Jimmy Valentine


SHORT ANSWER – TYPE


1. Where was Elmore? [এলমোর কোথায় অবস্থিত ছিল?]


Ans. Elmore was a little town five miles off the rail-road down in Arkansas. [এলমোর শহর আরকানশাস-এর রেলরোড বরাবর পাঁচ মাইল দূরে।]


2. Where was Jimmy working and what was he doing there? [জিমি কোথায় কাজ করছিল এবং কী কাজ করছিল?]


Ans. Jimmy was working in the prison shoe-shop. He was stitching the upper part of shoes there. [জিমি জেলখানার জুতোর দোকানে কাজ করছিল। সে জুতোর উপরিভাগ সেলাই করছিল।]


3. Who handed Jimmy the pardon and by whom was it signed? [জিমির হাতে ক্ষমাপত্রটি কে তুলে দিয়েছিলেন এবং এটিতে স্বাক্ষর কে করেছিলেন?]


Ans. The warden handed Jimmy the pardon and it was signed by the Governor. [জেলখানার কর্তা জিমির হাতে ক্ষমাপত্রটি তুলে দিয়েছিলেন এবং এতে স্বাক্ষর করেছিলেন শাসনকর্তা।]


4. Who had pardoned Jimmy Valentine? [কোন্ ব্যক্তি জিমিকে ক্ষমা করে দিয়েছিলেন?]

Ans. The governor had pardoned Jimmy Valentine. [রাজ্যপাল জিমিকে ক্ষমা করে দিয়েছিলেন।]


5. "Take him back Cronin!"- Who said this to whom? [কে কাকে বলেছিলেন?]


Ans. This was said to the guard by the warden. [উক্তিটি জেলখানার রক্ষীকে কারাধ্যক্ষ করেছিলেন।]


6. "Better think over my advice" -What advice did the warden give to Jimmy Valentine? [কারাধ্যক্ষ জিমি ভ্যালেন্টাইনকে কী উপদেশ দিয়েছিলেন?]

Ans. The warden advised Jimny to abandon the noto-rious job of safe-burglary and lead a straight life. [কারাধ্যক্ষ জিমিকে সিধেল চুরির মত কাজ ত্যাগ করে সোজা পথে জীবনযাপন করার নির্দেশ দিয়েছিলেন।]

7. What did Jimmy disregard after his release from the jail? [জিমি জেলখানা থেকে মুক্ত হওয়ার পর কোন্ কোন্ জিনিস উপেক্ষা করেছিল?]


Ans. Jimmy, after getting released from the jail; disre-garded the song of the birds, the waving of green trees and the smell of the flowers. [জিমি জেলখানা থেকে মুক্ত হওয়ার পর পাখির গান, সবুজ শাখাপ্রশাখার আন্দোলন এবং ফুলের সুগন্ধকে উপেক্ষা করে এগিয়ে চলেছিল।]


8. How long was Jimmy sentenced to imprison-ment and why? [জিমির কত দিনের হাজতবাস হয়েছিল এবং কেন?]


Ans. Jimmy was sentenced to imprisonment for four years, as he was convicted of burglary in Springfield. [স্প্রিংফিল্ডের ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় জিমির চার বছরের হাজতবাসের শাস্তি হয়েছিল।]

9. Who was Ben Price? [বেন প্রাইস কে ছিলেন?]


Ans. Ben Price was an eminent detective who got Jimmy Valentine arrested in the Springfield case. [বেন প্রাইস ছিলেন একজন প্রখ্যাত গোয়েন্দা যিনি স্প্রিংফিল্ড মামলায় জিমিকে অভিযুক্ত করে তাকে গ্রেফতার করিয়েছিলেন।।

10. Where did Jimmy keep his kit of tool? [জিমি তার যন্ত্রপাতির বাক্স কোথায় রেখেছিল?]


Ans. Jimmy kept his kit of tools in a suitcase inside a panel in the wall. [জিমি তার যন্ত্রপাতির বাক্স একটি স্যুটকেসে রেখেছিল দেয়ালের গায়ে একটি জায়গায়।]


SHORT ANSWER – TYPE (1+1)


1. When did Jimmy stand in the warden's outer office? How was Jimmy dressed at the time of discharge from the jail? [জিমি কখন কারাধ্যক্ষের বাইরের অফিসে এসে দাঁড়িয়েছিল? জেল থেকে ছাড়া পাওয়ার সময় জিমি কোন্ পোশাকে সজ্জিত হয়েছিল?] 1+1


Ans. Jimmy stood in the warden's outer office at quar-ter past seven in the next morning.


