ans. They pray the prayer of St. Francis of Assisi after the Holy Communion everyday.


[তারা পবিত্র কমুনিয়নের পরে অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসের প্রার্থনাটি করেন।]


5. What is Holy Communion? [পবিত্র কমিউনিয়ন কী?]


Ans. A Holy Communion, also known as the Lord's Supper, is a practice followed by the whole Church in remembrance of the sacrifice of Christ


[পবিত্র কমিউনিয়ন, যা প্রভুর ভোজ হিসাবেও পরিচিত, এমন একটি রীতি যা সমগ্র গির্জা জিশুর আত্মত্যাগকে স্মরণ করে পালন করে।]

6. How the prayer of St. Francis of Assisi is relevant in the present time? [কীভাবে অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসের প্রার্থনা বর্তমান সময়ের সঙ্গে প্রাসঙ্গিক?]


Ans. The difficulties of the present time and those of the time four to five hundred years back when the prayer was composed, are the same.


 [বর্তমান সময়ের সমস্যাবলী এবং চার থেকে পাঁচশো বছর আগে প্রার্থনাটি রচিত হওয়ার সময়ের সমস্যাবলী এক।]

7. How much did God love this world? [ঈশ্বর এই পৃথিবীকে কতটা ভালোবেসেছেন?]


Ans. God loved this world so much that it hurt Him to give His son, Jesus to us.


[ঈশ্বর এই পৃথিবীকে এতটাই ভালোবেসেছেন যে তাঁর পুত্র জিশুকে এই পৃথিবীকে দিতে তিনি আঘাত পেয়েছেন।]

8. "As soon as he came in her life" -Who came in whose life? [কে, কার জীবনে এলেন?]


Ans. Jesus Christ, the son of God, came to the life of Virgin Mary.


[ঈশ্বরের পুত্র জিশুখ্রিস্ট, কুমারী মেরির জীবনে এলেন।]


9. What did Jesus do to make sure that we remember his great love? [তাঁর মহৎ ভালোবাসাকে যাতে আমরা মনে রাখি তা সুনিশ্চিত করতে জিশু কী করেছেন?]


Ans. Jesus sacrificed himself as the bread of life to satisfy our hunger for his love. [জিশু নিজেকে জীবনধারণের রুটিতে পরিণত করেছেন তাঁর প্রতি আমাদের ভালোবাসার ক্ষুধাকে নিবৃত্ত করতে।]


10. Who was St. John? [সেন্ট জন কে?]


Ans. St. John is known as John, the Baptist; St. John, the Forerunner, active in the Jordan river area in the early 1st century A.D. He is known as Prophet Yahya in Islam.


[জন, দ্য ব্যাপটিস্ট, অগ্রবর্তী সেন্ট জন নামে পরিচিত, সেন্ট জন জর্ডন নদী এলাকায় প্রথম শতাব্দীতে সক্রিয় ছিলেন। ইসলাম ধর্মীদের কাছে তিনি পয়গম্বর ইয়াহিয়া নামে পরিচিত।]


SHORT ANSWER-TYPE (1+1)


1. Who was Mother Teresa? [মাদার টেরেসা কে ছিলেন?]


Ans. Mother Teresa was a Nobel Laureate, Christian Missionary and Saint, born at Skopje, in the then Ottoman Empire. She came to Calcutta at the age of 19. She taught at Loreto Convent in Darjeeling. Later, she founded "The Missionar-ies of Charity" in Calcutta in 1948 and devoted her whole life to serve the poor, the dying and the suffering humanity.


