The Ghost-Brahman' from Folk


LONG ANSWER-TYPE


1. Who is the author of 'The Ghost-Brahman'? Why did the poor Brahman find it difficult to get married? What did he do to get married? ['The Ghost-Brahman' গল্পের লেখক কে? কেন দরিদ্র ব্রাহ্মণ বিয়ে করতে সমস্যায় পড়েছিলেন? বিয়ে সম্পন্ন করার জন্য তিনি কী কী করেছিলেন?] 1+2+2


Ans. The author of the story 'The Ghost-Brahman' is Rev. Lal Behari Dey.


  • The Brahman found it difficult to get married for many reasons. First of all, he was not a 'Kulin' Brahman. It was difficult for him to find a bride of his class. Moreover, he had to pay a large amount of dowry to the bride's parents. But, the Brahman was too poor to pay it.


  • In spite of having those difficulties, the Brahman did not give up hope. He went to rich people and pleaded them for money. He even begged from door to door and flattered many rich people to collect money for his marriage. ['The Ghost-Brahman' গল্পের লেখক হলেন রেভারেন্ড লাল বিহারী দে।

  • ব্রাহ্মণ বিবাহ করতে সমস্যায় পড়েছিলেন বিভিন্ন কারণে। প্রথমত, তিনি কুলীন ব্রাহ্মণ ছিলেন না। তাঁর শ্রেণির পাত্রী খুঁজে পাওয়া ছিল কঠিন ব্যাপার। এ ছাড়াও পাত্রীর পিতামাতাকে তাঁকে দিতে হত মোটা অঙ্কের পণ। কিন্তু ব্রাহ্মণ এতই গরীব ছিল যে বিয়ের জন্য পণের টাকা দেওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না।

  • এই সমস্ত সমস্যা থাকা সত্ত্বেও, ব্রাহ্মণ আশা ছাড়েননি। তিনি ধনী লোকেদের কাছে গিয়েছিলেন এবং তাঁদেরকে টাকা দিতে অনুরোধ করেছিলেন এমনকি তিনি দরজায় দরজায় ভিক্ষে করেছিলেন এবং বহু ধনী মানুষকে তোষামোদ করেছিলেন তাঁর বিয়ের পণ জোগাড় করার জন্য।

2. What is the source of the text 'The Ghost-Brahman'? How did the poor Brahman get married? What did he find after his marriage? ['The Ghost-Brahman' গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? দরিদ্র ব্রাহ্মণ কীভাবে বিয়ে করেছিলেন? বিয়ে করার পর তিনি কোন্ অবস্থার সম্মুখীন হলেন?] 1+2+2


Ans. 'The Ghost-Brahman' is taken from Lal Behari Dey's famous collection of stories "Folk-Tales of Bengal" which was published in 1883.


  • The poor Brahman was eager to get married. He needed a large amount to pay the bride's parents. But he had no money. He approached many rich people and pleaded them for money. Moreover, he begged from door to door and flattered many rich people. In this way, he was able to collect the required amount of money and with that money, he got married.


  • After getting married, the poor Brahman found that he had little money to support his family. So, he left home in search of good fortune keeping his newly married wife in his mother's custody. ['The Ghost-Brahman' গল্পটি নেওয়া হয়েছে লাল বিহারী দে-এর লেখা বিখ্যাত গল্প সংগ্রহ "Folk-Tales of Bengal" থেকে, যেটি ১৮৮৩ সালে প্রকাশিত হয়েছিল।


  • দরিদ্র ব্রাহ্মণ বিয়ে করতে খুব আগ্রহী ছিলেন। পাত্রীর অভিভাবককে দেওয়ার জন্য তাঁর প্রয়োজন ছিল মোটা অঙ্কের পণ কিন্তু তাঁর টাকা ছিল না। তিনি বহু ধনী মানুষের কাছে গিয়েছিলেন এবং তাঁদের থেকে অর্থ চেয়েছিলেন। এ ছাড়াও তিনি বাড়ি বাড়ি ভিক্ষা করেছিলেন এবং বহু ধনী মানুষকে তোষামোদ করেছিলেন। এইভাবে তিনি প্রয়োজনীয় টাকার জোগাড় করতে পেরেছিলেন এবং সেই টাকার সাহায্যে বিয়ে করেছিলেন।