  • Jimmy was dressed in a suit of villainously fit-ting, ready-made clothes and a pair of the stiff, squeaky shoes at the time of his discharge. 


[জিমি পরের দিন সকাল সাতটা পনেরো মিনিটে কারাধ্যক্ষের বাইরের অফিসে এসে দাঁড়িয়েছিল। জেল থেকে ছাড়া পাওয়ার সময় জিমি অত্যন্ত বেমানান রেডিমেড কাপড়ে সজ্জিত ছিলেন, একজোড়া শক্ত ক্যাঁচ ক্যাঁচ শব্দযুক্ত জুতো ছিল তার পায়ে যেগুলি মুক্তি পাওয়া সকল আসামিদের দেওয়া হয়।]


2. When did the warden order the guard to un. lock Jimmy? Where did he ask to let him come? [জেলকর্তা জিমিকে কখন ছাড়ার জন্য রক্ষীকে আদেশ দিয়েছিলেন? তিনি তাঁকে কোথায় আসতে বলেছিলেন?] 1+1


Ans. The warden ordered the guard to unlock Jimmy at seven in the morning.


  • He asked the guard to let Jimmy come to the bull-pen. [জেলকর্তা রক্ষীকে আদেশ দিয়েছিলেন জিমিকে সকাল সাতটায় ছাড়ার জন্য।


  • তিনি রক্ষীকে বলেছিলেন জিমিকে তাঁর দফতরে নিয়ে আসতে।]

3. What was the prisoner number of Jimmy? What was recorded against his number after his re-lease? [জেলখানায় জিমি কত নম্বরের কয়েদি ছিল? ছাড়া পাওয়ার পর তার নামের পাশে খাতায় কী লেখা হয়েছিল?] 1+1


Ans. 9762 was the prisoner number of Jimmy Valentine. 


  •  After his release it was recorded - 'Pardoned by Governor'. [জিমি ৯৭৬২ নম্বরের কয়েদি ছিল।


  • ছাড়া পাওয়ার পর তার নামের পাশে লেখা হয়েছিল 'Par-doned by Governor']



4. Where did he go immediately after his release? How did Jimmy enjoy his first joys of liberty? [জেলখানা থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই জিমি কোথায় গিয়েছিল? জিমি তার প্রথম মুক্তির স্বাদ কীভাবে আস্বাদন করেছিল?] [Textbook] 1+1


Ans. After his release Jimmy headed straight for a res-taurant.

  • Jimmy enjoyed his first sweet joys of liberty in the shape of a broiled chicken and white wine followed by a cigar, a grade better than the war-den had given him. [জেলখানা থেকে মুক্ত হওয়ার পর জিমি সোজা একটি রেস্তোরাঁয় গিয়েছিল।


  • জিমি তার প্রথম মুক্তির স্বাদ আস্বাদন করেছিল ঝলসানো মুরগি, সাদা মদ এবং একটি সিগারেটের মধ্যে দিয়ে, যেটি কারাধ্যক্ষের থেকে দেওয়া সিগারেটের থেকে অনেক ভালো।]

5. What was Jimmy's number in the jail? What was his full name? [জেলখানায় জিমির কয়েদি নম্বর কত ছিল? জিমির পুরো নাম কী ছিল?] 1+1


Ans. Jimmy's number in the prison was 9762.

  • His full name was Mr. James Valentine.

 [জেলখানায় জিমির কয়েদি নম্বর ছিল ৯৭৬২।

জিমির পুরো নাম ছিল মিস্টার জেমস ভ্যালেন্টাইন।]

6. What was the cost of Jimmy's kit? What were the tools made of? [জিমির চুরি করার যন্ত্রপাতি গুলির কত দাম ছিল? যন্ত্র পাতিগুলি কি দিয়ে তৈরি ছিল?] 1+1


Ans. The cost of Jimmy's kit was over nine hundred dollars.