[মাদার টেরেসা একজন নোবেল পুরস্কারপ্রাপ্ত খ্রিস্টান মিশনারী এবং সন্ত, যিনি তৎকালীন অটোমান সাম্রাজ্যের অন্তর্গত স্কোপজেতে জন্মেছিলেন। তিনি উনিশ বছর বয়সে কলকাতায় আসেন। তিনি দার্জিলিংয়ের লরেটো কনভেন্টে পড়াতে শুরু করেন। পরে ১৯৪৮ খ্রিস্টাব্দে তিনি কলকাতায় "The Missionaries of Charity" প্রতিষ্ঠা করেন এবং তাঁর সারাজীবন দরিদ্র, মুমূর্ষু ও যন্ত্রণাক্লিষ্ট মানুষের সেবায় উৎসর্গ করেন।]


2. What is Gospel? Whose Gospel make the New Testament? [সুসমাচার কী? কাদের সুসমাচার নিয়ে নতুন টেস্টামেন্ট বা নিয়মাবলী সংকলিত হয়েছে?] 1+1


Ans. Gospel is the account of the life of Jesus.


  • The preaching of Jesus is in Gospel. Four Gospels by John, Luke, Matthew and Mark are there in the New Testament. [সুসমাচার হল জিশুর জীবনের ঘটনার বিবরণ। সুসমাচারে জিশুর ধর্মপ্রচারের কথা আছে।

নতুন টেষ্টামেন্টে জন, লুক, ম্যাথিউ ও মার্ক এই চারজনের সুসমাচার আছে।]


3. What is the beginning love? How one should meet others to begin love? [ভালোবাসার শুরু কী? ভালোবাসা শুরু করতে কীভাবে একজন অন্যজনের সঙ্গে সাক্ষাৎ করবে?] 1+1


Ans. Smile is the beginning of love.


  • One should meet another with a smile to naturally begin to love each other. [হাসি হল ভালোবাসার শুরু।


  • পরস্পরকে ভালোবাসার জন্য একজনের অন্যজনের সাথে দেখা হলে হাসি হেসে সাক্ষাৎ করা উচিত।

4. What did Mother talk about to the fourteen professors from the United States? [যুক্তরাষ্ট্র থেকে আগত চৌদ্দজন অধ্যাপককে মাদার কী বিষয়ে বলেছিলেন?]


Ans. Mother told them about her home for the dyingwhere lived more than 36,000 people whom they picked up from the streets of Calcutta, out of which 18,000 died a beautiful death. [মাদার তাঁদেরকে বলেছিলেন মুমূর্ষুদের জন্য গড়ে তোলা তাঁর আশ্রমের কথা যেখানে তিনি কলকাতার রাস্তা থেকে ৩৬০০০ এর বেশি মানুষদের তুলে এনেছিলেন। তাদের মধ্যে ১৮০০০ মানুষ উত্তম মৃত্যুবরণ করেছে।]


5. How can Norway become a nest of love? [নরওয়ে একটি ভালোবাসার বাসা কী করে হয়ে উঠবে?]


Ans. If we could only remember that God loves us and we have an opportunity to love others as he loves us, not in big things but in small things with great love, then Norway becomes a nest of love. [যদি শুধু আমরা এটা মনে রাখতে পারি যে ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং আমাদেরও সুযোগ আছে তাঁর মতো করেই অন্যদেরকে ভালোবাসার, বড়ো বড়ো বিষয়ে নয়, ছোটো ছোটো বিষয়ের মধ্যে, তাহলে নরওয়ে একটি ভালোবাসার বাসা হয়ে উঠবে।]

6. Who is the unborn child? What did he do? [অজাত শিশুটি কে? সে কি করেছিল?] 1+1


Ans. The unborn child in Elizabeth's womb was John, the Baptist.


  • When the unborn child in Elizabeth's womb heard the news of the coming of the Prince of Peace, Jesus, he leapt in joy in her womb.  [এলিজাবেথের গর্ভের অজাত শিশুটি হল জন দ্য ব্যাপটিস্ট।


  • যখন এলিজাবেথের গর্ভের অজাত শিশুটি শুনলো যে শান্তির রাজপুত্র জিশু আসছেন, সে গর্ভের মধ্যেই আনন্দে নেচে উঠল।]

