1. ভারতের রাষ্ট্রপতিকে কীভাবে পদচ্যুত করা যায়? অথবা, ভারতে রাষ্ট্রপতি কীভাবে অপসারিত হন?
উত্তরঃ ভারতের রাষ্ট্রপতিকে 'ইমপিচমেন্ট' পদ্ধতির সাহায্যে পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতির ভিত্তিতে অপসারণ করা যায়।
2. ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিনিধিত্বের কোন্ নীতি অনুসরণ করা হয়?
উত্তরঃ ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটের দ্বারা নির্বাচক সংস্থা কর্তৃক নির্বাচিত হন।
3. রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করেন?
উত্তরঃ ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাজ্যসভায় চারুকলা, বিজ্ঞান, সাহিত্য, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন ১২ জন সদস্যকে মনোনীত করতে পারেন।
4. অর্ডিন্যান্সটি পার্লামেন্টে অনুমোদিত না হলে কী হয়?
উত্তরঃ পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার ছয় সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট অর্ডিন্যান্সটিকে পার্লামেন্ট কর্তৃক অনুমোদন করাতে হয়, না হলে ওই সময়ের পরে তা বাতিল বলে গণ্য হয়।
5. কোন্ পরিস্থিতিতে ভারতের রাষ্ট্রপতি স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন?
উত্তরঃ লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রীসভা আস্থা হারালে অথবা কেন্দ্রে তদারকি মন্ত্রীসভা (Caretaker Government) গঠিত হলে ভারতের রাষ্ট্রপতি তাঁর নিজস্ব বিবেচনা অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে পারেন
6. কখন আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা যায় এবং তা কতদিন বলবৎ থাকে?
উত্তরঃ ভারতের সংবিধানের ৩৬০ নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যদি এই মর্মে নিশ্চিত বা সন্তুষ্ট হন যে সমগ্র ভারত বা ভারতের কোনো অংশের আর্থিক স্থায়িত্ব বা সুনাম ক্ষুণ্ণ হয়েছে, তাহলে তিনি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন।
7. মন্ত্রীসভার যৌথ দায়িত্ব বলতে কী বোঝায়?
অথবা, ভারতের সংবিধানে মন্ত্রীসভার যৌথ দায়িত্বশীলতা বলতে ঋ
উত্তরঃ সংসদীয় ব্যবস্থায় মন্ত্রীসভাকে আইনসভার নিম্নকক্ষের কার দায়বদ্ধ থাকতে হয়। কোনো বিশেষ দপ্তরের মন্ত্রীর বিরদ্ধে আইনসভার নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অনাস্থা প্রস্তাব পাঠ করলে সংশ্লিষ্ট মন্ত্রীসহ সমগ্র মন্ত্রীসভার পদচ্যুতি ঘটে। একে মন্ত্রীসভার যৌথ দায়িত্ব বলে।
8. কিচেন ক্যাবিনেট বলতে কী বোঝায়?
উত্তরঃ প্রধানমন্ত্রী ও তাঁর একান্ত অনুগত দু-তিনজন মন্ত্রীকে নিয়ে যে ছোটো একটি অভ্যন্তরীণ ক্যাবিনেট গড়ে ওঠে, তাকে কিচেন ক্যাবিনেট বা ঘরোয়া ক্যাবিনেট বলা হয়।
9. রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন-সংক্রান্ত বিরোধ কোনো আদালতে তোলা যায় কি?
উত্তরঃ রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন-সংক্রান্ত বিষয়টি আদালতে তোলা যায়। বর্তমানে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন-সংক্রান্ত সকল বিরোধ সুপ্রিমকোর্টে তোলা যায় এবং সুপ্রিমকোর্ট ওইসব বিরোধের বিচার করে।
10. প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে?
উত্তরঃ যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারসূত্রে ওই পদ লাভ করেন না, জনগণের নির্বাচিত প্রতিনিধিগণ কর্তৃক তিনি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন, সেই সরকারকে প্রজাতান্ত্রিক সরকার বলে।