Short answer 

1. কোন্ দেশের রাষ্ট্রপ্রধান সার্ক গঠনের প্রস্তাব দেন? এই প্রস্তাবে কোন্ কোন্ দেশ তাৎক্ষণিক সমর্থক জানায়?


উত্তরঃ  a) ১৯৮০ খ্রিস্টাব্দে বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার সাতটি দেশকে নিয়ে একটি আঞ্চলিক সংস্থা (সার্ক) গঠনের প্রস্তাব দেন। এই দেশগুলি হল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।


 b)  বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই প্রস্তাবকে তাৎক্ষণিক সমর্থন জানায় ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।


2. সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কখন কোথায় অনুষ্ঠিত হয়? সার্কের আনুষ্ঠানিক উদ্বোধন কোন্ সম্মেলনে হয়?


উত্তরঃ  a) সার্কের প্রথম শীর্ষ সম্মেলন ১৯৮৩ খ্রিস্টাব্দের আগস্টে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়।


b) এই সম্মেলনে দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা সার্ক (SAARC)-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।


3. সাফটা (SAFTA) বলতে কী বোঝ? সাফটার পুরো নাম কী? কোন্ শীর্ষ সম্মেলনে চুক্তি সাক্ষরিত হয়?


উত্তরঃ a) সাফটা (SAFTA) হল সার্কভুক্ত দেশগুলির জন্য বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক এলাকা গঠনের একটি উদ্যোগ।


b) সাফটা (SAFTA)-র পুরো নাম হল 'South Asian Free Trade Area'


c) ২০০৪ খ্রিস্টাব্দে ইসলামাবাদে সার্ক-এর দ্বাদশ শীর্ষ সম্মেলনে সদস্যরাষ্ট্রগুলি সাফটা চুক্তি সম্পাদন করে।


4. ঢাকায় ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ নিয়ে কী বক্তব্য রেখেছিলেন?


উত্তরঃ ঢাকায় ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে সবাইকে এই মর্মে স্মরণ করিয়ে দিয়েছেন যে, সদস্যরাষ্ট্রগুলিকে অঙ্গীকার করতে হবে যে, তারা স্বদেশের মাটিকে প্রতিবেশী দেশের সার্বভৌম অখণ্ডতার ধ্বংসসাধনে ব্যবহার করতে দেবে না।


5. সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন কোন্টি? এই সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সম্মেলনে কী প্রস্তাব গৃহীত হয়?


উত্তরঃ  a) সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন অষ্টাদশ শীর্ষ সম্মেলন।


b) নেপালের কাঠমান্ডুতে এটি অনুষ্ঠিত হয়।


c) এই সম্মেলনে সাফটা (SAFTA)-সহ পারস্পরিক সহযোগিতার অন্যান্য ক্ষেত্রে প্রস্তাব গৃহীত হয়।


6. আসিয়ান পথ (ASEAN WAY) কাকে বলে?


উত্তরঃ দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঞ্চলিক সংগঠন হিসেবে আসিয়ান তার নিজের মতো করে অর্থনৈতিক ও সামাজিক উন্ননের যে রূপরেখা তৈরি করে, তাকে 'আসিয়ান পথ' বলা হয়। আসিয়ানের সদস্যরাষ্ট্রগুলির আর্থ সামাজিক বিকাশ কীভাবে করা যাবে তার একটা রূপরেখা এই 'আসিয়ান পথ'-এর নথিপত্রে উল্লেখ করা হয়েছে।


7. কবে আসিয়ানের সঙ্গে ভারতের সম্পর্ক স্থাপিত হয়? কোন্ নীতির ভিত্তিতে ভারত আসিয়ানের সঙ্গে সম্পর্ক তৈরি করে?


উত্তরঃ a) ১৯৯১ খ্রিস্টাব্দে আসিয়ানের সঙ্গে ভারতের সম্পর্ক স্থাপিত হয়।


b)  ভারত সরকারের 'পুবে তাকও নীতি' (Look East Policy) কার্যকর রূপায়ণ হল ভারত-আসিয়ান সম্পর্ক।


8. দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঞ্চলিক সংগঠন হিসেবে আসিয়ানের কাজকর্মের মূল্যায়নের দুটি দিক উল্লেখ করো।


উত্তরঃ  দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংগঠন হিসেবে আসিয়ানেরকাজকর্মের মূল্যায়নের দুটি দিক হল-


1) দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঞ্চলিক শান্তি, সহযোগিতা ও স্থিতিশীলতাবজায় রাখা।


2) দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলির অঞ্চলকে 'পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল' হিসেবে গড়ে তোলা।


9. ইউরোপীয় ইউনিয়ন তার সদস্যরাষ্ট্রগুলির জন্য যে বাজার গড়ে তুলেছে তাকে কী বলা হয়? এই বাজারের কাজ কী?


উত্তরঃ a)  ইউরোপীয় ইউনিয়ন তার সদস্যরাষ্ট্রগুলির জন্য যে বাজার গড়ে তুলেছে তার নাম হল 'একক বাজার' বা 'Single Market'


b) এই বাজারে সদস্যরাষ্ট্রগুলির উৎপাদিত জিনিসপত্রের অবাধ কেনাবেচা (কর মুক্ত) হয়।


10. ঢাকায় ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ নিয়ে কী বক্তব্য রেখেছিলেন?


উত্তরঃ ঢাকায় ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে সবাইকে এই মর্মে স্মরণ করিয়ে দিয়েছেন যে, সদস্যরাষ্ট্রগুলিকে অঙ্গীকার করতে হবে যে, তারা স্বদেশের মাটিকে প্রতিবেশী দেশের সার্বভৌম অখণ্ডতার ধ্বংসসাধনে ব্যবহার করতে দেবে না।