Chapter 12
মানচিত্রের ধারণা
অতি সংক্ষিপ্ত ও মৌখিক প্রশ্নাবলি
1. মানচিত্র কাকে বলে?
উত্তরঃ কোনো দ্বিমাত্রিক তলের ওপর (দৈর্ঘ্য ও প্রস্থবিশিষ্ট, যেমন-কাগজ) পৃথিবীপৃষ্ঠের আংশিক বা সামগ্রিক উপস্থাপনাকে মানচিত্র বলা হয়।
2. স্কেলের ওপর ভিত্তি করে মানচিত্রকে কত ভাগে ভাগ করা যায় ও কী কী?
উত্তরঃ স্কেলের ওপর ভিত্তি করে মানচিত্রকে সাধারণত চার ভাগে ভাগ করা যায়। যথা- (i) মৌজা মানচিত্র (Cadastral Maps), (ii) ভূবৈচিত্র্যসূচক মানচিত্র (Topographical Maps) (iii) দেয়াল মানচিত্র (Wall Maps) এবং (iv) কোরোগ্রাফিকাল মানচিত্র বা অ্যাটলাস মানচিত্র।
3. মৌজা মানচিত্র (Cadastral Map) কাকে বলে?
উত্তরঃ মৌজা একটি গ্রাম বা একাধিক গ্রাম নিয়ে গঠিত হতে পারে। এতে গ্রামের প্লটভিত্তিক ভূমির ব্যবহার দেখানো থাকে। একে মৌজা মানচিত্র বা ক্যাডেস্ট্রাল ম্যাপ বলে। ভারতে সাধারণত 16 ইঞ্চিতে 1 মাইল-এরূপ বড়ো স্কেলে এই ম্যাপ আঁকা হয়।
4. মৌজা মানচিত্রের ব্যবহারগুলি লেখো।
উত্তরঃ মৌজা মানচিত্র সরকারি জমি রেজিস্ট্রি অফিসে, জমি বা সম্পত্তি সংক্রান্ত দলিলে, জমি, সম্পত্তি ও বাড়িঘরের সীমানা নির্ধারণে এবং খাজনা আদায়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই মানচিত্রে প্রতিটি জমির সীমানা নিখুঁতভাবে দেওয়া থাকে।
5. দেয়াল মানচিত্র (Wall Map) বলতে কী বোঝ?
উত্তরঃ দেয়াল মানচিত্র সাধারণ মানচিত্রের মতো হয়। তবে দেয়ালে টাঙানো অবস্থায় মানচিত্র পাঠের উদ্দেশ্যে অনেক বড়ো করে এই মানচিত্রগুলিকে প্রস্তুত করা হয়। ক্লাসে ছাত্রদের পাঠদানে এই ধরনের মানচিত্র সাহায্য করে।
6. ভূবৈচিত্র্যসূচক মানচিত্র (Topographical Maps) বলতে কী বোঝ?
উত্তরঃ ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলির অবস্থান ও বিন্যাস যখন প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে নির্দিষ্ট অক্ষাংশ ও দ্রাঘিমাংশের সামারেখার মধ্যে নিদিষ্ট স্কেলে জ্যামিতিক পদ্ধতি স্কেলে জ্যামিতিক পদ্ধতিতে অঙ্কন করা হয় তখন তাকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা Topographical Map বলা হয়। Survey of India-এই মানচিত্র জরিপ করে।
7. অ্যাটলাস মানচিত্র বলতে কী বোঝ?
উত্তরঃ অ্যাটলাস মানচিত্র ক্ষুদ্র স্কেলে অঙ্কন করা হয়, যাতে অল্প স্থানের মধ্যে ভূপৃষ্ঠের এক বিশাল আয়তনের অঞ্চলকে একসাথে দেখানো হয়। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ন্যায় নিখুঁতভাবে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য এক্ষেত্রে দেখানো সম্ভব হয় না।
৪. ভূমিরূপ মানচিত্র (Relief Map) কাকে বলে?
উত্তরঃ যেসব মানচিত্র ভূমিরূপের বৈচিত্র্য প্রদর্শন করে তাদের ভূমিরূপ মানচিত্র বলে। এই মানচিত্রের দ্বারা ভূমিরূপের ঢাল, উন্নতি, অবনতি, নদনদী ইত্যাদি সম্পর্কে জানা যায়।