  •  The tools were made of specially tempered steel. [জিমির চুরি করা যন্ত্রপাতিগুলি নয়শত ডলারেরও বেশি দাম ছিল।


  • যন্ত্রপাতিগুলি বিশেষ ভাবে পোড় খাওয়া খোঁচাযুক্ত সাবল ইস্পাত দিয়ে বানানো ছিল।]

7. How many days after Jimmy's release did the first burglary take place? What was the inter-val between the first and second-burglary? [জিমির মুক্তির কতদিন পর প্রথম ডাকাতির ঘটনা ঘটেছিল? প্রথম ও দ্বিতীয় ডাকাতির মধ্যে কত দিনের পার্থক্য ছিল?] 1+1


Ans. A week after Jimmy's release the first burglary took place.


  • The interval between the first and second bur-glary was two weeks.


[জিমির মুক্তি পাওয়ার এক সপ্তাহ পর প্রথম ডাকাতির ঘটনা ঘটেছিল।

  • প্রথম ও দ্বিতীয় ডাকাতির মধ্যে সময়ের পার্থক্য ছিল দুই সপ্তাহ।]

8. Who is the author of the short story Jimmy Valentine? What is his original name? [জিমি ভ্যালেন্টাইন ছোটো গল্পের লেখক কে? তাঁর আসল নাম কী?] 1+1


Ans. The author of the short story Jimmy Valentine is O. Henry. 


  • His original name is William Sydney Porter. ['Jimmy Valentine' ছোটো গল্পের লেখক হলেন ও হেনরি।

  • তাঁর প্রকৃত নাম উইলিয়াম সিডনি পোর্টার।]

9. "Her pa owns this bank"-Whose pa is referred to here? What is the name of the pa? [কার বাবার কথা বলা হয়েছে? তার বাবার নাম কী?] 1+1


Ans. Here Annabel Adams' father is mentioned.


  • The name of her father is Mr. Adams.


[এখানে অ্যানাবেল অ্যাডামস্-এর বাবার কথা বলা হয়েছে।

  • তার বাবার নাম মিস্টার অ্যাডামস্।]

10. What was the clerk impressed by? What did he try to figure out while giving information? [কেরানিটি মুগ্ধ হয়েছিল কেন? তথ্য দিতে দিতে সে কোন জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করছিল?] 1+1


Ans. The clerk was impressed by the clothes and man-ner of Jimmy.


  • He tried to figure out Jimmy's manner of ty-ing his four-in-hand while giving information. [কেরানিটি জিমির পোশাক পরিচ্ছদ ও আচার-আচরণ দ্বারা মুগ্ধ হয়েছিল।


  • তথ্য দেওয়ার সময় সে জিমির চার প্যাঁচের টাই বাঁধার পদ্ধতিটি বোঝার চেষ্টা করছিল।]

LONG ANSWER-TYPE

1. Why was Jimmy Valentine imprisoned? How long was he sentenced to imprisonment? How long did he expect to stay there and why? How long did he finally stay? [জিমি ভ্যালেন্টাইনকে কেন কারাদণ্ড দেওয়া হয়েছিল? তাকে কত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল? সে কারাগারে কত দিন থাকতে হবে বলে আশা করেছিল এবং কেন তাকে অবশেষে কত দিন কারাগারে থাকতে হয়?] 2+1+2+1


Ans. Jimmy Valentine, the hero of O. Henry's short story was imprisoned in charge of burglary in Springfield. Ben Price, an eminent detective investigated the case. He collected substantial evidence against Jimmy and finally got him arrested.


  •  He was sentenced to imprisonment for four years.


  •  Jimmy expected to stay only about three months at the longest. Because he had many influential friends. They would manage to procure the governer's pardon for Jimmy. 

  • He stayed nearly ten months.


[ও হেনরির লেখা ছোটোগল্পের নায়ক জিমি ভ্যালেন্টাইনকে সিন্দুক ভেঙে চুরি করার দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছিল। বেন প্রাইজ নামে একজন প্রখ্যাত গোয়েন্দা এই কেসের তদন্ত করেছিলেন। তিনি জিমির বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ সংগ্রহ করেন এবং অবশেষে তাকে গ্রেফতার করান।

  • তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।


  • জিমি আশা করেছিল যে তাকে খুব বেশি হলে তিন মাস থাকতে হবে। কারণ তার অনেক প্রভাবশালী বন্ধু ছিল যারা রাজ্যপালের ক্ষমা পত্র জোগাড় করে তাকে জেল থেকে মুক্তির বন্দোবস্ত করবে।

  • তাকে প্রায় দশ মাস কারাগারে থাকতে হয়েছিল।]

2. "I never was in Springfield in my life" -Who is the speaker? Who is he speaking to? How was Springfield associated to his life? What was the context of the remark?