  • বিয়ে করার পরে ব্রাহ্মণ দেখলেন তাঁর কাছে খুব অল্প অর্থ পড়ে রয়েছে সংসার চালানোর জন্য। তাই তিনি তার নববিবাহিতা বধূকে তাঁর মায়ের কাছে রেখে ভাগ্য অন্বেষণে বেরিয়ে পড়েছিলেন।]

3. Who appeared in the evening of the very day on which the Brahman left home? What reasons did he give for his return? Did anyone suspect anything? Why? [যেদিন ব্রাহ্মণ বাড়ি ছেড়ে গিয়েছিলেন সেদিন সন্ধ্যাবেলায় কে এসেছিল? তার ফিরে আসার কী কারণ সে দেখিয়েছিল? কেউ কিক কিছু সন্দেহ করেছিল? কেন?]


Ans. A ghost who assumed the exact appear ance of the Brahman appeared in the evening of the very day on which the Brahman left home.


  • On seeing him, the newly-married womain asked the ghost the reason for his sudden return. The ghost said that the day was not lucky for starting his journey, Moreover, he had already got some money.


  • No, none suspected anything. Even the Brahman's wife and mother mistook the ghost for the Brahman

  • The ghost and the Brahman were ex actly alike in every aspect just like two peas. So, every one thought that the ghost was the actual Brahman. [এক ভূত যে হুবহু ব্রাহ্মণের চেহারা ধারণ করেছিল সে ব্রাহ্মণ চলে যাবার দিন সন্ধ্যাবেলায় এসে উপস্থিত হয়েছিল।

  • তাঁকে দেখে তাঁর নববিবাহিতা স্ত্রী সেই স্বামীরূপী ভূতকে জিজ্ঞাসা করেছিল তার হঠাৎ ফিরে আসার কারণ। স্বামীরূপী ভূত বলেছিল যে সেইদিনটি যাত্রা করার পক্ষে শুভ ছিল না। তা ছাড়াও সে ইতিমধ্যেই কিছু টাকা জোগাড় করে ফেলেছিল।

  • না, কেউ কোনো সন্দেহ করেনি। এমনকি ব্রাহ্মণের স্ত্রী এবং মা সেই ভূতটিকে ব্রাহ্মণ ভেবে নিয়েছিলেন।

  • ব্রাহ্মণ এবং ভূতটি ঠিক দুটি কড়াইশুঁটির দানার মতো এক রকম অবিকল দেখতে ছিল। তাই সবাই ভেবেছিল যে ভূতটিই আসল ব্রাহ্মণ।


4. Why was the Brahman surprised when he returned? What discussion did the Brahman have with the ghost? What did the Brahman decide at last to solve his protylem? [ব্রাহ্মণ ফিরে এসে চমকে গিয়েছিল কেন? ভূত ৩৪ ব্রাহ্মণের মধ্যে বী কথাবার্তা হয়েছিল? তাঁর সমস্যা সমাধানের জন্য ব্রাহ্মণ কী সিদ্ধান্ত নিয়েছিলেন?] 1+3+1


Ans. On his return, the Brahman was surprised to find the ghost-Brahman in his house. The ghost had stolen his identity as he resembled the Brahman.


  • The ghost and the Brahman had arı altercation. Both of them claimed that the house belonged to them and the young woman and the old woman were their wife and mother, respectively. The clever ghost said that it was a strange demand made by the Brahman. The ghost drove the Brahman away saying that he had gone mad.

  • On being banished from his own house, the Brahman was dumbfounded. He was at his wit's end. Finally, he decided to appeal to the king for justice. ফিরে আসার পর ব্রাহ্মণ তাঁর বাড়িতে ভূত-ব্রাহ্মণকে দেখে চমকে গিয়েছিলেন। ভূতটি ব্রাহ্মণের মতো একইরকম দেখতে হওয়ায়, তার পরিচিতি দখল করেছিল।