7. Why are the young ones in the West addicted to drugs? [পাশ্চাত্যে অল্পবয়সীরা কেন ড্রাগে আসক্ত হয়েছে?]


Ans. The young ones in the West have no one in their homes to look after and to take care and love them, as their parents are busy with their jobs. So, they are addicted to drugs. [পাশ্চাত্যে ছোটোদের দেখাশোনা, যত্ন নেওয়া ও ভালোবাসার মতো তাদের বাড়িতে কেউ নেই কারণ তাদের পিতামাতারা কাজে ব্যস্ত। তাই তারা নেশায় আসক্ত হয়ে পড়েছে।]


8.What is Mother Teresa's point of view about drug addiction among young people? [অল্পবয়সীদের মধ্যে নেশায় আসক্তি সম্পর্কে মাদার টেরেসার দৃষ্টিকোণ কী?] [WBCHSE XI Semester-II approved Model Set Question-2024]


Ans. In the West, Mother Teresa found the absence of desirable family bonding which makes its members happy. She found the old parents in a home, forgotten and unloved by their sons or daughters. She found the young ones roaming about the streets and taking drugs because their father or mother were very busy in some institution. The young ones are not loved or taken care of by their parents. Then they take to drugs. [মাদার টেরেসা দেখেছেন পাশ্চাত্যে কাঙ্ক্ষিত পারিবারিক বন্ধনের অভাব আছে। তিনি দেখেছেন বয়স্ক বাবা-মায়েরা হোমে, ভালোবাসাহীন হয়ে আছে, তাঁদের ছেলেমেয়েরা তাঁদের ভুলে গেছে। তিনি দেখেছেন অল্প বয়সীরা রাস্তায় নেমে পড়েছে এবং নেশাসক্ত হয়ে পড়েছে। কারণ তাদের বাবা-মায়েরা কোনও প্রতিষ্ঠানে কাজে ব্যস্ত। অল্পবয়সীরা তাদের বাবা-মায়ের যত্নও ভালোবাসা পায় না। তখন তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে।]


9.What was Mother Teresa's message to clin-ics, hospitals, police stations? [ডাক্তারখানা, হাসপাতাল, থানায় মাদার টেরেসা কী বার্তা দিয়েছিলেন?]


Ans. Mother Teresa appealed to all the clinics, hospitals, police stations not to to destroy the unwanted children, rather they would take care of the mother, they would take the child from her and get a home for the child. [মাদার টেরেসা ডাক্তারখানা, হাসপাতাল, থানায় আবেদন করেছিলেন অবাঞ্ছিত শিশুকে হত্যা না করতে, তার বদলে তাঁরাই মায়ের যত্ন নেবেন, তাঁর থেকে শিশুটিকে নিয়ে নেবেন এবং তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেবেন।]


10.What was Mother's plan for the prize money? Or, What did Mother intend to do with the prize money? [পুরস্কারের অর্থ নিয়ে মাদারের পরিকল্পনা কী ছিল? অথবা, পুরস্কারের অর্থ নিয়ে মাদারের অভিপ্রায় কী ছিল?] [Textbook] [WBCHSE XI Semester-II approved Model Set Question-2024]


Ans. Mother planned to make a home with the prize money because she found many homeless people in the streets of Calcutta suffering, dying, uncared and unloved. So she decided to build a home where love begins. [মাদার পুরস্কারের টাকা দিয়ে একটি হোম তৈরির পরিকল্পনা করেছেন। তিনি দেখেছেন বহু গৃহহীন মানুষ কলকাতার রাস্তায় যন্ত্রণাক্লিষ্ট, মুমূর্ষু, যত্নহীন ও ভালোবাসাহীন হয়ে পড়ে আছে। তাই তিনি একটি হোম তৈরি করতে চান যেখানে ভালোবাসা শুরু হয়।]


LONG ANSWER-TYPE


1. What do you know about St. Francis of Assisi? [অ্যাসিসির সেন্ট ফ্রান্সিস সম্পর্কে কী জানো?]


Ans. St. Francis was born on 1181/82 AD, in Assisi, Duchy of Spoleto, Italy. He was the founder of the Franciscan orders of the Friar's Minor, the women's Order of St. Clare, and he lay Third Order. He was also a leader of the movement of evangelical poverty in the early 13th century. His evangelical zeal, consecration to poverty, charity, and personal charisma drew thousands of followers. Francis was very much devoted to the human form of Jesus. He is known and venerated as the Poverello or 'Poor Little Man' in Roman Catholic history. He and St. Catherine of Siena were the patron Saints of Italy.