[বক্তা কে? কাকে উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে? তার জীবনের সঙ্গে স্প্রিংফিল্ড কীভাবে জড়িয়ে আছে? এই মন্তব্যের প্রেক্ষাপট কী?]


Ans. In O. Henry's short story 'Jimmy Valentine' the hero, Mr. James Valentine alias, Jimmy Valentine is the speaker.

  • He is speaking to the warden of the prison house. 

  • Springfield is one of the places where Jimmy committed burglary. Later he was convicted and finally sentenced to imprisonment.

Jimmy was summoned to the warden's office when he was stitching shoes in the prison shoe-shop. The warden handed over his pardon and declared that he would be released the next morning. The warden advised Jimmy to give up burglary and lead an honest life. With a pretentious surprise Jimmy claimed that he never broke a safe in his life. The warden asked Jimmy with a sarcastic humour how he was then convicted in the Springfield case. The warden tried to tease Jimmy saying that it might be Jimmy's ill-fate that led him to such circumstances. Jimmy still persisted that he had never been to Springfield in his life.

[ও হেনরির লেখা 'Jimmy Valentine' নামক ছোটোগল্পে, গল্পের নায়ক মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওরফে, জিমি ভ্যালেন্টাইন হল এই অংশের বক্তা।


  • সে কারাগারের অধ্যক্ষকে উদ্দেশ্য করে একথা বলেছে।


  • স্প্রিংফিল্ড হলো সেই সমস্ত জায়গাগুলির মধ্যে একটি যেখানে জিমি সিন্দুক ভেঙে চুরি করেছিল। পরবর্তীতে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং অবশেষে কারাদণ্ড দেওয়া হয়।

  • জিমি যখন কারাগারের জুতোর দোকানে জুতো সেলাই করছিল তখন তাকে কারাধ্যক্ষের অফিসে ডেকে পাঠানো হয়। কারাগারের অধ্যক্ষ তার হাতেই ক্ষমা পত্র তুলে দেন। তিনি ঘোষণা করেন যে তাকে পরের দিন সকালে ছেড়ে দেওয়া হবে। কারাধ্যক্ষ এরপর তাকে উপদেশ দেন সিন্দুক ভেঙে চুরি করা বন্ধ করে সৎ পথে জীবন যাপন করতে। বিস্ময়ের ভান করে জিমি দাবি করে যে সে জীবনে কখনো সিন্দুক ভাঙেনি। বিদ্রুপের সুরে অধ্যক্ষ তাকে জিজ্ঞাসা করে যে তাকে স্প্রিংফিল্ড কেসে অভিযুক্ত করা হয় কেন। অধ্যক্ষ তাকে কটাক্ষ করে বলেন যে তার দুর্ভাগ্যের জন্যেই হয়তো তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তবে জিমি তখনো তার অবস্থানে অনড় থেকে বলে যে, সে তার সারা জীবনে কখনো স্প্রিংফিল্ডে যায়নি।]

3. "You'll go out in the morning"-Who declares this? Who will go out from where? What does the speaker say other than the above declaration? [কে এটা ঘোষণা করে? কে ছাড়া পাবে, কোথা থেকে? উপরিউক্ত ঘোষণা ছাড়াও বক্তা আর কী বলেন?] 1+2+3


Ans. The warden declares this.

  • Jimmy Valentine will go out from the jail.