  • ভূতটি এবং ব্রাহ্মণের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছিল। দুজনেই দাবি করেছিলেন, যে বাড়িটি ছিল তাঁদের এবং এটাও দাবী করেছিল যে যুবতি মহিলাটি এবং বৃদ্ধা মহিলাটি ছিল যথাক্রমে তাদের স্ত্রী ও মা। চালাক ভূত-ব্রাহ্মণটি বলেছিল যে ব্রাহ্মণ এক অদ্ভুত দাবী করেছিল। ভূত-ব্রাহ্মণ, ব্রাহ্মণকে পাগল বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল।

  • তাঁর নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়ে, ব্রাহ্মণ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে পড়েছিলেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন রাজার সঙ্গে দেখা করে তিনি ন্যায় বিচার চাইবেন।]

5. What happened after the Brahman had met the king? Why was the king in a fix? What measures did the king take? Was the Brahman happy with the measures taken? [ব্রাহ্মণ রাজার সাথে দেখা করার পর কী ঘটল? রাজা কেন হতবুদ্ধি হয়েছিলেন? রাজা কী পদক্ষেপ নিয়েছিলেন? ব্রাহ্মণ কী রাজার নেওয়া পদক্ষেপে খুশি হয়েছিলেন?]


Ans. The king summoned both the ghost-Brahman and the Brahman to his court after the Brahman had met the king.


  • The king was in a fix because both of them looked alike and he was unable to settle the dispute.


  • Being puzzled, the king wanted to postpone the matter. Every day, the Brahman used to go to the king's court to get justice but the king postponed the matter by asking the Brahman to come to the court the very next day for his verdict.


  • No, the helpless Brahman was not at all happy with the measures taken by the king. He blamed himself for his misfortune and complained against the king within his mind for not doing justice. [ব্রাহ্মণ রাজার সাথে দেখা হওয়ার পরে, রাজা, ব্রাহ্মণ এবং ভূত ব্রাহ্মণ দুজনকেই রাজসভায় ডেকে পাঠিয়েছিলেন।

  • রাজা হতবুদ্ধি হয়ে পড়েছিলেন কারণ তাঁরা দুজনেই অবিকল একরকম দেখতে ছিলেন, এবং তিনি এই সমস্যার সমাধান করতে পারছিলেন না।

  • হতবুদ্ধি হয়ে, রাজা এই ব্যাপারটিকে স্থগিত রাখতে চেয়েছিলেন। ব্রাহ্মণ প্রত্যেক দিন রাজসভায় যে বিচারের আশায় কিন্তু রাজা ব্যাপারটিকে স্থগিত রাখতেন এই বলে যে ব্রাহ্মণ যেন তার পরের দিন আসে তাঁর রায়ের জন্য।

  • না, অসহায় ব্রাহ্মণটি রাজার নেওয়া পদক্ষেপে মোটেও খুশি হননি। তিনি তাঁর দুর্ভাগ্যকে দোষ দিয়েছিলেন এবং মনে মনে রাজার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ন্যায়বিচার না করার জন্য।]

6. What happened everyday after the king put the Brahman off for the next day? Who saw the Brahman everyday? What were they doing there? [ব্রাহ্মণকে প্রত্যেক দিন পরের দিন আসতে বলার পরে কী ঘটত? ব্রাহ্মণকে কে বা কারা রোজ লক্ষ করত? তারা সেখানে কী করত?] 2+1+2


Ans. Every day after the king put the Brahman off for the next day, the Brahman used to weep and pass through a spot where a great many cow-boys used to play.


  • The cow-boys saw the Brahman in that condition every day.


  • The cow-boys gathered there to play a game of royalty. One of the cow-boys played the role of king and others played the roles of courtiers, ministers or viziers, kotwals etc. [ প্রত্যেক দিন রাজা ব্রাহ্মণকে পরের দিন আসতে বলার পর, ব্রাহ্মণ রোজই একটি জায়গা দিয়ে কাঁদতে কাঁদতে যেত যেখানে অনেক রাখাল বালকেরা খেলা করত।

  • সেই রাখাল বালকরা ব্রাহ্মণকে এই অবস্থায় রোজ লক্ষ করত।

  • রাখাল বালকরা সেখানে জড়ো হত রাজা-রাজা খেলবে বলে। রাখাল বালকদের মধ্যে একজন রাজা সাজত এবং অন্যরা সভাসদ, মন্ত্রী অথবা উজির এবং কোতোয়ালের ভূমিকায় অভিনয় করত।]

7. What game did the cow-boys play and where? How did they play that game? What did the cow-boy king ask his vizier? What was his order to the constable? [রাখাল বালকেরা কী খেলা খেলত এবং কোথায়? তারা কীভাবে খেলাটা খেলত? রাখালরাজা তার উজিরকে কী জিজ্ঞাসা করেছিল? প্রহরীর প্রতি তার কী আদেশ ছিল?]

