Chapter 10
ভারতের অরণ্য
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর [TYPE-I]
1. স্বাভাবিক উদ্ভিদ বলতে কী বোঝ?
উত্তরঃ কোনো স্থানের নির্দিষ্ট বৃষ্টিপাত, উন্নতা ও মৃত্তিকার প্রভাবে কোনোরূপ পরিচর্যা ছাড়াই স্বাভাবিকভাবে যে উদ্ভিদ জন্মায় ও বড়ো হয়, তাকেই বলে স্বাভাবিক উদ্ভিদ। এই স্বাভাবিক উদ্ভিদই বনভূমি বা অরণ্য তৈরি করে।
2. ভারতের কোথায় কোথায় চিরসবুজ বৃক্ষের বনভূমি আছে?
উত্তরঃ ভারতের যেসব অঞ্চলে বছরে গড়ে 250 সেমির বেশি বৃষ্টিপাত হয়, সেইসব স্থানে চিরসবুজ অরণ্য দেখা যায়। যেমন-পূর্ব হিমালয়ের তরাই অঞ্চল, অসমের পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিমঢাল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি অঞ্চল।
3. ভারতের কোথায় কোথায় আর্দ্র পর্ণমোচী অরণ্য আছে?
উত্তরঃ অসমের সমভূমি অঞ্চল, ঝাড়খন্ড মালভূমি ও গঙ্গা সমভূমির পূর্বাংশ, পশ্চিমবঙ্গের সমভূমি ও মালভূমি অঞ্চল, মধ্যভারত এবং ওডিশার মালভূমি ও উপকূল অঞ্চল, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালের বৃষ্টিচ্ছায় অঞ্চল বাদে সমগ্র দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে আর্দ্র পর্ণমোচী বৃক্ষের অরণ্য আছে। এই অরণ্যের অপর নাম মৌসুমি অরণ্য।
4. কয়েকটি চিরসবুজ বৃক্ষের নাম ও ব্যবহার লেখো।
উত্তরঃ শিশু, গর্জন, তুন, পুন, আবলুস, মেহগনি, রবার প্রভৃতি।
ব্যবহার: এই বৃক্ষগুলির কাঠ খুব শক্ত ও ভারী। তাই রেলপথের স্লিপার, বাড়ির আসবাবপত্র, গৃহনির্মাণ প্রভৃতি কাজে এই কাঠ ব্যবহার করা হয়।
5. ভারতের একটি অঞ্চলের নাম করো যেখানে চিরসবুজ উদ্ভিদ বলয় অবস্থান করে। এই অঞ্চলের জলবায়ু কী ধরনের হয়?
উত্তরঃ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিমঢালে চিরসবুজ উদ্ভিদ বলয় দেখা যায়।
এই অঞ্চলের জলবায়ু উষ্ণ ও আর্দ্র মৌসুমি প্রকৃতির হয়।
6. নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য ভারতের কোথায় কোথায় দেখা যায়?
উত্তরঃ পূর্ব হিমালয়ের 1000-2500 মিটার উচ্চতায় ও পশ্চিম হিমালয়ের 500-2000 মিটার উচ্চতায় পার্বত্য ঢালে নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য দেখা যায়। এই অরণ্যের প্রধান উদ্ভিদগুলি হল ওক, ম্যাপল, সিডার, ওয়ালনাট প্রভৃতি।
7. কয়েকটি পর্ণমোচী বৃক্ষের নাম ও ব্যবহার লেখো।
উত্তরঃ শাল, সেগুন, শিমুল, জারুল, মহুয়া, শিরীষ, আম, জাম, বট, নিম প্রভৃতি ভারতের উল্লেখযোগ্য পর্ণমোচী বৃক্ষ।
ব্যবহারঃ (i) এই অরণ্যের কাঠ থেকে আসবাবপত্র, জানালা, দরজা, যানবাহনের সাজসরঞ্জাম প্রভৃতি তৈরি হয়। (ii) জ্বালানি কাঠ হিসেবেও গ্রামাঞ্চলে এই কাঠ ব্যবহার করা হয়। (iii) লাক্ষা থেকে গালা তৈরির জন্য পলাশ, মহুয়া প্রভৃতি গাছে লাক্ষাকীট পালন করা হয়।
৪. ভারতে সরলবর্গীয় অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়?
উত্তরঃ পূর্ব হিমালয়ে 2500-4000 মিটার এবং পশ্চিম হিমালয়ে 2000-3200 মিটার উচ্চতায় সরলবর্গীয় বৃক্ষের অরণ্য দেখতে পাওয়া যায়।
9. ভারতের মরু অঞ্চলে কী ধরনের উদ্ভিদ জন্মায়?
উত্তরঃ ভারতের মরু অঞ্চলে ক্যাকটাস, ফণীমনসা, বাবলা, খেজুর, বিভিন্ন প্রকার কাঁটাগাছ প্রভৃতি জন্মায়। এদের জেরোফাইটিক উদ্ভিদ বলা হয়। এ ছাড়া, বালির ওপর দু-একটি করে ঘাসও জন্মায়।
10. আল্লীয় উদ্ভিদ বলতে কী বোঝায়?
উত্তরঃ পূর্ব হিমালয়ের 4000 মিটার এবং পশ্চিম হিমালয়ের 3200 মিটার উচ্চতার ওপর অর্থাৎ সরলবর্গীয় অরণ্যের আরও ওপরে জুনিপার, রডোডেনড্রন, লার্চ, ভূর্জ প্রভৃতি গাছ ছাড়াও নানারকমের তৃণ এবং গুল্ম জন্মায়। এইসব উদ্ভিদকে একসঙ্গে আল্লীয় উদ্ভিদ বলে। (i) এখানকার উদ্ভিদগুলি খুব ছোটো ছোটো। (ii) ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলের বিস্তৃত অঞ্চল জুড়ে এই ধরনের উদ্ভিদ দেখা যায় বলে এদের আল্লীয় উদ্ভিদ বলা হয়।
11. ম্যানগ্রোভ অরণ্য বলতে কী বোঝ?
অথবা, বদ্বীপের লবণাক্ত মাটিতে কী জাতীয় অরণ্য দেখা যায়? উদাহরণ দাও।
উত্তরঃ সমুদ্রোপকূলসংলগ্ন বদ্বীপের নোনা/লবণাক্ত মাটিতে এক বিশেষ ধরনের জরায়ুজ অঙ্কুরোদগম-সমন্বিত এবং শ্বাসমূল ও ঠেসমূলবিশিষ্ট চিরসবুজ উপিদের অরণ্য দেখা যায়, যা ম্যানগ্রোভ অরণ্য নামে পরিচিত। যেমন-সুন্দরী, গরান, গেওয়া, হেঁতাল প্রভৃতি ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ।
উদাহরণঃ গঙ্গা বদ্বীপের দক্ষিণভাগে অবস্থিত সুন্দরবন ও মহানদী বদ্বীপের ভিতরকণিকা ভারতের দুটি বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল।
12. শোলা বনভূমি বলতে কী বোঝ?
উত্তরঃ মধ্য এবং দক্ষিণ ভারতের পার্বত্য অঞ্চলে 1500 মিটারের বেশি উচ্চতায় আর্দ্র নাতিশীতোষ্ণ উদ্ভিদ জন্মায়। এই বনাঞ্চলকে স্থানীয়ভাবে শোলা বনভূমি বলে। এই বনভূমিতে সিঙ্কোনা, এলম, বার্চ, লরেল প্রভৃতি গাছ জন্মায়।