The warden tells Jimmy that he will be released the next morning. A letter of pardon has reached the jail. It has been signed by the governor. The warden who believed that Jimmy was 'not a bad fellow at heart' advised Jimmy to stop unlawful activities and walk on the path of honesty. [কারাধ্যক্ষ এই ঘোষণা করেন।


  • জিমি ভ্যালেনটাইন জেল থেকে ছাড়া পাবে।

  • কারাধ্যক্ষ জিমিকে বললেন যে পরদিন সকালে তাকে মুক্তি দেওয়া হবে। একটা ক্ষমাপত্র জেলে এসে পৌঁছেছে। রাজ্যপাল তাতে স্বাক্ষর করেছেন। কারাধ্যক্ষ বিশ্বাস করেন যে জিমি মনের দিক থেকে খারাপ লোক নয় এবং জিমিকে পরামর্শ দেন বেআইনি কাজ বন্ধ করে সৎপথে চলতে।]

4. What led Jimmy Valentine suffer imprisonment After how many days was Jimmy released? How was he released from the prison? কীসের জন্য জিমি ভ্যালেনটাইনকে কারাদণ্ড ভোগ করতে হয়েছিল? কত দিন পর জিমি মুক্তি পেল কীভাবে সে জেল থেকে মুক্ত হল?] 3+1+2


Ans. Jimmy Valentine was a young professional burglar, He cracked safes and looted banks. Once in Springfield he tried his job. Ben Price, a noted detective investigated the case. He collected evidence against Jimmy and got him arrested. He was sentenced to four years of rigorous imprisonment.


  • Jimmy was released from the jail after ten months.


  • Jimmy had many friends among the influential elites.


He got solid support from them. They managed to procure the Governor's pardon. When it reached the warden of the jail, Jimmy was released.


[জিমি ভ্যালেনটাইন ছিল এক তরুণ পেশাদার সিঁধেল চোর। সে সিন্দুক ভেঙেছিল। ব্যাংককে লুঠ করেছিল। একদা স্প্রিংফিল্ডে সে তার এই কাজ করার চেষ্টা করেছিল। তাকে চার বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল।


  • দশ মাস পরে জিমিকে কারাগার থেকে মুক্ত করা হয়েছিল।


  • জিমির অনেক বন্ধু ছিলেন যারা সমাজে প্রভাবশালী অভিজাত। সে তাদের জোরালো সমর্থন পায়। তারাই রাজ্যপালের ক্ষমাপত্রের ব্যবস্থা করে। যখন এটি কারাগারের অধ্যক্ষের কাছে পৌঁছায় তখন জিমিকে মুক্তি দেওয়া হয়।]

5. "There he tasted the sweet joys of liberty"-Who is 'he'? Where and how did he taste sweet joys of liberty? What did he disregard? What was his prisoner number? ['He' কে? কোথায় এবং কীভাবে সে স্বাধীনতার মধুর আনন্দ আস্বাদন করল? সে কী উপেক্ষা করেছিল? তার বন্দী সংখ্যা কী ছিল?] 1+4+1


Ans. Here 'he' is Jimmy Valentine the main protagonist of O. Henry's short story 'Jimmy Valentine'. 


  • After his release from the jail Jimmy headed straight to a restaurant. There he tasted his sweet liberty in the form of broiled chicken and a bottle of white wine. After that he started smoking a cigar of superior quality.


  • Jimmy disregarded the song of the birds, the waving green trees and the smell of the flowers. His prisoner number was 9762.


[এখানে 'he' বলতে 'জিমি ভ্যালেনটাইনকে বোঝানো হয়েছে সে জেল থেকে ছাড়া পেয়েছিল। তিনি হলেন ও হেনরির লেখা ছোটোগল্প 'Jimmy Valentine'-এর মূল চরিত্র।


  • জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি সোজা একটি রেস্তোরাঁর দিকে যায়। সেখানে সে আগুনে ঝলসানো মুরগী ও সাদা মদের বোতলের সাথে নিজের স্বাধীনতার মধুর স্বাদ আস্বাদন করেছিল। তারপর সে একটি উন্নতমানের চুরুট সেবন করতে শুরু করে।

  • জিমি পাখিদের গান, দুলতে থাকা সবুজ গাছপালা এবং ফুলের গন্ধকে উপেক্ষা করল। তার কয়েদি নাম্বার ছিল ৯৭৬২।]

6. Retrace Jimmy Valentine's course of action from the moment he is granted pardon to the time he reached his room. [ক্ষমাপত্র অনুযায়ী মুক্তি পাওয়া থেকে শুরু করে জিমির নিজের ঘরে পৌঁছানো পর্যন্ত তার কার্যকলাপের সংক্ষিপ্ত বর্ণনা দাও।]