In 1979, Pope John Paul II recognized him as the patron Saint of Ecology. In 1202, he took part in a war between Assisi and Perugia, was held prisoner for almost a year, and on his release fell seriously ill. After his recovery, he attempted to join the Papal forces under Count Gentile against the Emperor Frederick II in Apulia in late 1205. On his journey, however, he had a vision or dream that bade him return to Assisi and await the call to a new kind of knighthood. On his return, he dedicated himself to solitude and prayer so that he might know God's will for him.


[সেন্ট ফ্রান্সিস ১১৮১/৮২ খ্রিস্টাব্দে ইটালির অ্যাসিসি, স্পলেটোর ডাচিতে জন্মান। তিনি প্রতিষ্ঠিত করেছেন মাইনর সন্ন্যাসীদের ফ্রান্সিসকান ক্রম, সেন্ট ক্লেয়ারের মহিলাদের ক্রম এবং একটি তৃতীয় ক্রম। তিনি ত্রয়োদশ শতকের শুরুতে সুসমাচার সংক্রান্ত দারিদ্র্যের নেতৃত্বে ছিলেন। তাঁর সুসমাচারের প্রতি আবেগ, দারিদ্র্যের প্রতি উৎসর্গ, দানশীলতা এবং ব্যক্তিগত বিশেষ গুণাবলী হাজার হাজার ভক্তকে আকর্ষণ করে। ফ্রান্সিস মানবরূপী জিশুর প্রতি উৎসর্গিত ছিলেন। রোমান ক্যাথলিক ইতিহাসে তিনি পভারেলো বা 'poor little man' নামে পরিচিত ও শ্রদ্ধাপ্রাপ্ত। তিনি এবং সিয়েনার সেন্ট ক্যাথরিন ছিলেন ইটালির উপকারী সন্ত। ১৯৭৯-তে পোপ দ্বিতীয় জন পল তাঁকে বাস্তুতন্ত্রে উপকারী সন্ত হিসেবে স্বীকৃতি দেন। ১২০২ খ্রিস্টাব্দে তিনি অ্যাসিসি ও পেরুগিয়ার যুদ্ধে যোগ দেন, প্রায় একবছর বন্দী হন এবং মুক্তি পাওয়ার পর ভীষণ অসুস্থ হন। ১২০৫-এর শেষদিকে আপুলিয়াতে তিনি কাউন্ট জেন্টিলের নেতৃত্বাধীন বাহিনীতে সম্রাট ফ্রেডারিকের বিরুদ্ধে যোগ দেওয়ার চেষ্টা করেন। যাওয়ার পথে তিনি স্বপ্নদর্শন পান যা তাঁকে অ্যাসিসিতে ফিরতে বলে এবং নতুন ধরনের নাইটহুড পাওয়ার অপেক্ষা করতে বলে। ফিরে এসে তিনি নির্জনে প্রার্থনা করেন তাঁর জন্য ঈশ্বরের কী ইচ্ছা তা জানার জন্য।]


2. What did Mother Teresa observe in an old age home that she visited? [মাদার টেরেসা যে বৃদ্ধাবাস পরিদর্শনে গিয়েছিলেন সেখানে তিনি কী লক্ষ্য করেছিলেন?] [Textbook]

Ans. Mother Teresa had had an opportunity to visit an old age home where sons and daughters left their parents and just forgot them forever. Mother Teresa observed that those old parents had everything, beau-tiful things, but everybody was looking at the door expectantly. There was no smile on their faces. It's because they were hoping for their near and dear ones, their children whom they had brought up. The old parents hoped they would come to meet them. It's almost everyday they looked at the door with a lot of expectations which never came true. Mother Teresa said that she saw smile even on a dying one's face at her home. Only there the old ones had no smile on their faces. They were hurt because they were forgotten by their dear children. Love came to that extent. This is the poverty which is difficult to remove.