Ans. The cow-boys played a game of royalty under a large tree outside the town.

  • The cow-boys set their cows free for grazing on the meadow. Then, they gathered under a large tree. One of the cow-boys was elected the king and others played the roles of prime minister or vizier, kotwal and constables. In this way they played game of royalty.


  • The cow-boy king asked the vizier if he knew why the Brahman wept every day. But, the vizier was unable to answer.


  • The neat-herd king ordered one of his constables to bring the Brahman before him. [রাখাল বালকেরা রাজা সাজার খেলা খেলত শহরের বাইরে একটি বিশাল বড়ো গাছের তলায়।

  • রাখাল বালকেরা তাদের গোরুগুলিকে মাঠে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিত। তারপর তারা একটি বড়ো গাছের তলায় জড়ো হত। রাখাল বালকদের মধ্যে একজনকে রাজা নির্বাচিত করা হত এবং অন্যরা প্রধানমন্ত্রী বা উজির, কোতোয়াল এবং প্রহরীর ভূমিকায় অভিনয় করত। এইভাবে তারা রাজা সাজার খেলা খেলত।

  • রাখালরাজা তার উজিরকে জিজ্ঞাসা করেছিল যে ব্রাহ্মণ কেন রোজ কাঁদে তার কারণ সে জানত কিনা। কিন্তু উজীর এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি।

  • রাখালরাজা তার প্রহরীদের মধ্যে একজনকে আদেশ দিয়েছিল ব্রাহ্মণকে তার সামনে হাজির করতে।]

8. How did the Brahman react on hearing the constable's words? What did the neat-herd king say to the Brahman? What did the Brahman do then? [প্রহরীর কথা শুনে ব্রাহ্মণ কেমন আচরণ করেছিলেন? রাখাল রাজা ব্রাহ্মণকে কী বলেছিল? ব্রাহ্মণ তখন কী করেছিলেন?] 1+3+1


Ans. On hearing the constable's words that the king wanted to meet him immediately, the Brahman was surprised because he was returning from the court after finishing his usual visit.


  • The neat-herd king asked the Brahman why he used to weep every day. The Brahman narrated the neat-herd king how the ghost had stolen his identity, home and all his rights. The neat-herd king immediately realised what the problem was. He promised to restore him everything but he needed the permission of the actual king before doing so.


  • The Brahman immediately went back to the king and begged his Majesty to hand over his case to the neat-herd king for trial. [প্রহরীর এই কথা যে, রাজা এক্ষুনি তার সঙ্গে দেখা করতে চেয়েছেন, শুনে ব্রাহ্মণ অবাক হয়ে গিয়েছিলেন কারণ তিনি রোজকার মতোই রাজার সাথে দেখা করে ফিরছিলেন।

  • রাখালরাজা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেছিল কেন সে রোজ কাঁদত। তখন ব্রাহ্মণ রাখাল রাজাকে বর্ণনা করেছিল কীভাবে এক ভূত এসে তাঁর পরিচয়, বাড়ি এবং সব অধিকার চুরি করে নিয়েছিল। রাখালরাজা সঙ্গে সঙ্গে আসল সমস্যা বুঝতে পেরেছিল। রাখালরাজা প্রতিজ্ঞা করেছিল তাঁকে সবকিছু ফিরিয়ে দেবে। কিন্তু তার জন্য আসল রাজার অনুমতির প্রয়োজন ছিল।

ব্রাহ্মণ তৎক্ষণাৎ ফিরে গিয়েছিলেন দেশের রাজার কাছে এবং অনুরোধ করেছিলেন তাঁর মামলাটিকে যেন রাখালরাজার হাতে তুলে দেওয়া হয় বিচারের জন্য।]