Ans. After his release from the prison Jimmy was not at all charmed at the beauty of nature outside. He headed straight for a restaurant. There he enjoyed the joys of liberty with grand breakfast. He had broiled chicken and white wine. Then he smoked a cigar. He went leisurely to the depot. He gave a quarter to a blind man who was sitting by the door. Finally he boarded the train. Jimmy Journeyed three hours and got down in a little station near the stateline. He went to the cafe of Mr. Dolan, one of his trusted friends. He collected the keys of his room from Mike. He went upstairs. Finally unlocking the door of his room he entered his room. [কারাগার থেকে মুক্ত হওয়ার পর জিমি বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে একেবারেই মোহিত হল না। সে সোজা চলে গেল একটি রেস্তোরাঁয়। একটি সুন্দর প্রাতঃরাশের মধ্যে দিয়ে সে তার মুক্তির প্রথম আনন্দ উপভোগ করল। সে ঝলসানো মুরগি এবং হোয়াইট ওয়াইন খেয়ে প্রাতঃরাশ করল। তারপর সে একটি সিগার নিয়ে ধূমপান করল। সে অলসভাবে এগিয়ে গেল ডিপোর দিকে। দরজার পাশে বসে থাকা একজন অন্ধ মানুষকে সে একটি শিকি দিল। অবশেষে সে ট্রেনে চড়ল। জিমি ভ্যালেন্টাইন তিন ঘণ্টা ট্রেনে যাত্রা করল এবং একটি ছোট্ট শহরে নেমে পড়ল। তার একজন বিশ্বস্ত বন্ধু মাইক ডোলানের ক্যাফেতে সে ঢুকল। মাইকের কাছ থেকে সে তার ঘরের চাবি সংগ্রহ করে নিল। সিঁড়ি দিয়ে সে উপরে উঠল। অবশেষে ঘরের তালা খুলে জিমি তার ঘরের প্রবেশ করল।] 



7. "Got anything on?"-Who said this and to whom and in what connection? What did the speaker want to suggest? How did the person spoken to react to this statement?

[কে, কাকে এই কথা কী সূত্রে বলল? বক্তা কী ইঙ্গিত করতে চাইল? উদ্দিষ্ট ব্যক্তি এই বিবৃতিতে কীভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করল?] 3+1+2


Ans. Mike Dolan said this to Jimmy. Mike was Jimmy's friend. Jimmy had a room upstairs in the house where Mike had his cafe below. Jimmy collected the key of his room from Mike and entered there. After a while he came out, dressed in tasteful and well-fitting clothes. He had his suitcase with him. Mike knew Jimmy was going out. Then he said this. 


  • Mike suggested to Jimmy that he might be out to perform another act of burglary.


  •  But Jimmy brushed aside the suggestion of Mike. He looked puzzled. He pretended that he could not understand the hints given by Mike. He smartly de-clared that he was an employee of New York based bakery and food products company.

  • মাইক ডোলান জিমি ভ্যালেন্টাইনের সাথে এটি বলেছিলেন। মাইক ছিল জিমির বন্ধু।


  • জিমির একটি ঘর ছিল ওপরতলায়, যার নীচে মাইকের ক্যাফেটির নীচে ছিল। জিমি মাইকের কাছ থেকে তার ঘরের চাবি সংগ্রহ করে সেখানে প্রবেশ করেছিল। কিছু সময় পর, সে রুচিশীল এবং সুন্দর জামাকাপড় পরে বেরিয়ে আসে। তার সাথে ছিল একটি সুটকেস। মাইক জানত জিমি কোথাও যাচ্ছে। তারপর তিনি এটি বলেছিলেন।

  • মাইক জিমিকে প্রস্তাব দিয়েছিল যে, হয়তো সে আবারও কোনো চুরির কাজে যাচ্ছে।


  • কিন্তু জিমি মাইকের প্রস্তাবটি তুচ্ছভাবে সরিয়ে দেয়। তাকে হতবুদ্দি দেখাচ্ছিল। সে মাইকের ইঙ্গিতগুলি বুঝতে পারছে না এমন ভান করেছিল। সে বৃদ্ধিদীপ্তভাবে ঘোষণা করেছিল যে সে নিউ ইয়র্কভিত্তিক বেকারি ও খাদ্য উৎপাদন সংস্থার কর্মী।