[মাদার টেরেসার সুযোগ হয়েছিল একটি বৃদ্ধাবাস পরিদর্শনের। সেখানে ছেলেমেয়েরা তাদের বাবা-মাকে রেখে দিয়ে চিরকালের জন্য ভুলে গিয়েছিল। মাদার টেরেসা লক্ষ্য করেছিলেন ঐ বৃদ্ধা পিতামাতাদের সবকিছু ছিল, সুন্দর জিনিস ছিল, কিন্তু প্রত্যেকে দরজার দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়েছিলেন। তাঁদের মুখে হাসি ছিল না। কারণ তাঁরা আশা করছিলেন তাঁদের নিকট ও প্রিয় সন্তানদের যাদের তাঁরা বড় করেছেন। এটা প্রায় প্রতিদিনকার ঘটনা তাঁরা দরজার দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে থাকেন, যদিও সে আশা কখনও সত্যি হয় না। মাদার টেরেসা { বলেছেন তিনি তাঁর হোমে এমনকি মুমূর্ষুজনের মুখেও হাসি দেখেছেন। শুধুমাত্র সেখানে বয়স্কদের মুখে কোনও হাসি ছিল না। তাঁরা কষ্ট পেয়েছেন কারণ তাঁদের প্রিয় সন্তানরা তাঁদের ভুলে গেছে। ভালোবাসা এই পর্যায়ে এসে পৌঁছেছে। এইটি হল সেই দারিদ্র্য যা দূর করা কঠিন।

3. "That poverty comes right there in our own home, even neglect to love"-What poverty does Mother speak of? What should be done to eradicate that poverty? [কোন্ দারিদ্র্যের কথা মাদার বলেছেন? সেই দারিদ্র্য দূর করতে কী করা উচিত?] 3+3


Ans. Here Mother Teresa speaks of the poverty of love of our own near and dear ones. She narrates here of visiting a home for the old parents in the West. She I found that all aged parents were looking at the doors expectantly for their sons or daughters, who never came. They kept their old parents in the home and forgot them. The old people felt unwanted, unloved. They felt dejected. They had everything of their daily necessity but they had not the love from their sons or daughters which was precious to them.


  • To eradicate this poverty of love, of care, the sons or daughters of the old parents should meet by them frequently and spend time with them so that they get their company. The old parents did a lot to bring up their children. But when their children later forget to stand beside them, it becomes unbearable to them. So the grown up children should stand by their parents and take care of them.

[এখানে মাদার টেরেসা আমাদের কাছের প্রিয়জনদের প্রতি ভালোবাসার অভাবের কথা বলেছেন। এখানে তিনি পাশ্চাত্যে পরিদর্শন করা একটি হোমের কথা বলেছেন। তিনি দেখেছেন সব বয়স্ক পিতামাতারা দরজার দিকে আশাভরে তাকিয়ে আছেন তাঁদের ছেলে বা মেয়েরা আসবে বলে, যারা আর আসেনি। তারা তাদের বৃদ্ধ বাবা-মাকে হোমে রেখে গেছে এবং ভুলে গেছে। বয়স্ক মানুষরা নিজেদের দেখেছেন অনাকাঙ্খিত ও ভালোবাসা বঞ্চিত হিসেবে। তাঁরা হতাশ হয়েছেন। তাঁরা দৈনিক প্রয়োজনীয় সবকিছু পেয়েছেন কিন্তু তাঁরা তাঁদের ছেলেমেয়েদের ভালোবাসা পাননি যেটা তাঁদের কাছে ছিল মূল্যবান।

