1. ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে কটি পদ্ধতি রয়েছে? এই পদ্ধতিগুলি কী?


উত্তরঃ a) ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে ৩টি পদ্ধতির কথা বলা হয়েছে।


b)  এই পদ্ধতিগুলি হল-সরল পদ্ধতি, আংশিক জটিল পদ্ধতি এবং জটিল পদ্ধতি।


2. ভারতীয় সংবিধান সংশোধনের সরল পদ্ধতিটি কী?


উত্তরঃ পার্লামেন্টে সাধারণ আইন পাসের পদ্ধতিতে উভয়কক্ষের (লোকসভা ও রাজ্যসভার) সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধানের যে সংশোধন করা যায়, তাকে সরল পদ্ধতি বলা হয়।

3. সরল পদ্ধতির মাধ্যমে সংবিধান সংশোধনের দুটি বিষয় উল্লেখ করো।


উত্তরঃ সরল পদ্ধতির মাধ্যমে সংবিধান সংশোধনের দুটি বিষয় হল- 1) নতুন রাজ্যের গঠন বা পুরোনো রাজ্যের সীমানা বা নাম পরিবর্তন।


2)  বিধান পরিষদ সৃষ্টি বা বিলোপসাধন


4. আংশিক জটিল পদ্ধতির মাধ্যমে সংবিধান সংশোধনের দুটি বিষয় কী?


উত্তরঃ  আংশিক জটিল পদ্ধতির মাধ্যমে সংবিধান সংশোধনের দুটি বিষয় হল-1) সংবিধানের তৃতীয় অংশের মৌলিক অধিকার ও চতুর্থ অংশের নির্দেশমূলক নীতির ধারাগুলির পরিবর্তন এবং 2) কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন প্রণয়ন-সংক্রান্ত ক্ষমতার বণ্টন।


5. ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতির মূল্যায়নের দুটি দিক উল্লেখ করো।


উত্তরঃ  ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতির মূল্যায়নের দুটি দিক হল-1) ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় ব্যবস্থায় ভারসাম্য বজায় রেখেছে। 2) ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দুষ্পরিবর্তনীয় সংবিধান বা ব্রিটেনের মতো সুপরিবর্তনীয় সংবিধান নয়।



6. ৭৩তম সংবিধান সংশোধন আইনের দুটি বৈশিষ্ট্য লেখো।


উত্তরঃ  ৭৩তম সংবিধান সংশোধন আইনের দুটি বৈশিষ্ট্য হল 1) ভারতবর্ষের প্রতিটি রাজ্যে ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েত অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে, 2) প্রত্যেক রাজ্যের পঞ্চায়েত সেই রাজ্য প্রণীত আইনের অধীন হবে।


7. জেলাপরিষদের দুটি প্রধান আয়ের উৎস উল্লেখ করো।


উত্তরঃ  পশ্চিমবঙ্গে জেলাপরিষদের আয়ের দুটি প্রধান উৎস হল-1) যানবাহন, খেয়াঘাট, সেচ প্রভৃতি থেকে সংগৃহীত কর এবং


2) সরকারের দেওয়া ঋণ ও আর্থিক সাহায্য।


8. জেলাপরিষদে রাজ্য সরকার কতজন মহিলাকে কখন মনোনীত করতে পারে?


উত্তরঃ নির্বাচনের মাধ্যমে জেলাপরিষদে কোনো মহিলা প্রতিনিধি প্রেরণ করা সম্ভব না হলে, রাজ্য সরকার অনধিক দুজনকে মনোনীত করতে পারে।


9. গ্রাম পঞ্চায়েতের আয়ের যে-কোনো দুটি উৎস উল্লেখ করো। অথবা, গ্রাম পঞ্চায়েতের একটি আয়ের উৎস লেখো।


উত্তরঃ গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস হল-  1) কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সাহায্য, অনুদান ও ঋণ এবং 2)  জমি ও ঘরবাড়ির ওপর কর থেকে প্রাপ্ত অর্থ।


10. পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস লেখো।


উত্তরঃ  পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস হল- 1) রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ভূমিরাজস্বের অংশ, 2) কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দেওয়া ঋণ ইত্যাদি।