8. "Ben Price investigated the scene of robber-ies and was heard to remark"-Who was Ben price? What did he say and on what ground? When did Ben come to know of Jimmy's habits? What did Jimmy's habits include and how did they help him? [বেন প্রাইস কে ছিলেন? তিনি কী বললেন এবং কিসের ভিত্তিতে বললেন? কখন বেন প্রাইস জিমির অভ্যাসের সঙ্গে পরিচিত হয়েছিলেন? জিমির অভ্যাসগুলো কী কী ছিল এবং এই অভ্যাসগুলো তাকে কীভাবে সাহায্য করতো?]1+2+1+2


Ans. Ben Price was an eminent detective who investi gated the Springfield case. He collected substantial evidence against Jimmy and got him arrested.


  • Investigating sites of the three consecutive burglar ies, Ben concluded that there was clear evidence of Jimmy's autograph. He noticed a remarkable similarity with Jimmy's style of work, his perfection and habits. So Ben concluded this.


  •  Ben price came to know of Jimmy's habits while investigating the Springfield case.


Jimmy had some typical habits that made him different from others. These were long jumps, quick get aways, no confederates and an intimacy to the elite society. All these enabled Jimmy to evade law and punishment. [বেন প্রাইস ছিলেন একজন প্রখ্যাত গোয়েন্দা যিনি স্প্রিংফিল্ড কেসে তদন্ত করেছিলেন। তিনি জিমির বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ সংগ্রহ করেন এবং তাকে গ্রেফতার করান।


  • পর পর ঘটে যাওয়া তিনটি চুরির জায়গায় গিয়ে তদন্ত করে বেন এই সিদ্ধান্তে উপনীত হন যে এগুলিতে জিমির জড়িয়ে থাকার স্পষ্ট চিহ্ন রয়েছে। এই জায়গাগুলিতে তিনি জিমির নিখুঁত কাজের ধরনের সঙ্গে উল্লেখযোগ্য মিল খুঁজে পান।

  • স্প্রিংফিল্ড কেসে তদন্ত করার সময় বেন, জিমির অভ্যাসগুলির সঙ্গে পরিচিত হয়ে উঠেছিল।

  • জিমির কিছু নিজস্ব অভ্যাস ছিল যেগুলি তাকে অন্যদের থেকে আলাদা করে, এগুলি ছিল লম্বা লম্বা পদক্ষেপ, দ্রুত কাজ সেরে বেরিয়ে আসা, কোন সঙ্গী না নেওয়া এবং সমাজের উচ্চবিত্ত প্রভাবশালীদের সঙ্গে তার সখ্যতা। এই অভ্যাসগুলি তাকে আইনি শাস্তি এড়িয়ে যেতে সাহায্য করত।]

9. What happened after the release of Jimmy Valentine from the jail? [জেল থেকে জিমি ভ্যালেন্টাইন ছাড়া পাওয়ার পর কী ঘটল?]


Ans. A week after the release of Jimmy Valentine from the jail a neat job of safe-burglary was done in Richmond, Indiana. No clue of the stealer was left on the spot. Only a petty amount of eight hundred dollars was all that was secured. Two weeks after, a patented, improved, burglar-proof safe was opened in Logansport. This time an amount of fifteen hundred dollars was looted. Immediately after that an old-fashioned bank safe in Jefferson city was broken. This time the loss amounted to five thousand dollars. Obviously, people

became panic-stricken. The robberies in quick succession made them feel insecure. The amount of loss was so high that the eminent detective, like Ben Price was appointed to track down Jimmy Valentine. [যেমনটা আমরা দেখতে পাই ও. হেনরির লেখা ছোটোগল্প 'Jimmy Valentine'-এ; জিমি জেল থেকে ছাড়া পাওয়ার এক সপ্তাহ পর ইন্ডিয়ানার রিচমন্ডে একটা নিখুঁতভাবে সিন্দুক চুরির ঘটনা ঘটে গেল। - অকুস্থলে চোর তার চুরির কোনো প্রমাণ ফেলে যায়নি। কেবল সামান্য আটশো ডলার মতো লুঠ হল। দুই সপ্তাহ পর লোগানস্পোর্টে একটি সর্বদিক থেকে সুরক্ষিত, উন্নত, চোরের অভেদ্য সিন্দুক ভাঙা হল। এইবার পনেরশত ডলারের মতো লুঠ হল। এর ঠিক পরেই জেফারসনে একটা পুরোনো আমলের ব্যাংকের সিন্দুক ভাঙা হল। এইবার পাঁচ হাজার ডলার চুরি হল। স্পষ্টতই লোকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। পরপর কয়েকটা ডাকাতিতে তারা নিরাপত্তাহীন বোধ করল। ক্ষতির পরিমাণ এত বেশি ছিল যে বেন প্রাইসের মতো একজন বিশিষ্ট গোয়েন্দা জিমি ভ্যালেন্টাইনকে খোঁজ করতে পুনরায় আবির্ভূত হন।]