  • ভালোবাসার, যত্নের এই ক্ষুধা দূর করতে বয়স্ক পিতামাতার ছেলেমেয়েদের উচিত তাঁদের সঙ্গে ঘন ঘন দেখা করা ও তাঁদের সঙ্গে সময় কাটানো যাতে তাঁরা তাদের সঙ্গ পান। বৃদ্ধ বাবা-মায়েরা তাঁদের ছেলেমেয়েদের বড়ো করতে অনেক কিছু করেছেন। কিন্তু পরে যখন তাঁদের ছেলেমেয়েরা তাঁদের পাশে দাঁড়াতে ভুলে যায় সেটা তাঁদের কাছে অসহনীয় হয়ে ওঠে। তাই বড়ো হয়ে যাওয়া ছেলেমেয়েদের উচিত তাদের বাবা-মায়েদের পাশে দাঁড়ানো ও তাঁদের যত্ন-আত্তি করা।]

4. Whom did Virgin Mary go to give the good news first to? Who was the first messenger of peace? Why did Jesus die on the cross? Upto what extent we will love one another?


[পবিত্র মেরি প্রথমে কাকে খুশির খবর দিতে গেলেন? প্রথম শান্তির দূত কে ছিল? কেন জিশু ক্রুশে মৃত্যুবরণ করেন? কতদূর পর্যন্ত আমরা একজন আরেকজনকে ভালবাসব?] 1+1+3+1


Ans. Virgin Mary went hurriedly to her cousin Elizabeth to give the good news first.


  • The first messenger of peace was the unborn child in the womb of Elizabeth who was Virgin Mary's cousin.


  • Jesus died on the Cross to show His greater love for us. He died for everyone for the leper, the man dying in the street of hunger, the naked not only of Calcutta but of Africa, New York, London, Oslo.


  • We will love one another till it hurts to love. [কুমারী মেরি দ্রুত সর্বপ্রথম তাঁর তুতো বোনের কাছে গেছিলেন সুসংবাদটি দিতে।


  • শান্তির প্রথম দূত ছিল কুমারী মেরির তুতো বোন এলিজাবেথের গর্ভে থাকা জন্ম না নেওয়া একটি শিশু।

  • জিশু ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন আমাদের প্রতি প্রচুর ভালোবাসা প্রকাশ করতে। তিনি মৃত্যুবরণ করেছেন সবার জন্য, কুষ্ঠরোগীর জন্য, খিদেয় মরতে চলা মানুষের জন্য, নগ্ন মানুষের জন্য যারা শুধু কলকাতার নয়, আফ্রিকা, নিউ ইয়র্ক, লন্ডন এবং অসলোতেও রয়েছে।

  • আমরা ততক্ষণ একে অপরকে ভালোবাসব যতক্ষণ না ভালোবাসতে আমাদের কষ্ট হয়।]

5. Whom and why does St. John call liar? What Jesus did to make sure that we remember his great love? What Jesus made himself so that we can love him?


[কাকে এবং কেন সেন্ট জন মিথ্যাবাদী বলেন? তাঁর মহান ভালোবাসা স্মরণে রাখতে জিশু কী করেছেন। জিশু নিজেকে কী করেছেন যাতে আমরা তাকে ভালোবাসতে পারি?]2+2+2


Ans. St. John calls him a liar who says that he loves God but does not love his neighbour.


  • To make sure that we remember Jesus' love he made himself the bread of life to satisfy our hunger for his love.


  • So that we can love Jesus, he made himself the hungry one, the naked one, the homeless one, the sick one, the imprisoned one, the alienated one, the unwanted one. [সেন্ট জন তাঁকে মিথ্যাবাদী বলেন যিনি বলেন তিনি ঈশ্বরকে ভালোবাসেন কিন্তু প্রতিবেশীকে ভালোবাসেন না।


  • তাঁর ভালোবাসাকে যাতে আমরা মনে রাখতে পারি তা সুনিশ্চিত করতে জিশু নিজেকে জীবনের রসদে পরিণত করেছেন তাঁর জন্য ভালোবাসা আমাদের খিদে নিবৃত্তি করতে।

  • যাতে আমরা জিশুকে ভালোবাসতে পারি সেজন্য তিনি নিজেকে ক্ষুধার্ত, নগ্ন, গৃহহীন, অসুস্থ, বন্দী, নিঃসঙ্গ ও অনাকাঙ্খিত জনে পরিণত করেছেন।]