10. "Mr. Ralph D. Spencer, the Phoenix that arose from Jimmy Valentine's ashes..." - Who is Ralph D. Spencer? When did this transfor-mation take place? What is a Phoenix? Why has the comparison been made? Or, Trace the phoenix like transformation of Jimmy Valentine. [র‍্যালফ ডি স্পেন্সার কে? কখন এই পরিবর্তন হয়েছিল? Jim ফিনিক্স কী? কেন এই তুলনাটি করা হয়েছিল? অথবা, জিমি ভ্যালেনটাইনের ফিনিক্স সদৃশ রূপান্তরের বর্ণনা দাও।] [Textbook] 1+2+1+2


Ans. Ralph D. Spencer is the name that Jimmy used to disguise his notorious past and identity.


  • This transformation took place when Jimmy came to Elmore, fell in love with Miss Annabel Adams at the very first sight and eventually started living by honest means after opening a shoe business.


  •  According to Greek mythology, a Phoenix is a kind of bird that is born again out of it's own ashes.


  •  Jimmy Valentine was an infamous safe-cracker. When he came across the charming young lady, Annabel Adams, he was completely enticed by her beauty. He fell in love with her and became a new man. He gave up all his criminal career for the sake of love and started living honestly. In fact, Jimmy Valentine adopted himself into a new profession leaving behind his past records as a notorious criminal. Phoenix burns itself and the new phoenix takes birth out of its ashes. Likewise the entity of Jimmy Valentine, a professional burglar passes away. But the same takes rebirth in the new entity of Ralph D. Spencer, an honest shoe-store owner. [তার কুখ্যাত অতীত ও পরিচয় জ্ঞাপন করার জন্য জিমি র‍্যালফ ডি স্পেনসার ক্রমটি ব্যবহার করেছিল।


  • যে ছদ্মনামটি সে তার কুখ্যাত অতীত এবং পরিচয়কে গোপন করার জন্য ব্যবহার করেছিল। এই পরিবর্তন ঘটে যখন জিমি এলমোরে আসে, th মিস অ্যানাবেলকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে এবং ঘটনাক্রমে একটি দোকান খুলে সে সৎ পথে জীবনযাপন করতে শুরু করে।


  • গ্রিক পুরাণ মতে ফিনিক্স হল এমন একটি পাখি যা তার ছাই থেকে পুর্নজন্ম নেয়।

  • জিমি ভ্যালেন্টাইন একজন কুখ্যাত সিঁধেল চোর ছিলেন। যখন তিনি সুন্দরী যুবতী অ্যানাবেল অ্যাডামস-এর মুখোমুখি হয়েছিলেন তিনি তার সৌন্দর্যে সম্পূর্ণ বিমোহিত হয়েছিলেন। তিনি তার প্রেমে পড়ে যান এবং সম্পূর্ণ একটি নতুন মানুষে পরিণত হন। তারপর তিনি প্রেমের জন্য তার সমস্ত পুরনো অসৎ কাজ ছেড়ে সৎ জীবনযাপন শুরু করেন। একই রকমভাবে জিমি ভ্যালেন্টাইন তার পুরনো কুখ্যাত অপরাধীর জীবন ছেড়ে নিজেকে মুক্ত করেছিল। তার জন্ম থেকে র‍্যালফ ডি স্পেনসার, একজন জুতো প্রস্তুতকারকের জন্ম হয়েছিল। সেই জন্যেই এই তুলনাটি করা হয়েছে। এখানে র‍্যালফ ডি স্পেন্সার জন্মেছিলেন জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে।]